১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহর বারোটা এক মিনিটে পূর্ব লন্ডনের বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুলের তোড়া অর্পণ করে ১৫ আগস্টে সকল শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
১৫ই আগষ্ট পুর্ব লন্ডনের সিডনি স্ট্রিটে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ১২.০১ ঘটিকার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গ জননী শেখ ফজিলতুন্নেসা, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল,শেখ রাসেল,শেখ মনি,শেখ নাছের, আব্দুর রব সেরনিয়াবাতসহ যারা শহীদ হয়েছেন,তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুলের তোড়া অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
