Author: JoyBangla Editor

বৈধ পাসপোর্টসহ সব ধরনের ভ্রমণ নথি থাকার পরও তিন বান্ধবীকে নেপাল যেতে ইমিগ্রেশনে বাধা দেওয়ার ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। একইসঙ্গে এ ঘটনায় পুলিশের ইমিগ্রেশন শাখার অতিরিক্ত আইজিপির কাছে করা অভিযোগটি তদন্ত করে সাত দিনের মধ্যে নিষ্পত্তি এবং আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রুলে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত আইজিপি, ইমিগ্রেশন পুলিশের পরিচালক, শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি এবং ইমিগ্রেশনে দায়িত্বরত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আগামী…

Read More

আরিফ কাজী একাত্তরের পরাজিত শক্তির দেশ দখলের পরিকল্পনা ‘অপারেশন দমন’ এবং ‘অপারেশন দখল- ৭১ এর পরাজিত শক্তি, যুদ্ধাপরাধীদের দল জামায়াত ক্ষমতা দখলের জন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছে। গোয়েন্দা সংস্থাগুলো জামায়াত-এ-ইসলামীর নেতৃত্বাধীন জোটের একটি ভীতিকর চক্রান্তের সন্ধান পেয়েছে। তাদের পরিকল্পনা হলো নভেম্বর মাসে সহিংস আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকারকে উৎখাত করা। বিতর্কিত ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে একটি ‘বিপ্লবী সরকার’ গঠন করাই তাদের মূল লক্ষ্য, যা বাংলাদেশে শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ তরুণ নেতাদের দ্বারা গঠিত ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) এই আন্দোলনের নেতৃত্ব দেবে, যার উদ্দেশ্য হলো বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নোবেলজয়ী ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে বসানো। ইসলামী জোটের নেতারা এবং তাদের…

Read More

২০২৬ সালের সেপ্টেম্বরের শেষের দিকে এসে ঢাকার রাজনীতিতে এখন একটাই আলোচনা। স্ট্রিম কানেক্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কীভাবে সরকারের ভেতরে আরেকটি সরকার বানিয়ে ফেলেছে তলে তলে! কাগজে-কলমে এটি একটি বেসরকারি কোম্পানি। কিন্তু এর ওয়েবসাইট খুললে মনে হয় বাংলাদেশের রাষ্ট্রীয় বাজারের পুরো নকশা তুলে রেখেছে তারা! খাদ্যশস্য, নিত্যপণ্য, প্রতিরক্ষা সরঞ্জাম, আইসিটি, টেলিযোগাযোগ, এলএনজি, জ্বালানি অনুসন্ধান – কি নেই! প্রতিটি খাতে তারা আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধি হতে চায়। সমস্যাটা এখানেই। যে খাতগুলোতে তারা ব্যবসা করতে চায়, সেই খাতগুলোর নিয়ন্ত্রণ, নীতি আর ক্রয়ের সিদ্ধান্ত যাদের হাতে, তাদেরই অনেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত। ‘দ্য বে স্ট্রিম ট্রাস্ট’ প্রতিষ্ঠা হয় ২০২৫ সালের ৩১ জুলাই।…

Read More

সুষুপ্ত পাঠক জুলাই সে যেমনই হোক তার কাছে কৃতজ্ঞতা জানাতেই হয়। নইলে দুধ কা দুধ পানি কা পানি হতে বহু বহু বছর লেগে যেতো। সবচেয়ে ভালো যা হয়েছে, একসময় আমরা যাদের সঙ্গে ব্লগিং করেছি, যাদেরকে ‘মুক্তমনা ব্লগার’ বলা হতো তাদের মধ্যে যে এত এত ‘মডারেট রাজাকার’ তা ২৪ না এলে জানাই হতো না! আওয়ামী লীগ বিরোধীতা আর বাংলাদেশের জন্মের সনদ, মুক্তিযুদ্ধের নায়করা, ঐতিহাসিক স্থান, মুক্তিযুদ্ধের নায়কদের সম্মান একদমই আলাদা জিনিস। ৫ আগস্টের পর থেকে পুরো বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের স্বাধীন হওয়া দেখে ৫ আগস্টের আগে যারা আওয়ামী লীগের পতনে উল্লাসিত ছিল, তারাও পক্ষ পরিবর্তন করতে এক মুহূর্ত দেরি করেনি। কিন্তু সমন্বয়কদের…

Read More

এটাই আসল ফ্যাসিবাদ। ভিন্নমতের কাউকে রাজনীতি করতে দেবে না। শক্তি প্রয়োগ করে নিশ্চিহ্ন করবে। সাংবাদিক, পেশাজীবি, বুদ্ধিজীবী… কাউকে স্বাধীনভাবে অবস্থান নিতে দেবে না। ২১ আগস্টের গ্রেনেড হামলা কেন করেছিল সবাই জানেন৷ বিরোধী দল, তথা ভিন্নমত নিশ্চিহ্ন করার জন্য। হত্যার বিচারও হতে দেবে না। অপরাধীর বদলে শৈবাল সাহা পার্থ কিংবা জজ মিয়া ধরবে। যাকে বলে বর্বরতাপূর্ন ফ্যাসিবাদ। আজ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে ধরেছে। তিনি ছাত্র বয়স থেকে জাসদের রাজনীতির সাথে যুক্ত, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। এটা অপরাধ নয়, এটা তার অধিকার। বাংলাদেশ বিরোধী কিংবা বাংলাদেশ সৃষ্টির বিরোধী রাজনীতি না হলে সবার এদেশে রাজনীতি করার অধিকার আছে। নাগরিক…

Read More

নারীদের নিরাপদ যাতায়াতের প্রতিশ্রুতি নিয়ে গত ১৮ই আগস্ট চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাস’ সেবা এক মাসের মধ্যেই যাত্রীস্বল্পতায় পড়েছে। ৭৫ আসনের দ্বিতল বাসগুলোতে গড়ে ১৫ জনের বেশি যাত্রী হচ্ছে না বলে সংস্থার দেওয়া তথ্য থেকে দেখা যায়। কিন্তু ১৩টি রুটে চলাচলরত ১৪টি বাসকে অপ্রতুল বিবেচনা করে দ্রুত আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে—যাত্রী চাহিদা, সময়সূচি ও রুটের কার্যকারিতা নিয়ে প্রশ্নের মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিআরটিসির অভ্যন্তরীণ পরিসংখ্যান অনুযায়ী, ২৭ ও ৩০শে আগস্ট সংস্থাটির ১০টি ডিপো থেকে ১৪টি বাস ৩০টি ট্রিপ চালায়। ওই দুই দিনে ১ হাজার ৭৯২টি টিকিট বিক্রি করে আয়…

Read More

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি আপনার নামের সঙ্গে যুক্ত হয়েছে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে। জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং দেশটির দীর্ঘদিনের একটি সামাজিক ও আইনি প্রথা আছে, যেখানে মেয়ের স্বামীকেই দত্তক নিয়ে পরিবারের ছেলে ও উত্তরসূরি বানানো হয়। এই প্রথার নাম ‘মুকোয়োশি’—সহজ বাংলায় বলা যায়, ‘দত্তক ঘরজামাই’। বিশ্বের অনেক দেশে দত্তক নেওয়ার সঙ্গে শিশুকে নতুন পরিবারে বড় করে তোলার ধারণাই বেশি পরিচিত। জাপানের ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন। সেখানে…

Read More

২৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেসে অবস্থিত স্পেসএক্স-এর লঞ্চ কমপ্লেক্স থেকে স্পেসএক্স স্টারশিপ এবং সুপার হেভি ভি৩ বুস্টার তাদের ১৪তম পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করে। ছবি: রয়টার্স ২৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেসে অবস্থিত স্পেসএক্স-এর লঞ্চ কমপ্লেক্স থেকে স্পেসএক্স স্টারশিপ এবং সুপার হেভি ভি৩ বুস্টার তাদের ১৪তম পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করে। ছবি: রয়টার্স This is a modal window.The media could not be loaded, either because the server or network failed or because the format is not supported. Close PlayerUnibots.com স্পেসএক্সের দৈত্যাকার স্টারশিপ রকেট তার ১৪তম পরীক্ষামূলক ফ্লাইটে ইতিহাস গড়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) টেক্সাসের স্টারবেজ থেকে উৎক্ষেপণের পর…

Read More

ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকে দীর্ঘদিনের মার্কিন সামরিক অভিযানকে তিনি ‘নরকে একটি ব্যয়বহুল অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে শেষ মার্কিন সেনাদেরও প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। এর মধ্য দিয়ে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ১২ বছরের সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী উত্তর ইরাকের একটি বিমানঘাঁটি থেকে সর্বশেষ মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অভিযান শেষ হওয়াকে ‘সুশৃঙ্খল’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেক…

Read More

প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্পিকারহাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে সংসদের স্পিকার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। স্পিকারের কাছে আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দিতে পারেন তিনি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায়…

Read More