সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
সানজিদা আমীর ইনিসী ২০২৬ সালের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর লন্ডনের সাউথব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় এবারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছয়টি উপন্যাসের নাম। লেখকদের মধ্যে আগের দুই বুকারজয়ী মার্লন জেমস ও ডগলাস স্টুয়ার্ট আছেন। তাদের সঙ্গে আছেন পুলিৎজারজয়ী মার্কিন লেখক এলিজাবেথ স্ট্রাউট, ব্রিটিশ কথাসাহিত্যিক এম জন হ্যারিসন, কবি ও ঔপন্যাসিক লুক কেনার্ড এবং ঔপন্যাসিক রেবেকা পেরি। এবারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছয়টি উপন্যাস হলো মার্লন জেমসের দ্য ডিসঅ্যাপিয়ারার্স, এম জন হ্যারিসনের দ্য এন্ড অব এভরিথিং, লুক কেনার্ডের ব্ল্যাক ব্যাগ, রেবেকা পেরির মে উই ফিড দ্য কিং, এলিজাবেথ স্ট্রাউটের দ্য থিংস উই নেভার…
আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে ঢাকা-দিল্লি সম্পর্কের একটি ‘বড় অস্বস্তি বা সংকট’ (ইরিট্যান্ট) হিসেবে উল্লেখ করে সংকট সমাধানে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় গত বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ফরেইন প্রেস সেন্টারে আয়োজিত ‘একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও সার্বভৌম দক্ষিণ এশিয়ার সমর্থনে মার্কিন নীতি’ শীর্ষক বিশেষ ব্যাকগ্রাউন্ড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের এ অবস্থান তুলে ধরেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ব্রিফিংয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার সংবাদকর্মীরা অংশ নেন।…
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিল বলে দাবি পুলিশের। এদিকে, দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ চারজনকে আটক করেছে।
সারের ন্যায্য দাবি তোলার অপরাধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অন্নদাতাদের ওপর চলছে বিএনপির মদদপুষ্ট নির্মম দমনপীড়ন। গত ৭ সেপ্টেম্বর বঙ্গসোনাহাট ইউনিয়নের গোনাইয়ের কুটি গ্রামে ডিলারের সিন্ডিকেট ও মাত্র ৫-৭ কেজি সার দেওয়ার প্রতিবাদ করায় কৃষকদের ওপর নেমে আসে এই খড়্গ। পরদিনই কৃষি কর্মকর্তা ভূরুঙ্গামারী থানায় ১১ জনের নামসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে গায়েবি মামলা করেন। নির্যাতনের ভয়াবহ চিত্র: ঘরছাড়া ৫ গ্রাম: পুলিশের নৈশ অভিযানের ভয়ে রাতের ঘুম হারাম; আত্মগোপনে বা আত্মীয়ের বাড়ি কাটছে কৃষকদের দিন-রাত। থমথমে পরিবেশ: সাংবাদিক দেখলে সাদা পোশাকের পুলিশ ভেবে ভয়ে পালাচ্ছেন তারা। আর্থিক লুটপাট: হাজতবাসের পর জামিনে মুক্ত দুই কৃষকের মধ্যে আল আমিনের পরিবারকে গুনতে হয়েছে ২০ হাজার…
৪০০-তে ৪০০ পেয়েও পদবি বাদ দিলেন সৃজনী, ধর্মের ঘরে লিখলেন ‘Humanism’। সাফল্যের সংজ্ঞা শুধু পরীক্ষার নম্বরে সীমাবদ্ধ নয়—নিজের চিন্তা ও মূল্যবোধের ক্ষেত্রেও স্বাধীনভাবে অবস্থান নেওয়া যায়, সেটিই যেন দেখিয়ে দিয়েছেন কলকাতার ১৭ বছর বয়সী সৃজনী। দক্ষিণ কলকাতার The Future Foundation School-এর এই শিক্ষার্থী ২০২৫ সালের ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৪০০-এর মধ্যে ৪০০ নম্বর পেয়েছেন। অর্থাৎ প্রতিটি বিষয়ে ১০০ শতাংশ নম্বর অর্জন করেছেন তিনি। তবে সৃজনী শুধু দুর্দান্ত ফলাফলের জন্যই আলোচনায় আসেননি। পরীক্ষার ফর্ম পূরণের সময় তিনি নিজের পদবি ব্যবহার না করার সিদ্ধান্ত নেন। তাঁর বক্তব্য, জাতি, ধর্ম, লিঙ্গ কিংবা আর্থিক অবস্থানের মতো পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনে তিনি বিশ্বাস করেন…
সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলিংয়ের শিকার হওয়া সেই শিক্ষিকাই— জেলার শ্রেষ্ঠ শিক্ষক। আজ নিজের যোগ্যতার প্রমান দিয়ে অর্জন করে নিলেন শ্রেষ্ঠত্বের সম্মান! মনে আছে বিউটি রাণী পালের কথা? জনপ্রিয় এক গানের সুরের সাথে শাড়ি পরে স্কুলের বারান্দায় একটু হেঁটেছিলেন— সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল। শখের বশে বানিয়ে ফেসবুকে দেওয়া সেই ছোট্ট ভিডিওটি— মুহূর্তের মধ্যেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের অনলাইন দুনিয়ার একদল তথাকথিত নীতি পুলিশ— বিষয়টিকে ভালোভাবে মেনে নিতে পারেনি! শুরু হয় তীব্র সাইবার বুলিং, ট্রোলিং আর যাচ্ছেতাই কটূক্তি। “শিক্ষিকা হয়ে কেন ভিডিও বানিয়ে হাঁটবেন?”—এমন হাজারো নীতিকথা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ট্রোলাররা! তবে এই অন্যায়ের…
ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট গত জুনে অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে কিছু ফাইলে ঢুকেছিল। কোনো সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের এটিই এখন পর্যন্ত প্রথম জানা ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকার এ তথ্য জানিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের বাইরে এআই এজেন্টের অন্য প্রতিষ্ঠানের ব্যবস্থায় ঢোকার সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। বিশ্বজুড়ে এআই এজেন্টের অননুমোদিত কার্যক্রমের কারণে সম্প্রতি সরকার ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, দেশটির সর্বজনীন স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের চিকিৎসা পরিসংখ্যান পোর্টালে ওপেনএআইয়ের ওই এজেন্ট অননুমোদিতভাবে প্রবেশ করেছিল। সরকারি চিকিৎসা ব্যয় নিয়ে গবেষণা করার সময় এ ঘটনা ঘটেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের…
গরুর গোশত দিয়ে খিচুড়ি খেতে চেয়েছিল ছোট্ট এই মেয়েটি। মায়ের কথা মতো নানীর বাড়ি গিয়েছিলো ফ্রিজে থাকা গরুর গোশত নিতে। নানী তাকে প্যাকেটটি হাতে দিলে মনের আনন্দে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো। নানীর ঘর থেকে মাংসের প্যাকেট হাতে নিয়ে বাড়ি ফেরা ৭ বছরের শিশুটির নিথর দেহ মিলল ঝোপের আড়ালে!—আর কত শিশুর laশের পাহাড় জমলে এই পচে যাওয়া রাষ্ট্রের টনক নড়বে?😡 ব্রাহ্মণবাড়িয়ার অবুঝ শিশু মিমের মর্মান্তিক পরিণতি কেবল একটি hoত্যা নয়—এটি আমাদের আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার চরম দেউলিয়াত্ব! গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার আবদার করা ৭ বছরের একটা নিষ্পাপ বাচ্চা দিনের আলোয় নিজের মহল্লার রাস্তায় নিরাপদে হেঁটে বাড়ি ফিরতে পারবে না—এমন…
মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের অন্যতম দূরদর্শী ও সাহসী সামরিক নেতৃত্ব। তিনি ছিলেন ১ নম্বর সেক্টরের কমান্ডার; তাঁর সাহসিকতায় ১৯৭১ সালে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে গড়ে ওঠে দুর্ধর্ষ প্রতিরোধ। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী যখন নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ার ছক কষছিল, রফিকুল ইসলাম ঠিক তখনই চালান এক দুঃসাহসিক অগ্রিম আক্রমণ (প্রি-এম্পটিভ অ্যাটাক)। তাঁর এই তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলে নগরীতে হানাদারদের রক্তক্ষয়ী পরিকল্পনার গতি থমকে যায়। এরপর সীমিত সম্পদ নিয়েই তিনি টানা ৩৯ দিন চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকা শত্রুমুক্ত রাখতে লড়াই চালান। বীরত্বপূর্ণ ও কৌশলগত এই অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে রাষ্ট্রীয়…
রাজধানীর ব্যস্ততম যমুনা ফিউচার পার্ক এলাকায় আজ বৃহস্পতিবার ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রগতি সরণির কুড়িল চৌরাস্তা এলাকায় ছাত্রলীগের মিছিলের পর ঘটে যাওয়া ঘটনাটির ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে সামনে এগোচ্ছে। এ সময় পেছন থেকে ছাত্রদলের ছাত্রদলের একদল সন্ত্রাসী অতর্কিত মব হামলা চালায়। ছাত্রলীগের এক অল্পবয়সী কর্মীকে ধাওয়া দিয়ে ধরে ফেলে সন্ত্রাসীরা। তার ওপর মব হামলা চালায়। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই এক সাহসী পথচারী এবং স্থানীয় জনতা ঢাল হয়ে দাঁড়ালে গুরুতর আহত হওয়ার হাত থেকে রেহাই পান আহত ওই ছাত্রলীগ কর্মী। স্থানীয়…