বাংলাদেশে আজ সাধারণ মানুষের সত্য বলার ও স্বাধীনভাবে মতামত প্রকাশের সব পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজের শিক্ষার্থী আরাফাত হোসেনের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ও নজিরবিহীন ঘটনা প্রমাণ করে—বর্তমান ক্ষমতাসীন শক্তির অপশাসনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করলেও নেমে আসে চরম শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির খড়্গ।
সোশ্যাল মিডিয়ায় স্রেফ বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে সত্য পোস্ট করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সাধারণ ছাত্রকে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর এবং বিকাশ মারফত মুক্তিপণ আদায় করেছে আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের ক্যাডার আতাউর রহমান সানি ও তার গ্যাং!
বিএনপির ক্ষমতার দাপটে দেশের সাধারণ মানুষের বাকস্বাধীনতা আজ পুরোপুরি হরণ করা হয়েছে। সরকারের ব্যর্থতা নিয়ে কথা বললেই জুটছে ‘ছাত্রলীগ’ বা ‘দালাল’ ট্যাগ দিয়ে হামলা, মামলা আর ক্যাডার বাহিনীর অত্যাচার!
যে দেশে সরকারের অব্যবস্থাপনা ও লোডশেডিং নিয়ে কথা বললে নাগরিককে নির্যাতন ও চাঁদাবাজির শিকার হতে হয়, সেই দেশে গণতন্ত্রের কোনো অস্তিত্ব থাকতে পারে না।(আওয়ামীলীগ পেইজ)
