Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্যের নতুন ILR নীতি ২০২৬: বিস্তারিত তথ্য

    November 3, 2026

    অভিবাসী কেয়ার কর্মীদের ILR নিয়ে বড় সিদ্ধান্ত

    November 3, 2026

    লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসের ঐতিহাসিক রায়: বাংলাদেশ সেন্টারের বিরুদ্ধে মামলাকারীদের জরিমানা

    November 3, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা
    Politics

    জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 16, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যূনতম বিচারিক মানদণ্ড অনুসরণ না করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)।

    আজ ১৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দেন।

    রায়ে তাদের মধ্যে পাঁচজনের সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে তা জুলাইয়ের নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশও দেওয়া হয়েছে।

    জেএমবিএফের ভাষ্য অনুযায়ী, কার্যকর আত্মপক্ষ সমর্থনের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত না করে দেওয়া এই দণ্ড ন্যায়বিচারের প্রতিফলন নয়, বরং বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহারের নজির।

    সংগঠনটি বলছে, সব আসামির অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা, তাদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিরক্ষার সুযোগ না থাকা, প্রসিকিউশনের সাক্ষ্য-প্রমাণ অর্থপূর্ণভাবে চ্যালেঞ্জ করার সুযোগ নিয়ে প্রশ্ন এবং স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুপস্থিতি পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।

    একই সঙ্গে সংগঠনটি স্পষ্ট করেছে, জুলাইয়ের সময় সংঘটিত হত্যা, নির্যাতন ও অন্যান্য গুরুতর অপরাধের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার অবশ্যই হতে হবে এবং ভুক্তভোগী ও তাদের পরিবার সত্য, ন্যায়বিচার ও ক্ষতিপূরণের অধিকারী।

    তবে ভুক্তভোগীদের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের ঢাল হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

    জেএমবিএফ মনে করে, জবাবদিহির নামে পক্ষপাতদুষ্ট বিচার প্রকৃত অপরাধীদের বিচারের পথকেও দুর্বল করে দেয়; আন্তর্জাতিক অপরাধের বিচার কখনোই বিজয়ীর বিচার বা বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়ায় পরিণত হতে পারে না।

    সংগঠনটি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছে, প্রশ্নবিদ্ধ এই প্রক্রিয়ায় দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা ন্যায়বিচার নয়, বরং রাষ্ট্রের কর্তৃত্বে সংঘটিত একটি অপরিবর্তনীয় বিচারিক হত্যাকাণ্ড হিসেবে গণ্য হবে।

    বিবৃতিতে মৃত্যুদণ্ডকে জীবনের অধিকারের চূড়ান্ত লঙ্ঘন এবং নিষ্ঠুর, অমানবিক ও অপমানজনক শাস্তি হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি বিচারিক ভুল সংশোধনের সব পথ স্থায়ীভাবে বন্ধ করে দেয়।

    পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলেছে, রাজনৈতিক পরিচয় বা পারিবারিক সম্পর্কের ভিত্তিতে সম্পদ কেড়ে নেওয়া হলে তা সম্মিলিত শাস্তি ও রাষ্ট্রীয় নিপীড়নের শামিল হবে।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
    Next Article ৭ নেতার ফাঁসির রায়: সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের নীরব প্রতিবাদ
    JoyBangla Editor

    Related Posts

    বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয়  চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

    November 3, 2026

    ৩ নভেম্বর: জেল হত্যার শোক, কলঙ্কের দায় এবং রক্তের ঋণ

    November 3, 2026

    কুড়িলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত রাজপথ

    November 1, 2026

     ‘প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যের নতুন ILR নীতি ২০২৬: বিস্তারিত তথ্য

    November 3, 2026

    বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয়  চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

    November 3, 2026

    ৩ নভেম্বর: জেল হত্যার শোক, কলঙ্কের দায় এবং রক্তের ঋণ

    November 3, 2026

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    November 2, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্যের নতুন ILR নীতি ২০২৬: বিস্তারিত তথ্য

    By JoyBangla EditorNovember 3, 20260

    মোহাম্মদ নুরুল আকবর ভুইয়া ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের আজকের ঘোষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০২২…

    অভিবাসী কেয়ার কর্মীদের ILR নিয়ে বড় সিদ্ধান্ত

    November 3, 2026

    লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসের ঐতিহাসিক রায়: বাংলাদেশ সেন্টারের বিরুদ্ধে মামলাকারীদের জরিমানা

    November 3, 2026

    বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয়  চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

    November 3, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যের নতুন ILR নীতি ২০২৬: বিস্তারিত তথ্য

    November 3, 2026

    বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয়  চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

    November 3, 2026

    ৩ নভেম্বর: জেল হত্যার শোক, কলঙ্কের দায় এবং রক্তের ঋণ

    November 3, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.