Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার
    Economics

    শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 24, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জ্বালানি তেল আমদানিতে ইতিহাসের সবচেয়ে বড় বিল গুনতে হয়েছে বাংলাদেশকে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই ২০২৫–জুন ২০২৬) শুধু অপরিশোধিত তেল ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানিতেই দেশের ব্যয় হয়েছে ১০ দশমিক ৬৩ বিলিয়ন ডলার—যা এই খাতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১০ বিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করল। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে এই চিত্র উঠে এসেছে।

    উল্লেখযোগ্য বিষয় হলো, এই ব্যয়বহুল অর্থবছরের প্রায় পুরোটা সময়জুড়েই দেশ পরিচালিত হয়েছে দুই ধাপে গঠিত সরকারের অধীনে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, আর নির্বাচনের পর ওই দিন থেকে দায়িত্ব নেয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার। ফলে অর্থবছরের প্রথমার্ধের জ্বালানি আমদানি ব্যয়ের দায় ইউনূস সরকারের এবং শেষের কয়েক মাসের দায় তারেক রহমানের সরকারের ওপর বর্তায়—দুই সরকার মিলিয়েই এই রেকর্ড অঙ্কের বিল তৈরি হয়েছে।

    এক বছরেই ব্যয় বেড়েছে দ্বিগুণেরও বেশি

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এর ঠিক আগের ২০২৪-২৫ অর্থবছরে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছিল ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে—অর্থাৎ অতিরিক্ত ব্যয় হয়েছে ৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার, শতাংশের হিসাবে যা প্রায় ১০৭ শতাংশ বৃদ্ধি।

    শুধু পরিশোধিত জ্বালানি তেল (রিফাইনড পেট্রোলিয়াম পণ্য) আমদানিতেই খরচ হয়েছে প্রায় ৯৪৪ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১০৯ শতাংশ বেশি এবং এযাবৎকালের সর্বোচ্চ। সংশ্লিষ্টদের মতে, এই বাড়তি ব্যয়ের প্রধান কারণ আমদানির পরিমাণ বাড়া নয়, বরং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের পর আন্তর্জাতিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে, যার প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের আমদানি ব্যয়ে।

    কী পরিমাণ জ্বালানি তেল কেনা হয়েছে

    বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার প্রায় ২০ শতাংশ অপরিশোধিত (ক্রুড) তেল এবং বাকি ৮০ শতাংশ পরিশোধিত জ্বালানি তেল।

    অপরিশোধিত তেল:

    প্রধানত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে বছরে প্রায় ১৫ লাখ টন আমদানি হয় দুই গ্রেডে—এরাবিয়ান লাইট ক্রুড অয়েল (এএলসি) ও মারবান ক্রুড। এই তেল চট্টগ্রামের একমাত্র রাষ্ট্রীয় শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধিত হয়ে ডিজেল, পেট্রোল-অকটেন ও ফার্নেস অয়েলে রূপান্তরিত হয়।

    যদিও এই অত্থবছরের শেষ ৩-৪ মাস ক্রুড ওয়েলের ওভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ ছিল, অর্থাৎ গত অর্থ বছরে ১২ লাখ টন ক্রুড ওয়েল আমদানি করা হয়েছে।

    পরিশোধিত জ্বালানি তেল:

    সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি এবং ভারতের আইওসিএল—এই ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ডিজেল, ফার্নেস অয়েল, পেট্রোল-অকটেন, জেট ফুয়েল ও বেস অয়েল আমদানি করা হয়।

    যেমন, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে একই ধরনের চুক্তিতে ১২ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন গ্রেডের পরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে, আর জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য নতুন করে ১৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত হয়েছে, যাতে ব্যয় হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা।

    গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট জ্বালানি তেল বিক্রি হয়েছিল ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন, যার মধ্যে ৪৬ লাখ ৮ হাজার টন এসেছিল সরাসরি পরিশোধিত জ্বালানি তেল আমদানির মাধ্যমে, বাকিটা দেশীয় শোধনাগার থেকে।

    অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা

    জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, বছরে জ্বালানী খাতে গড়ে প্রায় ৫ বিলিয়ন ডলার বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ বাংলাদেশের অর্থনিতির জন্য অশানি সংকেত, বিষেষ করে যখন দেশের ফরেন ইনভেস্টমেন্ট আর বৈদেশিক ঋণ একেবারে শূন্যের কোটায়।

    জ্বালানি আমদানিনির্ভরতা বর্তমানে ৬০ শতাংশের বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মুদ্রার বিনিময় হারের ওপর। বিশ্লেষকদের মতে, নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো ছাড়া আমদানিনির্ভর এই চাপ থেকে সহসা মুক্তির সম্ভাবনা কম।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমহাত্মা গান্ধীর হাতে লেখা ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি
    Next Article রংপুরের গণপতি পরিবার হত্যাকাণ্ড নিয়ে পুলিশের ভাষ্যকে ‘জজ মিয়া নাটক ২.০’ বলছেন স্থানীয়রা
    JoyBangla Editor

    Related Posts

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026

    লিঙ্গসমতা সূচকে ২০ বছরে বাংলাদেশের বৃদ্ধি বৈশ্বিক ৮.৫ পয়েন্ট, এক বছরে কমলো ৬.২

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.