Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু
    International

    বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 23, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নেপালে ২৬ আগস্টের ভয়াবহ বন্যার পর থেকে পাঁচ শতাধিক শিশু বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছে। তাদের বাবা-মায়ের কেউ নিখোঁজ, কেউ আবার মারা গেছেন বলে ঘোষণা করা হয়েছে। খবর আল জাজিরার।

    নেপালের বিভিন্ন বন্যাকবলিত জেলার অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছে এসব শিশুরা।

    নেপালের আইনে কোনো ব্যক্তিকে নিখোঁজ হওয়ার ১২ বছর না পেরোনো পর্যন্ত মৃত ঘোষণা করা যায় না। তবে প্রাকৃতিক দুর্যোগের মতো বিশেষ পরিস্থিতিতে এই নিয়মে ছাড়ের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে স্বজনদের জেলা আদালতে আবেদন করে মৃত্যুর বিচারিক ঘোষণা নিতে হয়।

    ফলে এসব শিশুর জীবন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। আইনগতভাবে তারা এখনো ‘এতিম’ নয়। কিন্তু বাস্তবতা হলো, বন্যার পর থেকেই তারা বাবা-মাকে ছাড়া জীবন কাটাচ্ছে। ভয়াবহ ওই বন্যায় নেপালে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত ৫,০০০ মানুষ এখনো নিখোঁজ।

    নেপালের ন্যাশনাল চাইল্ড রাইটস কাউন্সিল ও বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন চলতি মাসে বন্যা-পরবর্তী একটি মূল্যায়ন চালিয়েছে। এতে দেখা গেছে, এক হাজারের বেশি শিশু বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে। তাদের মধ্যে ১০০ জনের বেশি কোনো স্বজন ছাড়াই রয়েছে। আরও ৪৩৯ শিশু বাবা-মাকে হারালেও অন্যান্য আত্মীয়ের সঙ্গে আছে। সেভ দ্য চিলড্রেনের নেপাল কার্যালয়ের কর্মসূচি পরিচালক আয়ুশ যোশি আল জাজিরাকে এসব তথ্য জানিয়েছেন।

    ধাদিংয়ের যেসব প্রাথমিক বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে, সেখানে কাজ করা বেসরকারি সংস্থা, কাউন্সেলর ও শিশুদের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা বলছেন, শিশুদের নিরাপদ ও স্বস্তিতে রাখার চেষ্টা অনেক ক্ষেত্রেই যথেষ্ট হচ্ছে না।

    শিশুদের জন্য খেলনা, বই ও বিভিন্ন খেলার সামগ্রী দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে খুব কম শিশুই সেগুলো ব্যবহার করছে। অনেক শিশুই নিজেকে গুটিয়ে রেখেছে, কোনো কাজে মনোযোগ দিতে পারছে না, আবার কেউ কেউ এতটাই মানসিকভাবে বিপর্যস্ত যে খেলাধুলা করার মতো অবস্থাতেও নেই।

    সেভ দ্য চিলড্রেনের আয়ুশ যোশি বলেন, আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের মধ্যে খেলনা ও পড়াশোনার সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি। কিছু ক্ষেত্রে স্বেচ্ছাসেবকেরা এমন শিশুদেরও দেখেছেন, যাদের বাবা-মা নিখোঁজ—তারা পুতুলের ঘরে পুতুল দিয়ে ‘বাবা-মাসহ পরিবার’ তৈরি করছে এবং সেটি সাজিয়ে রাখছে।

    যোশি বলেন, ‘সম্ভবত এসব শিশুই ঠিকমতো বুঝতে পারছে না, আসলে কী ঘটেছে বা কেন ঘটেছে। পরের দিন কী হবে, এমনকি ভবিষ্যতে কী হবে—কোনো কিছুই তারা জানে না।’

    অনেক ক্ষেত্রেই শিশুরা এখন অতিরিক্ত ভিড়ের মধ্যে থাকা আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে, যেখানে ব্যক্তিগত গোপনীয়তারও তেমন সুযোগ নেই। অন্যদিকে, কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থাগুলো বলছে, নিজেদের স্বজন দাবি করা ব্যক্তিদের হাতে শিশুদের তুলে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হচ্ছে।

    ইউনিসেফের কর্মকর্তা লিওন মুওনি বলেন, ‘কিছু শিশুর স্বজনের সন্ধান পাওয়া গেলেও, তারা যদি পর্যাপ্ত কাগজপত্র বা অভিভাবকত্বের প্রমাণ দিতে না পারেন, তাহলে শিশুদের আশ্রয়কেন্দ্রেই রাখা হচ্ছে। এর মাধ্যমে শিশু পাচার বা শিশুশ্রমের ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

    বন্যায় মোট ৩২ হাজারের বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের পরিবারের সদস্যদের খুঁজে বের করে শিশুদের পুনর্মিলনের চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউনিসেফ নেপালের শিশু সুরক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিওন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleফেসবুকে বন্ধ হচ্ছে সরাসরি বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক বাড়ানোর সুযোগ!
    Next Article মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ
    JoyBangla Editor

    Related Posts

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    রাশিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচন, যুদ্ধের সমর্থন যাচাই পুতিনের

    September 18, 2026

    যুক্তরাজ্য কি ভেঙে যাবে?

    September 15, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.