Author: JoyBangla Editor

দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। এরপরই প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। প্রাথমিক অনুমোদন পাওয়া ডিজিটাল ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, যার উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক; বিকাশ ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা বিকাশের শেয়ারধারীরা; নোভা ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ; বুস্ট ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড এবং কড়ি ডিজিটাল ব্যাংককে লেটার…

Read More

পবিত্র নগরী মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তি স্বাক্ষর করেন। ছবি: বিবিসি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান তাদের যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠক করবে। ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার মধ্যে সৌদি আরবকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এদিকে ইরান হুতিদের দ্রুত অগ্রযাত্রা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হুতিরা ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে এবং বারবার সৌদি আরবের দিকেও হামলা চালিয়েছে। বিশ্বের বৃহত্তম জ্বালানি রপ্তানিকারক দেশটির তেল সরবরাহেও এতে বিঘ্ন ঘটেছে। ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র…

Read More

বিজ্ঞান, চিকিৎসা ও গবেষণার গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও দ্রুত জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই দ্রুতগতির বিকাশ নিয়ে এবার নতুন এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনী ইলন মাস্ক। তার দাবি, আগামী এক থেকে দুই বছরের মধ্যেই দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যাবে এবং ২০২৭ সালের শেষ নাগাদ অথবা সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সব দিক থেকেই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে। এআইয়ের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এমন আলোচনা অবশ্য নতুন নয়। ২০২১ সালে প্রখ্যাত এআই গবেষক ফ্রাঁসোয়া শোলে এক দীর্ঘ নিবন্ধে বলেছিলেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এমনকি প্রত্নতত্ত্বের মতো বিষয়গুলোও গভীরভাবে কম্পিউটার…

Read More

বাংলাদেশের রাজনীতিতে কি আবার সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হচ্ছে? নাকি সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে পাশাপাশি রেখে তৈরি হচ্ছে এমন রাজনৈতিক অনুমান? মার্কিন রাষ্ট্রদূতের হঠাৎ সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, জাতিসংঘ অধিবেশনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলাদা বৈঠক না হওয়া, জ্বালানি তেলের বড় মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা নিয়ে চলমান উদ্বেগ, সব মিলিয়ে প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। তবে এখন পর্যন্ত প্রকাশ্য কোনো তথ্যই সরাসরি সামরিক শাসন আসন্ন বলে প্রমাণ করে না। ২১ সেপ্টেম্বর সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আনুষ্ঠানিকভাবে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছে। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দুই পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র…

Read More

ইব্রাহিম চৌধুরী খোকন একজন প্রবাসী বাংলাদেশির একটি সাধারণ দিনের কথা ভাবুন। সকালে ঘুম ভাঙে নিউজার্সির কোনো শহরতলিতে। ঘড়িতে আমেরিকান সময়। বাইরে গাড়ির শব্দ, ব্যস্ত রাস্তা, অফিসে যাওয়ার তাড়া। ঘুম থেকে উঠেই হাতে আসে মোবাইল ফোন। একবার স্ক্রল করতেই ঢাকার রাজনীতি, সিলেটের বন্যা, গ্রামের বাড়ির পাশের নদীর ভাঙন, কিংবা কোনো আত্মীয়ের ফেসবুক পোস্ট। অফিসে সারাদিন ইংরেজি। হিসাব ডলারে। গাড়ি চলে আমেরিকান রাস্তায়। কিন্তু রাতে ঘরে ফিরে টেলিভিশন খুললে, কিংবা ইউটিউব বা মোবাইলের পর্দায় খবর দেখতে বসলে ভাষাটা আবার বাংলা। এই মানুষটি আসলে একই সঙ্গে দুটি দেশে বাস করেন। একটি দেশের ঠিকানা তাঁর পাসপোর্টে। আরেকটি দেশের ঠিকানা তাঁর বুকের ভেতরে। এই দ্বৈত…

Read More

আগামী ২৮ সেপ্টেম্বর নবপর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে চিরায়ত গ্রামীণ পরিবেশে, দাদা-দাদির কোলেপিঠে। ’৫৪-এর নির্বাচনের পর শেখ হাসিনা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়া, দীর্ঘ রাজনৈতিক জীবন, সবচেয়ে বেশি মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া এবং দেশের অভাবনীয় উন্নয়নের একমাত্র গৌরবের অধিকারী তিনি। তিনি শুধু জাতীয় নেতা নন বরং…

Read More

জ্বালানি তেলের দাম বাড়ায় একসঙ্গে কয়েক দিক থেকে ব্যয়ের চাপ তৈরি হয়েছে রপ্তানিমুখী শিল্পে। পণ্য কারখানা থেকে বন্দরে নেওয়া, বন্দর ও আইসিডিতে হ্যান্ডলিং, আমদানি করা কাঁচামাল পরিবহন এবং কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে ডিজেলের ব্যবহার—সব ক্ষেত্রেই খরচ বাড়ছে। অথচ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার কারণে এই বাড়তি ব্যয় বিদেশি ক্রেতাদের কাছ থেকে আদায় করার সুযোগ সীমিত। ফলে রপ্তানিকারকদের মুনাফা কমার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখাও কঠিন হয়ে উঠছে। জ্বালানি তেলের সর্বশেষ মূল্যবৃদ্ধির পর ইতিমধ্যে পণ্য পরিবহনের ভাড়া বেড়েছে। চট্টগ্রামের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) ও অফ-ডকগুলো বিভিন্ন সেবার চার্জ বাড়িয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। বন্দর অপারেটররাও বিদ্যমান চুক্তির দর সমন্বয়ের দাবি…

Read More

সরকার এম শাহীন বর্তমান প্রতিযোগিতামূলক পৃথিবীর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সামাজিক কাঠামোর দ্রুতগামী ট্রেন অনেকটাই পরিচালিত হচ্ছে সর্বাধুনিক গবেষণা, উদ্ভাবন, বায়োমেডিকেল, জিনোমিক্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিনির্ভর বিষয়ের ওপর ভিত্তি করে। পৃথিবীর প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো আজ কেবল ডিগ্রি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং টিকে থাকার লড়াইয়ে যোগ্য নেতৃত্ব তৈরির বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ধরে রাখার দুর্দান্ত প্রতিযোগিতায় ব্যস্ত। আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় মূল্যায়নে যে বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব পাচ্ছে—গবেষণার মান, কর্মনির্ভর শিক্ষা, একাডেমিক সততা, আন্তর্জাতিক সংযোগ, সামাজিক দায়বদ্ধতা। কিন্তু স্বভাবতই প্রশ্ন জাগে, সেই মানদণ্ডে আমাদের দেশের ক্যাম্পাসগুলো আসলে কোথায় দাঁড়িয়ে? বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসা একজন সম্ভাবনাময় শিক্ষার্থী আমাদের…

Read More

শিশুসাহিত্যিক ও সম্পাদক আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। আখতার হুসেন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ১৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উল্লেখ্য, বাংলা সাহিত্যে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছিলেন আখতার হুসেন। বিশেষ করে শিশুসাহিত্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায়…

Read More

২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইসি আনোয়ারুল বলেন, ‘পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তীতে সময়ে যাতে নির্বাচন হয়, সেটি নিয়ে কমিশন চিন্তা করছে। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। আশা করি, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।’ তিনি বলেন, ‘আমরা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলাম। পরে দেখলাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক…

Read More