Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্যের নতুন ILR নীতি ২০২৬: বিস্তারিত তথ্য

    November 3, 2026

    অভিবাসী কেয়ার কর্মীদের ILR নিয়ে বড় সিদ্ধান্ত

    November 3, 2026

    লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসের ঐতিহাসিক রায়: বাংলাদেশ সেন্টারের বিরুদ্ধে মামলাকারীদের জরিমানা

    November 3, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান
    Politics

    ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 17, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে ঘোষিত রায়কে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট কর্তৃক প্রদত্ত পূর্বনির্ধারিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রহসন’ আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

    এক যৌথ বিবৃতিতে ১৬ জন সাবেক শীর্ষ নেতা এই প্রতিক্রিয়া জানান।

    বিবৃতিতে যাদের বিরুদ্ধে দেওয়া রায়ের কথা উল্লেখ করা হয়েছে, তারা হলেন—বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

    বিবৃতিতে সংগঠনের ঐতিহ্য তুলে ধরে বলা হয়, ছাত্রলীগ কেবল একটি ছাত্রসংগঠন নয়; এটি বাঙালির অধিকার, গণতন্ত্র, মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ছাত্রসমাজ ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন নেতারা।

    পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংগঠনের ১৭ হাজার নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাদের আত্মত্যাগ দেশের স্বাধীনতার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

    সাবেক নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবৈধ, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রতিষ্ঠার অপচেষ্টা দেশের ছাত্রসমাজ ও জনগণ মেনে নেবে না।

    তাদের ভাষ্য, ইতিহাসের সত্যকে কোনো প্রহসনের রায় দিয়ে মুছে ফেলা যায় না।

    বিবৃতিতে রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, সত্য কখনো পরাজিত হয় না এবং ইতিহাস কখনো মিথ্যার কাছে মাথা নত করে না। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস কোনো ষড়যন্ত্র বা অপপ্রচারে মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।

    অন্যায়, রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।

    বিবৃতিদাতারা হলেন সাবেক সভাপতি মাঈনউদ্দিন হাসান চৌধুরী, একে এম এনামুল হক শামীম, লিয়াকত সিকদার, মাহমুদ হাসান রিপন, বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, রেজওয়ানুল হক শোভন ও আল নাহিয়ান খান জয় এবং সাবেক সাধারণ সম্পাদক অসিম কুমার উকিল, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সিদ্দিকী নাজমুল আলম, এস এম জাকির হোসাইন, গোলাম রব্বানী ও লেখক ভট্টাচার্য

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous ArticleAI নিয়ে অনেক ভয়ংকর কথা শুনেছি
    Next Article রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত:  ৭ নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের
    JoyBangla Editor

    Related Posts

    বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয়  চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

    November 3, 2026

    ৩ নভেম্বর: জেল হত্যার শোক, কলঙ্কের দায় এবং রক্তের ঋণ

    November 3, 2026

    কুড়িলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত রাজপথ

    November 1, 2026

     ‘প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যের নতুন ILR নীতি ২০২৬: বিস্তারিত তথ্য

    November 3, 2026

    বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয়  চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

    November 3, 2026

    ৩ নভেম্বর: জেল হত্যার শোক, কলঙ্কের দায় এবং রক্তের ঋণ

    November 3, 2026

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    November 2, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্যের নতুন ILR নীতি ২০২৬: বিস্তারিত তথ্য

    By JoyBangla EditorNovember 3, 20260

    মোহাম্মদ নুরুল আকবর ভুইয়া ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের আজকের ঘোষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০২২…

    অভিবাসী কেয়ার কর্মীদের ILR নিয়ে বড় সিদ্ধান্ত

    November 3, 2026

    লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসের ঐতিহাসিক রায়: বাংলাদেশ সেন্টারের বিরুদ্ধে মামলাকারীদের জরিমানা

    November 3, 2026

    বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয়  চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

    November 3, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যের নতুন ILR নীতি ২০২৬: বিস্তারিত তথ্য

    November 3, 2026

    বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয়  চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

    November 3, 2026

    ৩ নভেম্বর: জেল হত্যার শোক, কলঙ্কের দায় এবং রক্তের ঋণ

    November 3, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.