Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    October 25, 2026

    পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি

    October 25, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফের উত্তাল ফ্রান্স, কয়েকটি শহরে বিক্ষোভ-সংঘর্ষ
    International

    ফের উত্তাল ফ্রান্স, কয়েকটি শহরে বিক্ষোভ-সংঘর্ষ

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 25, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিক্ষোভকে কেন্দ্র করে দেশজুড়ে প্রায় ৭০,০০০ পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে, যাতে পূর্ববর্তী সপ্তাহের মতো বড় আকারের লুটপাট ও অগ্নিসংযোগের পুনরাবৃত্তি না ঘটে।

    ফ্রান্সে জ্বালানির দাম বৃদ্ধি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং শিক্ষা খাতের সংকটের প্রতিবাদে নতুন করে তীব্র নাগরিক অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মেয়াদের শেষ সময়ে এসে এই আন্দোলন তার সরকারের জন্য সবচেয়ে বড় সংকটগুলোর একটি হিসেবে দেখা দিয়েছে। খবর রয়টার্স

    শনিবারের (২৪ অক্টোবর) বিক্ষোভকে কেন্দ্র করে দেশজুড়ে প্রায় ৭০,০০০ পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে, যাতে পূর্ববর্তী সপ্তাহের মতো বড় আকারের লুটপাট ও অগ্নিসংযোগের পুনরাবৃত্তি না ঘটে।

    জননিরাপত্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার জন্য প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকরনু আঞ্চলিক কর্তৃপক্ষগুলোকে বিভিন্ন শহরে আংশিক ও স্থানভিত্তিক কারফিউ জারির ক্ষমতা দিয়েছেন। এছাড়া সতর্কতাবশত প্যারিসের বিখ্যাত লুভর জাদুঘর, মুসে দ’র্সে ও গ্রঁ পালে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

    এর মধ্যেই বিক্ষোভকারীরা দলে দলে রাজধানী প্যারিসের রাস্তায় নেমেছে। দেশজুড়ে বিক্ষোবের অংশ হিসাবে ১ লাখ ১০ হাজার মানুষ রাজধানীর রাস্তায় মিছিল করেছে বলে জানিয়েছে পুলিশ। পতাকা হাতে সমবেত বিক্ষোভকারীদের কেউ কেউ স্লোগান দিচ্ছিল ‘রাষ্ট্র, পুলিশ এবং ফ্যাসিস্টদের পতন হোক’।

    বিভিন্ন নগরীতে চলা বিক্ষোভে অন্তত ১৩৫ জনকে আটক করা হয়েছে। প্যারিসসহ মন্টপেলিয়ার, রুয়া ও নিসের মতো শহরগুলোর কেন্দ্রস্থলে সভা-সমাবেশ ও মিছিলের ওপর কড়াকড়ি ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

    ওর্লেয়াঁ শহরে কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালির (আরএন) বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করেও বিক্ষোভ হয়েছে। সেখানে প্রায় ১১ হাজার মানুষ অংশ নেয়।

    কয়েকটি নগরীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলেও রাজধানী প্যারিসের বড় সমাবেশ মোটামুটি শান্তিপূর্ণ ছিল এবং গত সপ্তাহের তুলনায় পরিস্থিতি কম গুরুতর ছিল।

    প্যারিস পুলিশ এবং গণমাধ্যমের তথ্যানুযায়ী, মূল মিছিল শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। তবে শেষভাগে কিছু জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।

    ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ জানিয়েছেন, গত ১৭ অক্টোবরের তুলনায় এবার ১০ হাজার বেশি পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করা হয়।

    আগের সপ্তাহে বিক্ষোভের একপর্যায়ে বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাট ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি মোকাবেলায় এবার পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নুনিয়েজের দাবি, উগ্র বামপন্থি গোষ্ঠী ও অপরাধী চক্রের তৎপরতায় সহিংসতার ঝুঁকি বেড়েছে।

    প্যারিসের কেন্দ্রীয় এলাকায় শনিবার কড়া নিরাপত্তাব্যবস্থার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। নগরী লকডাউনের মতো আবস্থায় ছিল। ২০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং লুভর জাদুঘর, মুসে দর্সে ও প্যারিস অপেরাসহ একাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

    সরকার ঘোষণা করেছে যে, যারা সম্পত্তির ক্ষতি সাধন করেছে, তাদের অর্থ দিয়েই তা মেরামত করার জন্য নতুন আইন প্রণয়ন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ জরুরি তহবিল ও আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে।

    দাঙ্গার সময় বিলাসবহুল ব্র্যান্ডসহ বিভিন্ন দোকান থেকে লুট হওয়া পণ্য যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি হতে না পারে, সেজন্য অনলাইন মার্কেটপ্লেসগুলোর ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে।

    শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মীর তীব্র সংকট ও জরাজীর্ণ পরিবেশের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্ষোভ থেকে এই আন্দোলনের সূত্রপাত হলেও, পরবর্তীতে তা জীবনযাত্রার উচ্চ ব্যয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি (পেট্রোল ২.২০ ইউরো ও ডিজেল ২.৩০ ইউরো) এবং সরকারের অর্থনৈতিক ও কর নীতির বিরুদ্ধে একটি বহুমুখী গণবিক্ষোভে রূপ নেয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ
    Next Article ঢাকার ১২ ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান
    JoyBangla Editor

    Related Posts

    নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ

    October 25, 2026

    ইউরোপের রাজপথের ক্ষোভ, রাজনীতির নতুন সমীকরণ

    October 24, 2026

    দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ফের স্থগিত

    October 23, 2026

    তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৮

    October 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    বাপ হলে এমনই হতে হয়

    October 24, 2026

    সিঁদুরে মেঘ দেখা

    October 24, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    By JoyBangla EditorOctober 25, 20260

    গুলজার খান চেয়ারপার্সন, মহব্বত শেখ সাধারণ সম্পাদক ও মনির আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত লন্ডন, ২৪ অক্টোবর:…

    পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি

    October 25, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    বাপ হলে এমনই হতে হয়

    October 24, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.