Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আগস্টে অজ্ঞাতনামা লাশ উদ্ধার ৭১টি, মব সহিংসতায় নিহত বেড়ে ৩৫
    Bangladesh

    আগস্টে অজ্ঞাতনামা লাশ উদ্ধার ৭১টি, মব সহিংসতায় নিহত বেড়ে ৩৫

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 2, 2026Updated:September 2, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত আগস্ট মাসে সারাদেশে মব সহিংসতায় অন্তত ৩৫ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন। একই মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। এর আগে জুলাই মাসে মব সহিংসতায় নিহত হয়েছিলেন ৩১ জন এবং অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছিল ৫৬টি।

    জুলাই ও আগস্ট মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার (৩১ আগস্ট) এসব তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য, নিজস্ব মানবাধিকার মনিটরিং এবং স্থানীয় মানবাধিকারকর্মীদের মাধ্যমে যাচাই করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

    এমএসএফ জানিয়েছে, কিছু সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও মব সহিংসতা, রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা, অজ্ঞাতনামা লাশ উদ্ধার, সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং বিশেষ অভিযানে ব্যাপক গ্রেফতার আগস্টে উদ্বেগজনকভাবে বেড়েছে।

    কী কারণে ঘটছে মব সহিংসতা

    প্রতিবেদন অনুযায়ী, চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, মাদক ব্যবসা, বাকবিতণ্ডা, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ, চাঁদাবাজি, জমি বিরোধসহ বিভিন্ন স্থানীয় বিরোধ এবং ধর্ষণ বা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে এসব মব সহিংসতার ঘটনা ঘটেছে।

    অজ্ঞাতনামা লাশ: বিশেষ উদ্বেগ

    আগস্টে উদ্ধার হওয়া ৭১টি অজ্ঞাতনামা লাশের মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৪ জন নারী বলে শনাক্ত করা গেছে। বাকি ২ জনের লিঙ্গ ও বয়স শনাক্ত করা যায়নি। এমএসএফ বলছে, যথাযথ তদন্ত ছাড়া এসব ঘটনাকে সরাসরি হত্যাকাণ্ড, গুম বা বিচারবহির্ভূত হত্যার সঙ্গে সমার্থক হিসেবে বিবেচনা না করে প্রতিটি ঘটনা পৃথকভাবে যাচাই করা প্রয়োজন।

    রাজনৈতিক সহিংসতা ও গ্রেফতার

    রাজনৈতিক সহিংসতায় আগস্টে আহতের সংখ্যা জুলাইয়ের ৯৫ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬৭ জনে, তবে নিহতের সংখ্যা ৭ জন থেকে কমে হয়েছে ৫ জন। বিএনপি, এনসিপি, জামায়াত, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের অভ্যন্তরীণ ও আন্তঃদলীয় সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে উঠে এসেছে এমএসএফের পর্যবেক্ষণে।

    বিশেষ অভিযানে গ্রেফতারের সংখ্যাও বেড়েছে—জুলাইয়ের ৫ হাজার ১৯৬ জন থেকে আগস্টে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৮ জনে, যার বড় অংশ মাদক-সংশ্লিষ্ট মামলায়।

    সংখ্যালঘু নির্যাতন ও সীমান্ত পরিস্থিতি

    সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা জুলাইয়ের ৮টি থেকে বেড়ে আগস্টে দাঁড়িয়েছে ২৬টিতে। এ সময় ফরিদপুর ও চট্টগ্রামে প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা, প্রাণহানি ও হুমকির ঘটনা ঘটেছে। তবে ভারত-বাংলাদেশ সীমান্তে পুশ-ইনের চেষ্টা জুলাইয়ের ১০০ থেকে কমে আগস্টে দাঁড়িয়েছে ১৫টিতে।

    কিছু ক্ষেত্রে উন্নতি

    আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু জুলাইয়ের ২ জন থেকে কমে আগস্টে হয়েছে ১ জন, আর কারা হেফাজতে মৃত্যু ৯ জন থেকে কমে হয়েছে ৫ জন। তবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ৩৬টি থেকে সামান্য বেড়ে হয়েছে ৩৭টি।

    নারী-শিশু নির্যাতন: হত্যা ও দলবদ্ধ ধর্ষণ বেড়েছে

    এমএসএফের নারী ও শিশুবিষয়ক পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার মোট ৩২৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে, জুলাইয়ে যা ছিল ৩০৬টি। এ সময় নারী-শিশু হত্যার ঘটনা ৫২ থেকে বেড়ে ৯১টিতে দাঁড়িয়েছে। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ৭ থেকে বেড়ে ১২টি এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ৩ থেকে বেড়ে ৫টি হয়েছে। বলাৎকারের ঘটনাও ৫ থেকে বেড়ে ৬টি হয়েছে।

    তবে সামগ্রিক ধর্ষণের ঘটনা ৮৫ থেকে কমে ৭০টিতে এবং ধর্ষণচেষ্টা ৩৪ থেকে কমে ২১টিতে নেমেছে। শারীরিক নির্যাতন কমেছে সামান্য (৪২ থেকে ৪০), নবজাতক উদ্ধারও ১১ থেকে কমে হয়েছে ৩টি। অন্যদিকে নারী-শিশুর আত্মহত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে হয়েছে ৩৯টি, আর অপহরণ-নিখোঁজের ঘটনা ১৩ থেকে বেড়ে হয়েছে ১৪টি।

    এমএসএফ বলছে, সামগ্রিক সহিংসতা মাত্র ৬ দশমিক ৮ শতাংশ বাড়লেও হত্যাকাণ্ড, দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার মতো গুরুতর সহিংসতা বেড়ে যাওয়া বিশেষভাবে উদ্বেগজনক।

    সংস্থাটি বলছে, সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আইনের শাসন ও যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা, মব ও রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণ, নির্বিচার গ্রেফতার প্রতিরোধ, সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষা এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রতিটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?
    Next Article ২টি পদ্মাসেতুর খরচের সমমূল্যের বিমান ক্রয়ঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন আরও ৭০-৮০ টি বোয়িং প্রয়োজন
    JoyBangla Editor

    Related Posts

    এক্সপ্রেসওয়েতে লাশ: লুঙ্গির কোচে টাকা দেখেই হত্যার পরিকল্পনা, বাসচালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

    September 6, 2026

    সরকারি ব্যবস্থাপনায় হজের ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেওয়া হবে: মন্ত্রী

    September 6, 2026

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই

    September 6, 2026

    বদলে গেছে জমির নামজারির নিয়ম, নীতিমালায় যা আছে

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.