Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ
    Bangladesh

     ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 25, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রংপুর নগরীর মাছুয়াপাড়া মহল্লায় সদ্য অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও ২ সন্তানসহ ৪ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টিকে পুলিশের স্ক্রিপ্টেড (সাজানো নাটক) বলে অভিযোগ করছেন জেলাটির বিশিষ্ট নাগরিকরা।

    ২৪শে আগস্ট, সোমবার দুপুর ১২ টার দিকে এ ঘটনার প্রতিবাদে রংপুর নগরীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের।

    এসময় আগামী ৩ দিনের মধ্যে প্রকৃত রহস্য উন্মোচন করে হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা না হলে রংপুর নগরী অচল করে দেওয়ার আল্টিমেটামও দেয় তারা।

    একই অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলাটির মহিলা পরিষদ ও নাগরিক কমিটি।

    তাদের দাবি, স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের মরদেহ শনিবার রাতে উদ্ধার করা হয়। প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতে এর কয়েক ঘণ্টার মধ্যে ২ যুবককে গ্রেপ্তার দেখানো হয় এবং বলা হয় ইয়াবা সেবন করতে বাধা দেওয়ার কারণেই এ হত্যাকাণ্ড, এগুলো সবই পুলিশের সাজানো নাটক।

    এর আগে বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থীরা জিলা স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এসে স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় সড়কের দুইপাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

    এসময় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক শফিয়ার রহমান, সাবেক শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী ডলারসহ অন্যান্যরা বক্তব্য দেন।

    সমাবেশে সাবেক শিক্ষক শফিয়ার রহমান বলেন, রংপুর জিলা স্কুলের সদ্য অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী, তার একমাত্র ছেলে রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াম চক্রবর্তী ও তার মা প্রীতিলতা চক্রবর্তী ও স্নাতকোত্তর শিক্ষার্থী প্রার্থী চক্রবর্তীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। দু’দিন তাদের মরদেহ বাড়িতে পড়ে থাকলো। ২ দিন পর শনিবার রাতে ৪ জনের মরদেহ উদ্ধার করলো পুলিশ। এরপর হঠাৎ শুনলাম হত্যার ঘটনায় প্রধান আসামি দুই খুনি মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করেছে তারা।

    রোববার পুলিশ কমিশনার আব্দুল মাবুদ সংবাদ সম্মেলন করে বললেন, খুনিরা নাকি বৃহস্পতিবার রাতে নিহত স্কুল শিক্ষক গণপতির বাসার ছাদে গিয়ে ইয়াবা সেবনের সময় বাধা দেওয়ায় তাদের শ্বাসরোধ করে হত্যা করেছে। ২ জন মাদকসেবী পরপর ৪ জনকে হত্যা করলো পুলিশের এমন গল্প পাগলেও বিশ্বাস করবে না।

    পুলিশ কমিশনার আরও বললেন,হত্যাকারীরা নাকি ৪ জনকে খুন করে ওদের বাসায় গোসল করেছে খেজুর আর ফ্রিজ থেকে শসা বের করে খেয়েছে। তার পর যাতে কেউ বুঝতে না পারে সে জন্য তাদের দুটি মোবাইল ফোন পানিতে ডিজারজেন্ট দিয়ে গুলিয়ে ফেলে দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার জুম্মার নামাজ পর্যন্ত তারা বাসায় অবস্থান করেছে। এ ঘটনা আমরা বিশ্বাস করি না। পুরো ঘটনা সাজানো। সে কারণে আমরা প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে ঘটনার নেপথ্যে কারা সব বের করার দাবি জানাই।

    সমাবেশে সাবেক শিক্ষার্থী শরিফুল বলেন, পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলনের বক্তব্য আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না।

    তিনি বলেছেন, গণপতি স্যারের মেয়ে প্রার্থীকে শ্বাসরোধ করে হত্যা করার পর তার চোখ বের হয়েছিলো, চোয়াল ভেঙে গেছিলো। কিন্তু ময়নাতদন্তকারী চিকিৎসক বললেন, তার চোয়াল ভাঙেনি, চোখও বের হয়নি। তাহলে আমরা কীভাবে পুলিশের কথা বিশ্বাস করবো?

    সমাবেশে সাবেক শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী ডলার বলেন, আমাদের শ্রদ্ধেয় স্যার ও তার ৫ম শ্রেণিতে পড়ুয়া সন্তানসহ ৪ জনকে ২ যুবককে মাদক সেবনে বাধা দেওয়ায় হত্যা করলো, পুলিশ কমিশনার সাহেবের এ বক্তব্য আমরা বিশ্বাস করি না। ৩ দিনের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করা না হলে, আমরা রংপুর নগরী পুরোপুরি অচল করে দেবো।

    এদিকে একই দাবিতে রংপুর জেলা মহিলা পরিষদের উদ্যোগে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    মহিলা পরিষদের রংপুর জেলা সভাপতি রুমানা জামান অভিযোগ করেন, নগরীতে ৪ জন খুনের ঘটনায় পুলিশ যে গল্প বানিয়েছে তার চিত্রনাট্য ভালো হয়েছে, তবে গল্পটা রংপুরের মানুষ একেবারে এসব খায়নি। পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে যা বললেন তা আমরা কোনোভাবেই বিশ্বাস করি না।

    এসময় তিনি আরও বলেন, দুইজন কয়েক মিনিটে ৪ জনকে খুন করলেন এটা বিশ্বাসযোগ্য নয়, এসব কথা নাটকে মানায় বাস্তবে নয়।

    তিনি দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন করার দাবি জানান।

    এদিকে একই দাবিতে বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

    সমাবেশে নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে।

    তিনি চাঞ্চল্যকর এ ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।

    রোববার সংবাদ সম্মেলন করে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেছিলেন, স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর কন্যা প্রার্থী চক্রবর্তীকে শ্বাসরোধ করার সময় তার চোয়াল ভেঙ্গে গেছে চোখ বের হয়ে গেছে।

    পরে এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের ময়না তদন্তকারী চিকিৎসক ডা. বাবলু কিশোর বিশ্বাস সাংবাদিকদের বলেন, মেয়েটির চোয়াল ও চোখ বের হয়নি। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর মূল কারণ বলা সম্ভব নয়। তবে ৪ জনের মুখে বা শরীরে এসিড দিয়ে ঝলসে দেওয়ার কোনো আলামত মেলেনি।( বিডি ডাইজেস্ট)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ
    Next Article আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
    JoyBangla Editor

    Related Posts

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026

    গণপতি পরিবার হত্যাকাণ্ড: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঐক্য পরিষদ- ‘ঘটনা সরল নয়’

    August 25, 2026

    আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    By JoyBangla EditorAugust 25, 20260

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে আল-কায়দা বাংলাদেশে জাল বিস্তার করছে। ঢাকার মেট্রো স্টেশনে বোমা মিলছে,…

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.