Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!

    September 18, 2026

    মেট্টো রেলের আগের ও পরের হিসাব নিকাশ

    September 18, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি
    Education [ শিক্ষা ]

    ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 15, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে ছবি ছিঁড়ে ফেলেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

    পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা সেখানে ১৯৮১ সালে বায়তুল মোকাররমে কুখ্যাত রাজাকার গোলাম আযমকে জুতাপেটা করার একটি ছবি টাঙিয়ে দেন।

    জিন্নাহর ছবি ছেঁড়া ওই শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০১–০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে উর্দু বিভাগের চতুর্থ বর্ষে পড়ছেন। সর্বশেষ ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি বয়সী প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

    আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘এই খলনায়কের ছবি কেন ডাকসুতে থাকবে? একাত্তর ও ভাষা সংগ্রাম আমরা ভুলিনি।’

    তাঁর প্রশ্ন, ডাকসুর নির্বাচনী ইশতেহারে জিন্নাহকে নায়ক হিসেবে প্রতিষ্ঠার কোনো কথা ছিল কি না।

    এর আগে গতকাল রোববার সংস্কার শেষে ডাকসুর সংগ্রহশালা চালু করা হয়। সেখানে নতুন করে মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়েছিল। এর একটি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া জিন্নাহর বক্তব্যের ছবি। ওই বক্তব্যে তিনি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে অবস্থান নিয়েছিলেন।

    অন্য একটি ছবি ১৯৪০ সালের মার্চে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের দলগত ছবি, যেখানে জিন্নাহ ছিলেন।

    তৃতীয়টি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের পেপার কাটিং, যাতে জিন্নাহর ছবি ছিল।

    সংগ্রহশালায় জিন্নাহর ছবি যুক্ত করার বিষয়টি নিয়ে গতকালই বিতর্ক তৈরি হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছিলেন, সেখানে জিন্নাহর কোনো একক ছবি রাখা হয়নি। ১৯০৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার ছবি একক ফ্রেমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    আজ জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার পর সংগ্রহশালায় রাজাকার গোলাম আযমকে জুতাপেটা করার ছবি টাঙিয়ে দেন ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। ছবিটি ১৯৮১ সালের একটি ঘটনার। ওই ছবিতে বায়তুল মোকাররমে রাজাকার গোলাম আযমকে জুতাপেটা করতে দেখা যায়।

    ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া বলেন, ‘গতকাল ফাতিমা তাসনিম জুমা বলেছিল, তার ইচ্ছা হয়েছে, তাই জিন্নাহর ছবি লাগিয়েছে। ঠিক তেমনই আমাদের ইচ্ছা করেছে রাজাকার গোলাম আযমের ছবি লাগাতে, তাই লাগিয়েছি।’

    এদিকে জিন্নাহর ছবি ভেঙে ফেলার ঘটনায় ডাকসুর সাধারণ সম্পাদক শিবির নেতা এস এম ফরহাদ বলেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে ঘোষণার বিষয়ে জিন্নাহর দেওয়া বক্তব্য সংগ্রহশালায় রাখার উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিরুদ্ধে তাঁর অবস্থান তুলে ধরা।

    এস এম ফরহাদ বলেন, ‘ইতিহাস গোপন করা মানে তা উন্মোচন করার পরিবর্তে জিন্নাহর পক্ষ নেওয়া।’ শিক্ষার্থীরা কেন ছবিটি ভেঙেছেন, তা তিনি বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন।

    জিন্নাহর ছবি রাখার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি যুক্ত করার ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাওয়ার লক্ষণ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভারত থেকে পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল
    Next Article ইলিশের দেশে ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ!
    JoyBangla Editor

    Related Posts

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    September 18, 2026

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026

    এই সরকারের কাছে শাহরিয়ার কবিরের মুক্তি দাবি করি না

    September 17, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ড রায়ে লন্ডনে প্রতিবাদের ঝড়

    September 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    By JoyBangla EditorSeptember 18, 20260

    ১৭ই সেপ্টেম্বর ২০২৬ইংরেজী,যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ক্যাঙ্গারু কোর্টের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক…

    ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!

    September 18, 2026

    মেট্টো রেলের আগের ও পরের হিসাব নিকাশ

    September 18, 2026

    পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

    September 18, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026

    এই সরকারের কাছে শাহরিয়ার কবিরের মুক্তি দাবি করি না

    September 17, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.