বর্ণিল সাজ, ঢাক-ঢোল, নাচ-গান আর উৎসবের আমেজে জমে উঠেছে ব্রিক লেন। রঙিন র্যালির মধ্য দিয়ে গতকাল রোববার হয়ে গেল বহুল প্রতীক্ষিত Brick Lane Curry Festival 2026।
ব্রিক লেনের বিখ্যাত কারি সংস্কৃতি, খাবার, সংগীত ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিল্পী ও দর্শনার্থীরা অংশ নেন এই উৎসবে। মূলধারার সহস্রাধিক লোক সমাগমসহ প্রবাসী বাঙালিরা দিনব্যাপী উতসবে মেতে উঠেন। রকমারি খাবার, পোশাকসহ নানা পণ্য বিপনন ছিল উতসবে। নাচ গান বাংলা সংস্কৃতির বিভিন্ন আয়োজন উপস্থিত লোকজন উপভোগ করেন।
