সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ দখলমুক্ত ঘোষণা করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের পর দখলদারদের টাঙানো সাইনবোর্ড উচ্ছেদ করে অবশেষে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব ঐতিহ্যবাহী পরিচিতি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সচেতন অধিবাসী, রাজনৈতিক নেতাকর্মী এবং ক্লিনিক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিতর্কিত সেই অবৈধ সাইনবোর্ডটি অপসারণ করা হয়। সেখানে পুনরায় স্থাপন করা হয় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মূল সাইনবোর্ড। খোলা আকাশের নিচে চলছে রাড্ডার কর্মীদের টিকাদান কর্মসূচি গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে একদল দুষ্কৃতকারী ও অবৈধ দখলদার আচমকা রাড্ডা ক্লিনিকে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট চালিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম…
এক বছরেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও জনঅসন্তোষের মধ্যে চলা আন্দোলনের পর তার পদত্যাগে দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের পথ খুলে গেছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী অক্টোবরে সার্বিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলে চলতি বছরেই দুই দফা ভোটের মুখে পড়ছে দেশটি। প্রেসিডেন্ট পদ ছাড়লেও আসন্ন পার্লামেন্ট নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির হয়ে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার কথা রয়েছে ভুসিচের। পদত্যাগের পর রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ভুসিচ বলেন, নয় বছর ক্ষমতায় থাকাকালে তার সরকার…
বাংলাদেশের সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা নিঃসন্দেহে সিলেট। এই শহরটা নিয়ে আমার একটা থিওরি আছে। সিলেট শুধু একটা জেলা না, এটা একটা মুড। যে একবার সিলেটে গেছে, সে বুঝবে আমি কী বলতে চাচ্ছি। চা-বাগানের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা, জাফলংয়ের স্বচ্ছ জল, রাতারগুলের বন, লালাখালের নীল-সবুজ রং, বিছানাকান্দির পাথুরে স্রোত আর দূরে মেঘালয়ের পাহাড়—প্রকৃতি যেন এখানে একটু বেশি সময় নিয়ে কাজ করেছে। এত সুন্দর একটা জায়গায় বড় হওয়া মানুষের কল্পনাশক্তি অন্যরকম হবে না তো কী হবে? আমি যতবার সিলেট গেছি, মনে হয়েছে এই শহরটার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে। এখানে মানুষ শুধু জীবন কাটায় না, জীবনকে উপভোগও করে। ঢাকার মানুষ…
ইখতিয়ার উদ্দিন জাসদ নিষিদ্ধ দল নয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জাতীয় পরিষদের বৈঠক চলছিল। এতে কি কোনো পর্যায়ের আইন লঙ্ঘন হয়েছে? একটি নিবন্ধিত রাজনৈতিক দলের বৈঠক করা তো তাদের আইনি অধিকার। তাহলে দলটির নেতাদের গ্রেফতার করা হলো কেনো? যাদের আটক করা হয়েছে, ভিডিওতে দেখলাম- অনেকের হাতে ব্যাগ। দলীয় বৈঠকে অংশ নিতে তারা সম্ভবত বিভিন্ন জেলা থেকে এসেছিলেন। দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অধিকার আছে ভেবেই হয়তো তারা এসেছিলেন। তাদের ধারণা ভুল ছিলো? আবু জাফর সূর্য একজন সুপরিচিত সাংবাদিক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। তিনি জাসদ করেন, এটাও সবাই জানেন। ওই বৈঠকে তিনিও ছিলেন। তিনি দাবি করেছেন, তিনি পেশাগত দায়িত্ব পালনে…
বরিশালে চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে রাতে খুঁটিতে বেঁধে রাখার পর সকালে তৈরি হলো এক আবেগঘন মুহূর্ত। খবর পেয়ে ছুটে আসে তাঁর ছোট্ট মেয়ে। ভিড়ের মধ্যেই এক কাপ চায়ে পাউরুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে সে। বাবা-মেয়ের এমন একটি দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার একটি বাজারের। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বাজারের একটি মুদিদোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন ওই ব্যক্তি। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাঁকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে আজ শনিবার সকাল আটটার দিকে ঘটনাস্থলে ছুটে আসে ওই ব্যক্তির ৯ বছর…
দেশের এক কোটি ৮১ লাখ মানুষ আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তীব্র খাদ্য সংকটে পড়বে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সবেমাত্র প্রকাশিত রিপোর্টে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। অথচ ক্ষমতায় বসে থাকা বিএনপি সরকারের কাছে মনে হয় এই সংখ্যাটা বোধহয় শুধুই একটা পরিসংখ্যান। মানুষের পেটে ভাত নেই, ঘরে চুলা জ্বলে না, কিন্তু ক্ষমতার অলিন্দে উৎসব আর হাসিমুখের কোনো কমতি নেই। খাদ্য নিরাপত্তার এই সংকট আসলে হঠাৎ করে আসেনি। এফএও স্পষ্ট বলেছে, ধারাবাহিকভাবে উচ্চ মূল্যস্ফীতি আর মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াই এর মূল কারণ। জ্বালানি ও বিদ্যুতের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে, বাজারের চাল-ডাল-তেল-নুন সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের…
।। জাহাঙ্গীর আলম।। বাংলাদেশের রাজনীতিতে ৫ আগস্টের পর একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির উত্থান নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়, প্রতিপক্ষকে প্রকাশ্যে অপমান, সংঘর্ষ, সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজসহ উত্তেজনাপূর্ণ বক্তব্য এবং কখনো কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ—এসব ঘটনাও সামনে এসেছে। এই ধারাবাহিক বিতর্কের অন্যতম আলোচিত নাম আ ন ম আয়াস। কে তিনি? প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, আ ন ম আয়াস বর্তমানে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)- নামে একটি রাজনৈতিক দলের সভাপতি। ৫ সেপ্টেম্বর, ২০২৬, তিনি ২০২৭–২০২৮ মেয়াদের জন্য দলটির সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক/সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে—একজন…
ফেব্রুয়ারি ১৯৭২-এ কলকাতার রাজভবনে ধারণকৃত এই ঐতিহাসিক ছবিটি মূলত কবি কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসার আনুষ্ঠানিক প্রক্রিয়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের এক অনন্য দলিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর, সদ্য স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৬ থেকে ৮ ফেব্রুয়ারি তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতের কলকাতায় যান। সেই সফরে কলকাতার রাজভবনে (তৎকালীন রাজ্যপাল এ এল ডায়াসের বাসভবন) অবস্থানকালে বঙ্গবন্ধুর সঙ্গে কবি নজরুলের পরিবারের এই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। নিচে এই ছবির প্রেক্ষাপট ও এর ঐতিহাসিক গুরুত্বের বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হলো: ১. ছবির মূল প্রেক্ষাপট (ঐতিহাসিক পটভূমি): বঙ্গবন্ধুর কূটনৈতিক উদ্যোগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর…
এই ছবিটি নিয়ে লেখার কোন ইচ্ছেই ছিল না। এরকম ধর্মান্ধ মহিলাদের বিশ্ববিদ্যালয়েও দেখা যায়। পথেঘাটে সব শ্রেণীর মধ্যেই দেখা যায়। আমি ছোটবেলায় এই রকমই পর্দাশীন প্রতিবেশী মহিলার কথা জানতাম যিনি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়েছিলেন। তার মসজিদের ইমাম স্বামী বারবার ডাক্তার ডাকতে চেয়েছেন কিন্তু মহিলা কোন পুরুষ ডাক্তারের হাতে বেপর্দা হতে চাননি। অত্যন্ত করুণ মৃত্যু হয়েছিল তার। ইসলাম বিশ্বাসের এরকম নির্মম উদাহরণ দেখার দু্ভাগ্য আমার খুব ছোটবেলাতেই হয়েছিল। কাজেই এসব ছবি আজকাল ফেইসবুকে দেখে গা করি না। এই রকম নিনজাঅলি মেয়েরা যখন গ্রুপ ফটো তুলে ফেইসবুকে আপলোড দেয়া সেটাও হাস্যরস হয়ে উঠে। এ যেন বধিরের হেডফোন দিয়ে গান শোনার…
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত দলীয় প্রতিনিধি সভায় পুলিশের ছত্রচ্ছায়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি-যুবদলের সন্ত্রাসীদের ফ্যাসিবাদী কায়দায় ন্যক্কারজনক হামলা, ভাঙচুর, কার্যালয় দখল এবং উপস্থিত নেতৃবৃন্দের নির্বিচারে গণগ্রেপ্তারের বিরুদ্ধে তীব্র নিন্দা-প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিবৃতিতে বলা হয়, এই হামলা বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত। আমরা বারবার বলে আসছি, গণতন্ত্রের বাতাবরণে বিএনপি মূলত একটি গণতন্ত্র-বিরোধী অপশক্তি এবং ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়া এই দলটি কখনোই মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না। যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, সময়ে সময়ে তাদের এই ফ্যাসিবাদী চরিত্রটি প্রকাশ হয়ে পড়ে। এমনকি সাংবাদিকও এই হামলা-গ্রেফতার থেকে রেহাই পায়নি। এহেন…