যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৮০তম জন্ম দিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকালে লন্ডনের আলতাব আলী পার্কে হাজার হাজার মানুষের উপস্থিতিতে উদযাপন করা হয় দিনটি।
একই দিন ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উভয় অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে নেত্রীর দীর্ঘ জীবন কামনাসহ দেশে প্রত্যাবর্তনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

