Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি
    International

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 8, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে তাঁর আইনি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন দেশটির ছয়জন আইনপ্রণেতা।

    সম্প্রতি দেওয়া এ চিঠিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক এমইপি চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান।

    চিঠিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক সংঘাতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি, তবে তা যেন রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ারে পরিণত না হয়। আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় শেখ হাসিনার অনুপস্থিতিতে হওয়া বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে কূটনৈতিক তৎপরতা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

    চিঠিতে আরও বলা হয়, এর আগে হিউম্যান রাইটস ওয়াচও এই বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া মানবাধিকার সংস্থাগুলোর আগের দাবি অনুযায়ী নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করা এবং ট্রাইব্যুনালের আইনগুলোতে কাঠামোগত পরিবর্তন আনা প্রয়োজন।

    এই পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ মন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে চারটি প্রধান বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। এগুলো হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার লিখিত নিশ্চয়তা নেওয়া ও আটকের সময় নির্যাতন বা গুমের ঝুঁকি থেকে তাকে রক্ষা করা; পছন্দের আইনজীবীদের মাধ্যমে মামলা লড়ার সুযোগ দেওয়া ও সংবিধানের কিছু নির্দিষ্ট বিধিনিষেধ পর্যালোচনা করা;  জাতিসংঘ বা ওএইচসিএইচআর-এর সহায়তায় স্বাধীন তদন্ত ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কার্যক্রম বন্ধ করে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপে কূটনৈতিক সহযোগিতা দেওয়া।

    চিঠির শেষাংশে, ঢাকার ব্রিটিশ হাইকমিশনকে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনা করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া চিঠি দেওয়ার দিন থেকে ১৪ দিনের মধ্যে যুক্তরাজ্যের পক্ষ থেকে এ বিষয়ে কী করা হবে তা লিখিতভাবে জানাতে বলা হয়।

    সূত্র: ডেইলি টাইমস অফ বাংলাদেশ

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি
    JoyBangla Editor

    Related Posts

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    November 7, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত দলের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা

    November 6, 2026

    ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজপথে লাখো মানুষ

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    By JoyBangla EditorNovember 8, 20260

    বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে তাঁর আইনি নিরাপত্তা…

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফের শাহাদাতবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

    November 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.