Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গ্যাসের জন্য চট্টগ্রামে হাহাকার: ‘পাম্পে গ্যাস নেই, পেটে ভাত নেই’, রাজপথে ক্ষুব্ধ সিএনজি চালকদের বিক্ষোভ
    Bangladesh

    গ্যাসের জন্য চট্টগ্রামে হাহাকার: ‘পাম্পে গ্যাস নেই, পেটে ভাত নেই’, রাজপথে ক্ষুব্ধ সিএনজি চালকদের বিক্ষোভ

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 15, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চট্টগ্রাম নগরে তীব্র গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালকদের মাঝে চরম অসন্তোষ তৈরি হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও সিএনজি গ্যাস না পেয়ে আজ ১৪ই আগস্ট, শুক্রবার ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি ও কক্সবাজার সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা।

    এর ফলে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

    শুক্রবার সকালে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য কয়েকশ সিএনজি অটোরিকশার দীর্ঘ সারি দেখা যায়। চালকদের অভিযোগ, নগরের প্রায় সব ফিলিং স্টেশনে একই সংকট বিরাজ করছে। ২৪ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস মিলছে না।

    আতিকুল ইসলাম নামের এক চালক জানান, “২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস না পেয়ে গাড়ি চালাতে পারছি না। পরিবার নিয়ে চলা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”

    অপর এক চালক আক্ষেপ প্রকাশ করে বলেন, “দুই দিন ধরে আয়-রোজগার বন্ধ। অথচ গাড়ির মালিকের জমা ও সংসারের খরচ তো আর থেমে নেই।”

    সরকার হোসেন নামের আরেক চালক বলেন, “শহরের সব স্টেশনে একই চিত্র। সমাধান না হলে রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।”

    ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, মূল জাতীয় গ্রিড বা ডিপো থেকে গ্যাসের সরবরাহ না থাকায় তারা সিএনজি দিতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাম্প কর্তৃপক্ষের পক্ষে সেবা চালু রাখা সম্ভব নয়।

    অবরোধের কারণে মুরাদপুর, ষোলশহর ও ২ নম্বর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

    পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে চালকরা গ্যাস সরবরাহের সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া সড়ক ছাড়তে অনড় অবস্থান বজায় রেখেছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article১৫ই আগস্ট, জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
    Next Article জাতীয় শোক দিবসে শেখ হাসিনার বাণী
    JoyBangla Editor

    Related Posts

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026

    গণপতি পরিবার হত্যাকাণ্ড: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঐক্য পরিষদ- ‘ঘটনা সরল নয়’

    August 25, 2026

    আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    By JoyBangla EditorAugust 25, 20260

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে আল-কায়দা বাংলাদেশে জাল বিস্তার করছে। ঢাকার মেট্রো স্টেশনে বোমা মিলছে,…

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.