রাজনৈতিকভাবে রাজপথে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিএনপি সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রশাসন আজ মধ্যরাতের চিরুনি অভিযানের নামে সাজানো মামলার বাণিজ্যে নেমেছে। সাতক্ষীরার প্রবীণ কোষাধ্যক্ষ থেকে শুরু করে পাবনা, গাজীপুর, বরিশাল, শরীয়তপুর ও নরসিংদীর জনপ্রিয় গণমানুষের নেতাদের বিনা পরোয়ানায় কিংবা ভুয়া মামলায় গ্রেপ্তার করে তারা নিজেদের চরম রাজনৈতিক দেউলিয়াত্বই জাহির করছে।
জেল-জুলুম আর হুলিয়া জারি করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আদর্শের সৈনিকদের দমানো যায়নি, যাবেও না। অনতিবিলম্বে সকল বানোয়াট মামলা বাতিল করে এবং অবৈধ গ্রেপ্তার বন্ধ করে আমাদের সকল নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি!
অবৈধ ও ভুয়া মামলায় গ্রেফতারকৃত রাজবন্দীদের তালিকা:
✦ রাজ্যেশ্বর দাশ — কোষাধ্যক্ষ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ
✦ হাবিবুর রহমান সান (কাকা) — সভাপতি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, গয়েশপুর ইউনিয়ন, পাবনা সদর
✦ ফারুক হোসেন আলী — জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা, রায়পুরা, নরসিংদী (বিএনপির চক্রান্তে মিথ্যা মামলায় গ্রেফতার)
✦ জুয়েল রানা — উপজেলা ভাইস চেয়ারম্যান, সুজানগর উপজেলা, পাবনা
✦ এস.এম. আশিকুর রহমান (জয়) — সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা, গোসাইরহাট উপজেলা, শরীয়তপুর (বিনা মামলায় গভীর রাতে গ্রেফতার)
✦ মনির হোসেন — দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ (কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ)
✦ সালাউদ্দিন প্রিন্স — সাবেক সাধারণ সম্পাদক, ৪৪নং ওয়ার্ড ছাত্রলীগ, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর সিটি কর্পোরেশন
✦ সালমান রাজু — ছাত্রলীগ নেতা, বরিশাল মহানগর ছাত্রলীগ (বিনা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার)( আওয়ামীলীগ পেইজ)
