Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে
    Bangladesh

    চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 3, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    এত বিরোধিতা ও আপত্তি সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি অপারেটরের সঙ্গে ১৫ বছরের জন্য স্বাক্ষরিতব্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

    সরকারের এমন দেশবিরোধী সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বন্দর শ্রমিকরা। আজ ২রা অক্টোবর, শুক্রবার এ বিষয়ে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

    গতকাল ১লা অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সিসিইএর ৩১তম সভা অনুষ্ঠিত হয়।

    নৌপরিবহন মন্ত্রণালয়ের দাখিল করা প্রস্তাব অনুযায়ী সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এনসিটি এবং ওভারফ্লো ইয়ার্ডের (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রকল্পের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এ চুক্তি সম্পাদন করবে।

    এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসেবে বিবেচিত। বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৫ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়। এ ছাড়া বন্দরের মোট রাজস্ব আয়ের একটি বড় অংশও এই টার্মিনাল থেকে আসে।

    ইউনূসের অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকার এ বিষয়ে প্রক্রিয়া এগিয়ে নিলেও শুরু থেকেই এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। এ নিয়ে তারা ধারাবাহিকভাবে আন্দোলনও করেছে।

    শ্রমিক সংগঠনগুলোর মতে, বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল পরিচালনার দায়িত্ব গেলে জাতীয় অর্থনৈতিক স্বার্থ, কর্মসংস্থান, শ্রমিকদের অধিকার এবং বন্দরের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তারা টার্মিনালকে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করবে।

    অন্যদিকে, সরকারের পরিকল্পনায় আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়টি রয়েছে।

    পিপিপি কর্তৃপক্ষের প্রকল্প-সংক্রান্ত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এ লেনদেনের পরামর্শক হিসেবে কাজ করছে। চুক্তির কাঠামো তৈরি, দরপত্র-সংক্রান্ত নথি প্রস্তুত এবং আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্বও তাদের দেওয়া হয়েছে।

    এনসিটি পরিচালনার দায়িত্ব বর্তমানে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের হাতে রয়েছে। নতুন চুক্তি কার্যকর ও দায়িত্ব হস্তান্তরের আগে প্রতিষ্ঠানটি টার্মিনাল পরিচালনা অব্যাহত রাখবে।

    চট্টগ্রাম বন্দর নিয়ে ডিপি ওয়ার্ল্ডের অতি আগ্রহের কারণ কী?

    চলতি বছরের ৮ই এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৪র্থ বাংলাদেশ দুবাই জয়েন্ট পিপিপি প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশের পক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) চেয়ারম্যান ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী নেতৃত্ব দেন।

    অপরদিকে দুবাই সরকারের পোর্টস, কাস্টমস অ্যান্ড ফ্রি জোনস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের আবদুল্লাহ আল নেয়াদি, ডিপি ওয়ার্ল্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা যুবরাজ নারায়ণসহ চারজন অংশ নেন।

    সেখানেই এনসিটি ইস্যুতে কনসেশন চুক্তির মেয়াদ ১৫ বছরের পরিবর্তে ৩০ বছর করার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড। এখানেই শেষ নয়, এনসিটির পাশাপাশি চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) টার্মিনালকে আধুনিকীকরণ ও পরিচালনায় আগ্রহ প্রকাশ করে অপারেটর প্রতিষ্ঠানটি।

    বাংলাদেশ সরকার বাংলাদেশ-দুবাই যৌথ পিপিপি প্ল্যাটফর্মে সিসিটি অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে এবং প্ল্যাটফর্মের ভবিষ্যৎ সভাগুলোতে এটিকে একটি পৃথক প্রকল্প হিসেবে আলোচনা করতে সম্মত হয়েছে বলেও জানা গেছে।

    চট্টগ্রাম বন্দরে এনসিটির পাশেই সিসিটি টার্মিনালটি অবস্থিত। এনসিটি টার্মিনালে একসঙ্গে চারটি সমুদ্রগামী ও একটি ছোট কন্টেইনার জাহাজ ভেড়ানো যায়। অপরদিকে সিসিটি টার্মিনালে একসঙ্গে দুটি জাহাজ ভেড়ানো যায়।

    এনসিটি বছরে ১৫ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে। পাশাপাশি সিসিটি টার্মিনালে বছরে ৭ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে। যা বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের (পিসিটি) চাইতে বেশি।

    সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল পরিচালিত পিসিটি টার্মিনালে বছরে ৫ লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়। এখন ডিপি ওয়ার্ল্ড যদি বন্দরের এনসিটি ও সিসিটি একসঙ্গে পরিচালনার দায়িত্ব নিতে পারে তাহলে প্রতিষ্ঠানটি বছরে একাই ২২ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করার কর্তৃত্বে থাকবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচলে গেলেন বিডিনিউজ টোয়েন্টিফোরের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
    Next Article রাজনৈতিক প্রতিহিংসা ও অবৈধ গ্রেপ্তারের তাণ্ডব: বিএনপি সরকারের স্বৈরাচারী শাসনের বিষাক্ত ছোবল
    JoyBangla Editor

    Related Posts

    পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর

    October 4, 2026

    সেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি

    October 3, 2026

    অক্টোবর-নভেম্বর উত্তাল হতে পারে বাংলাদেশ

    October 3, 2026

    ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে গ্রেপ্তার বাবা, বাবা-ছেলে এখন কারাগারে

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    সেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি

    October 3, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    By JoyBangla EditorOctober 4, 20260

    – সংস্কৃতিচর্চার টুটি চেপে ধরার চক্রান্ত প্রতিহত করুন! বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও…

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

    পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর

    October 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.