Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গণপতি পরিবার হত্যাকাণ্ড: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঐক্য পরিষদ- ‘ঘটনা সরল নয়’
    Bangladesh

    গণপতি পরিবার হত্যাকাণ্ড: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঐক্য পরিষদ- ‘ঘটনা সরল নয়’

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 25, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

    রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় পুলিশের বক্তব্যের প্রেক্ষিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলছেন, ঘটনাটি এতটা সরল নয়। তাদের দাবি, সব দিক খতিয়ে দেখে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।

    ঐক্য পরিষদের নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হত্যা, হামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতা রয়েছে। অনেক ক্ষেত্রে ঘটনার প্রকৃত কারণ ও পেছনের উদ্দেশ্য যথাযথভাবে উদ্‌ঘাটন হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।

    ফলে কোনো সংখ্যালঘু পরিবারের একাধিক সদস্যের একসঙ্গে এমন মৃত্যু হলে সেটিকে শুধু একটি সাধারণ অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই বলে তাদের মত।

    তাদের দাবি, গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। এটি ডাকাতির ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

    মাছুয়াপাড়ার একটি তালাবদ্ধ বাড়ি থেকে শনিবার রাতে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, মেয়ে এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী।

    স্বজনদের সঙ্গে কয়েক দিন যোগাযোগ না থাকায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বাড়িতে গিয়ে দরজা-জানালা বন্ধ ও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ পাওয়া যায়।

    ঘটনাস্থলের দৃশ্য ছিল অত্যন্ত মর্মান্তিক। গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় বাড়ির ছাদে। তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে ছিল সিঁড়িতে। আর ছেলে প্রীয়মের মরদেহ পাওয়া যায় একটি খাটের নিচে। কয়েক দিন মরদেহগুলো পড়ে থাকায় বাড়ির ভেতরে পচা গন্ধ ছড়িয়ে পড়েছিল।

    অন্যদিকে ঘটনাটি তদন্ত করছে পুলিশ ও সিআইডি। তদন্তকারীরা বাড়ির ভেতরে এলোমেলো অবস্থা এবং টাকা ও স্বর্ণালংকার রাখার সম্ভাব্য স্থানগুলোতে ভাঙচুরের আলামত পাওয়ার কথা জানিয়েছেন। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

    এসব আলামতের ভিত্তিতে সিআইডির প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের পর পরিবারের সদস্যদের হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায়

    ঐক্য পরিষদের নেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নানা ধরনের হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় তাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে। তাদের অভিযোগ, কিছু ঘটনায় দ্রুত ও দৃশ্যমান তদন্ত না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়।

    তারা বলেন, গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনাতেও যদি শুরুতেই শুধু ‘ডাকাতি’ ধরে নিয়ে তদন্ত সীমাবদ্ধ করা হয়, তাহলে প্রকৃত কারণ অজানা থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    তাই হত্যাকাণ্ডের ধরন, বাড়িতে প্রবেশের পদ্ধতি, লুটপাটের বিষয়, পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কি না এবং অন্য কোনো উদ্দেশ্য জড়িত ছিল কি না—সবকিছু তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

    ঐক্য পরিষদের নেতারা বলেন, নিহতরা যে সম্প্রদায়েরই হোন না কেন, একটি পরিবারের চারজন মানুষের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব হলো প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা। তবে সংখ্যালঘু পরিবারের ক্ষেত্রে এমন ঘটনায় তৈরি হওয়া অতিরিক্ত নিরাপত্তাহীনতার বিষয়টিও প্রশাসনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

    তাদের দাবি, দ্রুত ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষা শেষ করে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগ আমলে অনুমোদিত প্রকল্প বাতিল করেছিল ইউনূস সরকার, এখন নতুন করে ফের শুরু করছে বিএনপি সরকার
    Next Article বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা
    JoyBangla Editor

    Related Posts

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026

    আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

    August 25, 2026

     ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    By JoyBangla EditorAugust 25, 20260

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে আল-কায়দা বাংলাদেশে জাল বিস্তার করছে। ঢাকার মেট্রো স্টেশনে বোমা মিলছে,…

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.