Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের অনুমোদন
    Economics

    বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের অনুমোদন

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। এরপরই প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো।

    আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়।

    প্রাথমিক অনুমোদন পাওয়া ডিজিটাল ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, যার উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক; বিকাশ ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা বিকাশের শেয়ারধারীরা; নোভা ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ; বুস্ট ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড এবং কড়ি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দেশের ব্যাংকিং খাতে যখন আস্থা ও সুশাসন নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে, ঠিক সেই সময় আর্থিক ব্যবস্থায় নতুন অধ্যায় হিসেবে যুক্ত হতে যাচ্ছে ডিজিটাল ব্যাংক। দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে আলোচনা, নীতিমালা পরিবর্তন, আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও লাইসেন্স নিয়ে নানা জটিলতার পর অবশেষে এই অনুমোদন দেওয়া হয়েছে।

    এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংক আবেদনপত্র নেয়। তখন ১৩টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এসব প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে সম্পৃক্ত আছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী, ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা, মোবাইল অপারেটর, মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান প্রভৃতি। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন প্রক্রিয়ায় ব্যাংকিং সক্ষমতা, উদ্যোক্তাদের অভিজ্ঞতা, মূলধন, প্রযুক্তিগত অবকাঠামো, সাইবার নিরাপত্তা ও নিয়ন্ত্রক শর্ত পূরণের বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। তার মধ্যে প্রাথমিকভাবে আটটি প্রতিষ্ঠানকে যোগ্য বিবেচনা করে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পর্ষদ পাঁচটিকে প্রাথমিক অনুমোদন দিয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহুতিদের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নিচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট, সেনাপ্রধানদের বৈঠক শেষে ঘোষণা
    Next Article ছাত্রলীগ কর্মীর ওপর ছাত্রদল সন্ত্রাসীদের মব হামলা, ঢাল হয়ে রুখে দাঁড়ালেন সাধারণ মানুষ
    JoyBangla Editor

    Related Posts

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    By JoyBangla EditorNovember 9, 20260

    লন্ডন, ৯ নভেম্বর: ‘ওল্ড গেইট’ নাটক দর্শক নন্দিত মঞ্চায়ন করছে ‘মঞ্চশৈলী’ নাট্য সংগঠন। পূর্ব লন্ডনের…

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.