লেখক ও বাচিকশিল্পী মুনিরা পারভীন বিলাতে বসবাস করলেও বাংলাদেশ তার ধ্যানজ্ঞান। নৌকা বাইচ বন্ধ করবে কে তুমি? স্যোসাল মিডিয়ায় সোচ্চার এই বঙ্গকন্যা প্রতিবাদের তীর ছুঁড়েছেন সুদূর বহতা সোনাই নদীর জলে কেন হবে না নৌকাবাইচ! তাঁর উচ্চারণ–‘নৌকাবাইচ আমাদের ভাটিবাংলার লোকঐতিহ্য, এর বিরোধিতা কোনও অবস্থাতেই কাম্য নয়’। মুনিরা পারভীনের এই প্রতিবাদ পোস্টারের নীচে আরেক সংস্কৃতিকর্মী আলী বেবুল লিখেছেন তাঁর নিজস্ব উচ্চারণ-। নৌকাবাইচ বন্ধের মৌলবাদীদের আস্ফালনকে কেন্দ্র করে স্যোসাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে প্রতিবাদের পর প্রতিবাদে। আলী বেবুল লিখেছেন-
‘ডিঙি ও নৌকার গতি আর তরুণ যুবকদের বাঁধভাঙা উল্লাস। বাংলার এই লোকসংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড় কত সুন্দর ও সমৃদ্ধ।
তথাকথিত তৌহিদী জনতার নামে বিয়ানীবাজার- বড়লেখার মধ্যবর্তী সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ বন্ধ করার হুমকির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
শত বছরের গ্রামীণ উৎসব ও বাঙালির প্রাণের সংস্কৃতি কোনো অপশক্তির হুমকিতে থমকে যেতে পারে না। সুনাই নদীর বুকে বৈঠার ঝড় উঠুক!’
