Author: JoyBangla Editor

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি অনিয়ন্ত্রিতভাবে বিকশিত হলে তা ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও সমাজসেবক বিল গেটস। রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রযুক্তি নিয়ন্ত্রণে মার্কিন আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিল গেটস উল্লেখ করেন, এআই প্রযুক্তিতে কেবল স্ব-নিয়ন্ত্রণ যথেষ্ট নয় এবং সেফগার্ড ও পর্যবেক্ষণের বিষয়ে রাজনৈতিক ও আইনি কাঠামো নির্ধারণ করা আবশ্যক। খারাপ উদ্দেশ্যে শক্তিশালী এআই সরঞ্জামের ব্যবহার মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অস্ত্রে পরিণত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, এআই বন্ধ করার জন্য…

Read More

যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৮০তম জন্ম দিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকালে লন্ডনের আলতাব আলী পার্কে হাজার হাজার মানুষের উপস্থিতিতে উদযাপন করা হয় দিনটি। একই দিন ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উভয় অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে নেত্রীর দীর্ঘ জীবন কামনাসহ দেশে প্রত্যাবর্তনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Read More

বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর ইসলামী ধারার পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেয়। পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেলেও একীভূতকরণের (মার্জার) কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় কর্মীদের মধ্যে হতাশা ও ছাঁটাই আতঙ্ক বাড়ছে। নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হলেও পাঁচ ব্যাংকের প্রায় ১৮ হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরির অবস্থান, একক মানবসম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা (এইচআরএমএস), পরিচয়পত্র ও সমন্বিত বেতন কাঠামো এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, নতুন ব্যাংকের শীর্ষ পর্যায়ে উচ্চ বেতনে কর্মকর্তা নিয়োগের কার্যক্রম চললেও পুরোনো পাঁচ ব্যাংকের কর্মীদের…

Read More

এ ন্যক্কারজনক ঘটনাকে ‘জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছে ইউপিএল। রাজধানীর বাংলাবাজারে প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রিকে কেন্দ্র করে এ হামলা ও হয়রানির ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি তাদের দৃঢ় পেশাগত অবস্থান স্পষ্ট করেছে। ইউপিএলের বিবৃতিতে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে একদল ক্ষুব্ধ ব্যক্তি বাংলাবাজারের শোরুমে প্রবেশ করে চরম আক্রমণাত্মক আচরণ চালান। ‘অসমাপ্ত আত্মজীবনী’কে বেআইনি ও নিষিদ্ধ বই দাবি করে তারা তাৎক্ষণিকভাবে এর বিপণন বন্ধের নির্দেশ দেন। একপর্যায়ে জোরপূর্বক শোরুমের শাটার নামিয়ে দিয়ে ইউপিএলের…

Read More

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক অগ্রগতি প্রতিবেদনে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মাহাত্ম্য ও মহান মুক্তিযুদ্ধের গৌরবকে মুছে ফেলার এক আত্মঘাতী ও অপপ্রয়াস সামনে এসেছে। দীর্ঘ লড়াই-সংগ্রামের সাক্ষী এই ঐতিহাসিক ভূমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মতো অবিস্মরণীয় মুহূর্তগুলোকে অমর করে রাখার জন্য নির্ধারিত ভাস্কর্য নির্মাণের উদ্যোগ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে সেখানে পানির ফোয়ারা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অবৈধ বিএনপি সরকার। এটি কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের শেকড় কেটে ফেলার একটি সুদূরপ্রসারী ও রাজনৈতিক ষড়যন্ত্রের নগ্ন বহিঃপ্রকাশ। ▪️ষড়যন্ত্রের মূল দিকসমূহ: ▫️ইতিহাসের প্রতীক মুছে ফেলা: সোহরাওয়ার্দী…

Read More

—জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় কিছু মানুষের জন্মদিন কেবল ক্যালেন্ডারের পাতায় ফিরে আসে না; তা ফিরে আসে ইতিহাসের রক্তস্নাত অলিগলি পেরিয়ে, বাঙালি জাতির দীর্ঘ লড়াই-সংগ্রাম আর স্মৃতির গভীর থেকে। কিছু নাম কেবল পরিচয়ের গণ্ডিতে আটকে থাকে না; হয়ে ওঠে মাটি ও মানুষের মুক্তির স্পন্দন, ত্যাগ আর তিতিক্ষার এক অবিরাম উপাখ্যান। শেখ হাসিনার জন্মদিন তেমনই এক দিন—যে দিনে ফিরে আসে এক অদম্য কন্যার জীবনসংগ্রাম, বঙ্গবন্ধু কন্যা থেকে জননেত্রী হয়ে ওঠার ধ্রুপদী পথচলা এবং বাংলার কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় নির্মিত এক অবিচল রাজনৈতিক অধ্যায়। ২৮ সেপ্টেম্বর। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর…

Read More

জন্মদিন আসে বারেবারে— মনে করাবারে এ জীবন নিত্যই নূতন প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন।’ ‘স্ফূলিঙ্গ’, রবীন্দ্রনাথ ঠাকুর, ১৩৫২ সালের ২৫ বৈশাখ প্রথম প্রকাশিত আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্রজ কন্যা বাংলাদেশের সফলতম প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। ২০২৪ ও ২০২৫ সালের অস্থির সময় কাটিয়ে, এই বছর নেত্রীর জন্মদিন এমন একটি সময়ে ফিরে আসলো, যখন আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষনের – কখন নেত্রী দেশে ফিরবেন? কখন তাঁর সাথে আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, যারা স্বাধীনতাকামী ও অসাম্প্রদায়িক প্রবাসী, তারা ফিরে যাবো বঙ্গবন্ধুর সোনার বাংলায়? এই…

Read More

‘আইকনিক সোর্সিং’ নামের একটি প্রতিষ্ঠান পদ্মা নদী থেকে বালু তোলার আবেদন করেছে। প্রতিষ্ঠানটির আবেদনের প্যাডে অফিসের ঠিকানা দেওয়া হয়েছে ১১৫/১ বছিলা মেইন রোড, ঢাকা। তবে সরেজমিনে ওই ঠিকানায় খোঁজ করেও প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি ওই ঠিকানায় ‘আইকনিক সোর্সিং’ নামে কোনো প্রতিষ্ঠানের কথা স্থানীয় কেউ জানেন না। আবেদনে দেওয়া মোবাইল নম্বরটিও বন্ধ। অথচ এমন একটি প্রতিষ্ঠানকেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মা সেতুর কাছাকাছি এলাকা থেকে ৬ কোটি ৪০ লাখ ঘনফুটের বেশি বালু উত্তোলনের অনুমতি দেওয়ার প্রক্রিয়া জোরেশোরে এগোচ্ছে। বিষয়টি আরও বিস্ময়কর, যে এলাকা থেকে বিপুল পরিমাণ বালু উত্তোলনের অনুমতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানেই নদীভাঙন ঠেকাতে সরকার ৫২৭ কোটি টাকার…

Read More

বাংলাদেশের অভিবাসন, যাত্রী স্ক্রিনিং, বায়োমেট্রিক তথ্যভাণ্ডার, পণ্য ব্যবস্থাপনা ও সীমান্ত নিরাপত্তা অবকাঠামোর সামগ্রিক পরিচালনার দায়িত্ব একটি মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে। এই উদ্যোগ ইতোমধ্যে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট এলএলসি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে দেশের বেসামরিক বিমান নিরাপত্তা কার্যক্রমের ব্যাপক তত্ত্বাবধানের সুযোগ পেতে যাচ্ছে। এই চুক্তির আওতায় যাত্রী সংক্রান্ত অগ্রিম তথ্য প্রক্রিয়াকরণ, বহু-মাত্রিক বায়োমেট্রিক শনাক্তকরণ, যাত্রীদের ঝুঁকি মূল্যায়ন, পণ্য চালান ট্র্যাকিং এবং তথ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত থাকছে। প্রযুক্তিগত এই চুক্তির আড়ালে রয়েছে একটি স্পর্শকাতর রাজনৈতিক যোগসূত্র। উচ্চপর্যায়ের সরকারি সূত্রের…

Read More

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম নিয়ে ঢাকায় আসতে পারেনি একটি কার্গো বিমান। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ওই চালান বাংলাদেশে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। গত ২৪শে সেপ্টেম্বর জ্বালানি বহনকারী কার্গো বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল। এ জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে বিমানটি না আসায় শেষ পর্যন্ত চালান গ্রহণের কার্যক্রম স্থগিত করতে হয়। দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা এএনআইকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি বাংলাদেশে…

Read More