Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 22, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। তার নেতৃত্বাধীন কট্টর-ডানপন্থী ব্রাদার্স অব ইতালি (এফডিআই) দলের যুব শাখার এক অনুষ্ঠানে রোববার তিনি এই প্রস্তাবের কথা জানান।

    মেলোনির প্রস্তাবিত পরিকল্পনায় রয়েছে— স্কুলে বোরকা ও নিকাবের মতো মুখ-ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা, প্রতিটি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় আইনি সীমা আরোপ এবং যেসব বিদেশি অভিভাবকের সন্তান স্কুলব্যবস্থায় মানিয়ে নিতে “গুরুতর সমস্যায়” পড়ছে, তাদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা।

    উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রস্তাবে হিজাবকে অন্তর্ভুক্ত করা হয়নি। নিকাব ও বোরকা পুরো মুখ ঢেকে রাখে, অন্যদিকে হিজাব শুধু চুল ও ঘাড় ঢাকে, মুখ খোলা থাকে—এই পার্থক্যের কথা তুলে ধরে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেলোনির প্রস্তাব হিজাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

    মেলোনি এই পদক্ষেপকে নারীর স্বাধীনতা ও সমতার প্রশ্ন হিসেবে তুলে ধরে বলেন, কোনো তথাকথিত ঐতিহ্যের দোহাই দিয়ে কোনো তরুণীকে মুখ ঢাকতে বাধ্য করা উচিত নয়। তিনি বলেন, স্কুল এমন পরিবেশ হওয়া উচিত যেখানে শিক্ষার্থীরা যোগাযোগ করতে, অংশ নিতে ও সমাজে একীভূত হতে পারে।

    প্রসঙ্গত, ইতালিতে ইতোমধ্যে প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার নিয়ম চালু আছে। নতুন এই প্রস্তাব আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

    পর্যবেক্ষকরা বলছেন, ২০২৭ সালের সাধারণ নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে মেলোনির ওপর তার চেয়েও কট্টর-ডানপন্থী নবগঠিত দল ন্যাশনাল ফিউচার (এফএন)-এর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ এই ঘোষণার একটি বড় কারণ। জুলাই মাসেই এফএন দলটি স্কুলে বোরকা নিষিদ্ধের দাবি তুলেছিল।

    এটি ইতালিতে ইসলাম ও অভিবাসন-সংক্রান্ত বৃহত্তর বিতর্কের সবশেষ অধ্যায়। ২০২৪ সালের অক্টোবরে বলগনায় বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূত এক ইমামকে উগ্রবাদী বক্তব্য ও সহিংসতায় উসকানির অভিযোগে বহিষ্কার করেছিল মেলোনি সরকার—যা সে সময়ও ইতালিতে ইসলামি সংস্কৃতি ও ইউরোপীয় মূল্যবোধের “সামঞ্জস্যহীনতা” নিয়ে বিতর্ক উসকে দিয়েছিল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা
    JoyBangla Editor

    Related Posts

    রাশিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচন, যুদ্ধের সমর্থন যাচাই পুতিনের

    September 18, 2026

    যুক্তরাজ্য কি ভেঙে যাবে?

    September 15, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.