অস্ত্রের মুখে সন্তান জিম্মি, মাকে ধর্ষণ—মানুষের ঘরেও নিরাপত্তা নেই, রাস্তাতেও নেই; নাগরিকের নিরাপত্তা কোথায় বিএনপি সরকারের?
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পর ১৪ বছরের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা—নাগরিক নিরাপত্তার ভয়াবহ চিত্র যেন চোখের সামনে তুলে ধরেছে।
একদিকে ডাকাতির তাণ্ডব, অন্যদিকে একজন নারীর ওপর ভয়াবহ যৌন সহিংসতা, তার ওপর ঘটনার ভিডিও ধারণ করে অর্থ দাবি ও ভয়ভীতি দেখানোর ঘটনা—এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
রাষ্ট্র যদি একজন নাগরিকের নিজের ঘরেও নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে মানুষ কোথায় নিরাপদ? দিনের পর দিন আইনশৃঙ্খলার অবনতি, অপরাধীদের দৌরাত্ম্য এবং মানুষের নিরাপত্তাহীনতা রাষ্ট্রের সক্ষমতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
বিএনপি সরকারের কাছে সরাসরি প্রশ্ন—নাগরিকের জানমাল, ঘরবাড়ি ও মর্যাদা রক্ষার দায়িত্ব কার? মানুষকে নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রীয় ব্যবস্থা কোথায়?
রাষ্ট্রের ব্যর্থতা ও প্রশাসনিক দুর্বলতার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নাগরিকের নিরাপত্তা কোনো দয়া নয়—এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
