সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
প্রতিমা পাওয়া গেল ধান ক্ষেতে, দান বাক্স ভাঙা পড়ে আছে মন্দিরের মেঝেতে, আর গল্পটা যেন ২০ বছর আগের ক্যালেন্ডার থেকে সরাসরি, টাটকা টাটকা তুলে আনা। বগুড়ার নন্দীগ্রামে একটা কালীমন্দিরে ঢুকে কেউ প্রতিমা তুলে ফেলে দিয়েছে পাশের ডোবায়, দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে, নিয়ে গেছে কাসার ঘণ্টা, ত্রিশূল, পূজার সরঞ্জাম। পুরোহিত সকালে এসে দেখেন সারা জীবনের সাধনার জায়গাটা লণ্ডভণ্ড। এই দৃশ্য নতুন কিছু না। ২০০১ থেকে ২০০৬, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল, তখন এই দেশের সংখ্যালঘুদের ঘরবাড়ি, মন্দির, ব্যবসাপাতি পুড়ত নিয়মিত, আর প্রশাসন থাকত নীরব দর্শক হয়ে। এখন ২০২৬ সালে সেই একই বিএনপি ক্ষমতায়, সংসদে জামায়াত বসে আছে রেকর্ড সংখ্যক…
আট মাসে সারাদেশে হত্যা মামলা দুই হাজার ৩৬২টি। শুধু ঢাকাতেই ১৬৮টি। প্রতিদিন গড়ে ১০টি হত্যা। অপহরণ মামলা ৬৯১টি, ঢাকায় ১২৯টি। প্রতিদিন প্রায় তিনটি অপহরণ। চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ, জঙ্গল-নদীতে মরদেহ ফেলার ঘটনা বেড়েছে ভয়াবহভাবে। গণপতি চক্রবর্তী পরিবার। মাদারীপুরের জঙ্গলে নারী, আড়িয়াল খাঁয় শিশুর অর্ধগলিত মরদেহ। মিরপুরে ইব্রাহিম, রূপনগরে তানভীর। নিখোঁজের তালিকা দীর্ঘ হচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, চাঁদাবাজিই মূল কারণ। রাষ্ট্রের টারশিয়ারি প্রিভেনশন ব্যর্থ। ২৪-এর জুলাই দাঙ্গার পর আইনশৃঙ্খলা বাহিনী ডিমোরালাইজড। কনফিডেন্স ফেরানো হয়নি। ২০০১-০৬ সালে বিএনপির শাসনে কী হয়েছিল, দেশবাসী ভোলেনি। সেইসব অন্ধকার দিনগুলো আবারও মহাসমারোহে ফিরে এসেছে। ক্ষমতায় বসে অপরাধ নিয়ন্ত্রণের বদলে প্রশ্রয় দিচ্ছে বিএনপি। হত্যার তদন্তে ধীরগতি, অপহরণের কেউ…
আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অ্যাসেম্বলি শুরুর এক সপ্তাহ আগে সংস্থাটির মানবাধিকার কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগে তাঁর মৃত্যুদণ্ডের রায়, বিচার প্রক্রিয়া, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এবং শতাধিক সাবেক সংসদ সদস্যের আটক নিয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্ত চাওয়া হয়েছে। লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স সোমবার (২৮ সেপ্টেম্বর) জানায়, ব্যারিস্টার স্টিভেন পাউলস কেসি শেখ হাসিনার পক্ষে এই অভিযোগ জমা দিয়েছেন। মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রশ্ন অভিযোগে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও স্পষ্টতই অন্যায্য” বলা হয়েছে। এতে দাবি করা হয়েছে, বিরোধী রাজনৈতিক মতের বিচারকদের দিয়ে তাঁর অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। আওয়ামী লীগপন্থী…
রাজধানীতে চলতি বছরের প্রথম আট মাসে ৪০০টি বেওয়ারিশ মরদেহ দাফন ও সৎকার করা হয়েছে। আঞ্জুমান মুফিদুল ইসলামের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সংস্থাটি এই ৪০০টি মরদেহের দাফন ও সৎকার সম্পন্ন করেছে। গত তিন বছরের হিসাবে দেখা যায়, বেওয়ারিশ মরদেহের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। মাসওয়ারি হিসাব ২০২৬ সালের মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ৩০টি, ফেব্রুয়ারিতে ৫৯টি, মার্চে ৫২টি, এপ্রিলে ৪৬টি, মে মাসে ৫৬টি, জুনে ৬৭টি, জুলাইয়ে ৪২টি এবং আগস্টে ৪৮টি মরদেহ দাফন বা সৎকার করা হয়েছে। এ হিসাবে মাসিক গড় দাঁড়ায় ৫০টি। সবচেয়ে কম মরদেহ দাফন হয়েছে জানুয়ারিতে, সবচেয়ে বেশি জুনে। দাফনের স্থানের হিসাবে ৭৪টি মরদেহ জুরাইন কবরস্থানে এবং ৩২৫টি মোহাম্মদপুরের রায়েরবাজার…
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় নেওয়া হয়। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। বাংলাদেশের হয়ে অস্কারের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা…
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে প্রদর্শিত হয়ে আসা দুই কালজয়ী চলচ্চিত্র ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আর না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে বিমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরপর দুটি জনপ্রিয় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করে দেওয়ায় স্যোশাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। চলচ্চিত্র দুটির পরিচালক ও প্রযোজক বিশিষ্ট নির্মাতা তানভীর মোকাম্মেল নিজেও বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করেছেন। সিনেমা দুটিই দেশের চলচ্চিত্র অঙ্গনে বিশেষ প্রশংসিত ও একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ চলচ্চিত্রটি ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে অভিনয়…
নিজের পেটের সন্তানের সামনে ধর্ষণের শিকার শ্রীপুরের এই মা যেদিন রাস্তায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন, প্রায় সেই সময়টাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাতিকে জানাচ্ছিলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সরকারের বড় প্রাপ্তি! বিএনপি সরকারের প্রথম ১০০ দিনেই সংসদে দাঁড়িয়ে জানানো হয়েছে, এই সময়ে ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৭৮ থেকে ১০২টি ধর্ষণ, ৩০ থেকে ৩৬টি সংঘবদ্ধ ধর্ষণ এবং ৪৯ থেকে ৭১টি শিশু ধর্ষণের ঘটনা। হাস্যকর ব্যাপার হলো, বিএনপির নিজের মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসও স্বীকার করেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু ধর্ষণের হার দিন দিন বাড়ছে, যদিও একই মুখে দাবি…
সোমবার, ২৮ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে জাতির পিতার ঐতিহাসিক **‘অসমাপ্ত আত্মজীবনী’** বই বিক্রিকে কেন্দ্র করে এক ন্যাক্কারজনক তাণ্ডব চালানো হয়। কোনো আইনি নোটিশ বা আদালতের নির্দেশ ছাড়াই মব সৃষ্টি করে বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং দুই কর্মীকে ধরে নিয়ে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে আটকে হেনস্তা করা হয়। পুলিশের ‘বই বিক্রি না করার শর্তে’ কর্মীদের ছেড়ে দেওয়ার এ ঘটনা স্বাধীন প্রকাশনা ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী। ▪️অবৈধ বিএনপি সরকারের সরাসরি ইন্ধন ও রাজনৈতিক প্রতিহিংসা * এই সমস্ত অপতৎপরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি অবৈধ বিএনপি সরকারের সরাসরি নির্দেশনা ও ইন্ধনেই পরিচালিত হচ্ছে। রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ…
চব্বিশের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন প্রধান ইউনুস হাত, এবং তার নির্দেশে দেশে যে ‘মব কালচার’ বা মব রাজনীতির বিষাক্ত সংস্কৃতি শুরু হয়েছিল, আজ তা ব্যবহার করে শিক্ষা খাতকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করছে বিএনপি ও জামায়াত চক্র। জাতীয় রাজনীতি থেকে শুরু করে দেশের মেরুদণ্ড শিক্ষক সমাজ—কেউই এই অপশক্তির মব তাণ্ডব থেকে রেহাই পায়নি। মূল উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার: সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক ঢাল বানিয়ে সম্মানিত শিক্ষকদের অপমান-হেনস্তা করে তাড়িয়ে দেওয়া এবং সেই খালি পদগুলোতে নিজেদের দলীয় দালাল ও পছন্দের ক্যাডারদের বসিয়ে শিক্ষাঙ্গন দখল করা। দেশের প্রায় দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের সা সাড়ে তিন হাজারেরও বেশি শিক্ষক আজ হয়রানি, নির্যাতন ও জোরপূর্বক…
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আমি অনেক রিপোর্ট করেছি, প্রতিটি রিপোর্ট ছিল নিরাপত্তা শঙ্কা, অর্থনৈতিক দিক থেকে কতটা সুরক্ষা পাবো এসব নিয়ে। মানে কেন্দ্রটি হোক, কিন্তু জনস্বাস্থ্য ঝুঁকি ও অর্থনৈতিক ঝুঁকিগুলো বিবেচনায় নিতে হবে সবার আগে। রূপপুর একটা দীর্ঘ যাত্রা। ভারতের সাথে যুক্ত হওয়ায় ঝুঁকি কতটা তৈরি হয়েছে; বিশেষ করে ১০০ কিলোমিটারের ভেতর সীমান্ত থাকলে পাশের দেশ আলোচনায় ঢুকে পড়ে। প্রতিবারই চেয়েছি রূপপুর হোক। দুনিয়াতে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সময়মতো আসেনি, কাজ শেষ হয়নি। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিন গিয়ে দেখেছি, সোভিয়েত আমলের কেন্দ্র নির্মাণ শেষ হয়নি। কারণ এটা শুধু কেন্দ্র না, নিউক্লিয়ার সায়েন্সের নতুন দিগন্ত উন্মোচিত হয়। চিকিৎসা, কৃষি থেকে শুরু করে এমন…