Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি
    Art & Culture

    মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 9, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    টিভি নাটকের পরিচিত মুখ সামিরা খান মাহি। পাঁচ বছরের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন নাটকে। ওটিটিতেও দেখা গেছে তাঁর অভিনয়। এবার মাহির ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। তিনি অংশ নিচ্ছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

    ১১ নভেম্বর থেকে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি। এর আগে গত শনিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হিসেবে ঘোষণা করা হয় সামিরা খান মাহির নাম। গত কয়েক বছরের মতো এবারও মিস ইউনিভার্স বাংলাদেশ নির্ধারণ করা হয়েছে সিলেকশনের মাধ্যমে। মাহির মাথায় মুকুট পরিয়ে দেন গত বছর মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলা।

    বাস্তবজীবনেও মাহি ও মিথিলা দুজনের মধ্যে রয়েছে বন্ধুত্ব। মাহিকে মিস ইউনিভার্সের জন্য প্রস্তুত করার দায়িত্ব নিয়েছেন মিথিলা। নিজের অভিজ্ঞতা দিয়ে মাহিকে সামনের দিকে এগিয়ে নিতে চান মিথিলা। মাহিকে নিয়ে আশাবাদী তিনি।

    মিস ইউনিভার্সে যাওয়ার আগে সামিরা খান মাহি বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে আমি আমার দেশের সংস্কৃতি তুলে ধরতে যাচ্ছি। এটা অনেক বড় দায়িত্ব। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব আমার দেশের পতাকাকে যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। সবার দোয়া ও সহযোগিতা চাই।’

    নাটকের নিয়মিত অভিনেত্রী হয়েও মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। এই প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি সংস্কৃতি অঙ্গনে নিজের একটা জায়গা তৈরি করতে। এখন পর্যন্ত যতটুকু ভালোবাসা পেয়েছি, সেটা অনেক বড় প্রাপ্তি। কিন্তু এই প্ল্যাটফর্ম একেবারেই ভিন্ন বিষয়, আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। প্রস্তাবটি যখন আমার কাছে আসে, তখন ভাবছিলাম এই প্রতিযোগিতায় আমার অংশ নেওয়াটা ঠিক হবে কি না। পরে মনে হলো, এটাই ঠিক। একজন অভিনেত্রী হয়ে, মডেল হয়েও যদি এমন একটা প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করতে না পারি, তাহলে তো শিল্পী হিসেবেই আমার কোনো মূল্য রইল না।’

    শোবিজে মাহির পথচলা শুরু হয় মডেলিংয়ের মধ্য দিয়ে। ফ্যাশন শো, র‍্যাম্প, বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি কাজ করেছেন বিভিন্ন পণ্যের ফটোশুটে।

    মডেল ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুটজয়ী সামিরা খান মাহির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। তবে তিনি সিলেট শহরের আম্বরখানায় বড় হয়েছেন।  

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব
    Next Article ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি
    JoyBangla Editor

    Related Posts

    পরীমনির বিরুদ্ধে চার সাংবাদিক সংগঠন

    November 6, 2026

    আাদালত প্রাঙ্গনে পরিমনির গালিগালাজ: নিরাপত্তারক্ষীর ধাক্কায় ‘মাথা ফাটলো’ কৌতুহলীর

    November 5, 2026

    পুতুল নাচের শিল্পীদের ইতিকথা

    November 3, 2026

    রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ-ভ্রমণের শতবর্ষ: ‘গানে গানে তব বন্ধন. . .

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    By JoyBangla EditorNovember 9, 20260

    নড়াইল সদর উপজেলায় নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (৭ নভেম্বর) বিকালে…

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026

    হোম অফিসের ভুলে ব্রিটেনছাড়া হচ্ছেন শত শত ব্যবসায়ী,হোম অফিসের কাণ্ড…

    November 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.