Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    গণমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা দেখা গেল শেখ হাসিনার বক্তব্য প্রচারে

    August 6, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026

    মানুষের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে দেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার

    August 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট
    Bangladesh

    বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 6, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    টেকনাফ-কক্সবাজার সড়কে দিনের বেলায় যাত্রীবাহী বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও লুট হওয়া টাকা উদ্ধার করা যায়নি। এ ঘটনায় বোরকা পরা এক নারীর ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

    সোমবার (৩ আগস্ট) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে আকতার হোসেন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ২ আগস্ট দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসকে একটি সিএনজিচালিত অটোরিকশা অনুসরণ করছিল। অটোরিকশায় থাকা বোরকা পরা এক নারী বাসটির গতিবিধি নজরদারি করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার দেওয়া সংকেতেই পাহাড় থেকে নেমে আসে সাত থেকে আটজনের একটি সশস্ত্র দল। তারা সড়কে গাছের গুঁড়ি ও পেরেকযুক্ত কাঠ ফেলে বাসের গতি রোধ করে।

    এরপর চারজন ডাকাত বাসে উঠে বিকাশের দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তাদের ছুরিকাঘাত ও মারধর করা হয়। পুরো ঘটনাটি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটে। ডাকাতরা পরে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

    পুলিশ জানায়, বাসে থাকা তিন বিকাশ প্রতিনিধির কাছে মোট ৮২ লাখ টাকা ছিল। এর মধ্যে একরাম হোছেনের কাছ থেকে ৩৫ লাখ এবং আল আরমানের কাছ থেকে ২২ লাখ টাকা লুট করা হয়। অপর প্রতিনিধি আবদুল করিমের কাছে থাকা ২৫ লাখ টাকা অক্ষত থাকে।

    তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডাকাতরা সরাসরি টাকার ব্যাগ থাকা দুই প্রতিনিধির কাছেই যায়। এতে ধারণা করা হচ্ছে, আগে থেকেই তাদের কাছে টাকার তথ্য ছিল অথবা বাসে থাকা কারও মাধ্যমে তারা এ তথ্য পেয়েছিল। বাসের চালক, সহকারী কিংবা কোনো যাত্রীর সম্পৃক্ততা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডাকাতির নেপথ্যে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। বাসটিকে অনুসরণ করা বোরকা পরা নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে লুট হওয়া টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশের দাবি, গ্রেপ্তার আকতার হোসেনের বিরুদ্ধে মাদক, হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও কয়েকজন এবং কিছু রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
    Next Article জুলাই খাতে আরেক মহাদুর্নীতি: ৩৬ জুলাই আবাসন প্রকল্পে নির্মাণ-কেনাকাটায় ব্যয় ৪৫ গুণ বেশি!
    JoyBangla Editor

    Related Posts

    গণমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা দেখা গেল শেখ হাসিনার বক্তব্য প্রচারে

    August 6, 2026

    ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক জঘন্যতম রাষ্ট্রবিরোধী তাণ্ডবের দিন

    August 5, 2026

    ৪০০ কোটি টাকা আত্মসাৎ, মাদারগঞ্জ জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার

    August 5, 2026

    একাধিক মামলার আসামি সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026

    সাবের হোসেন ও সার্জিও গোরের ‘বৈঠক’ সম্পর্কে কী জানা যাচ্ছে

    August 3, 2026

     শেখ হাসিনাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক: মার্কিন গবেষণা ও প্রবন্ধের তথ্যে নতুন সমীকরণ!

    July 31, 2026

    দুই দশক পর কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন, বাংলাদেশে কি ফিরবেন?

    July 31, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    গণমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা দেখা গেল শেখ হাসিনার বক্তব্য প্রচারে

    By JoyBangla EditorAugust 6, 20260

    কবির য়াহমদ গণমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা এবং সোশ্যাল মিডিয়ার অপ্রতিরোধ্য বাস্তবতার এক উদাহরণ…

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026

    মানুষের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে দেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার

    August 6, 2026

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

    August 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026

    সাবের হোসেন ও সার্জিও গোরের ‘বৈঠক’ সম্পর্কে কী জানা যাচ্ছে

    August 3, 2026

     শেখ হাসিনাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক: মার্কিন গবেষণা ও প্রবন্ধের তথ্যে নতুন সমীকরণ!

    July 31, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.