কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ১৯ আগস্ট বুধবার রাতে হওয়ার কথা ছিল কণ্ঠশিল্পী নোবেল, জুনায়েদ ও অ্যাশেজ ব্যান্ডের শিল্পীদের কনসার্ট। তবে অনুষ্ঠান ঘিরে আপত্তি ও সম্ভাব্য উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত প্রশাসনের সিদ্ধান্তে কনসার্টটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেন।
