Author: JoyBangla Editor

২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইসি আনোয়ারুল বলেন, ‘পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তীতে সময়ে যাতে নির্বাচন হয়, সেটি নিয়ে কমিশন চিন্তা করছে। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। আশা করি, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।’ তিনি বলেন, ‘আমরা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলাম। পরে দেখলাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক…

Read More

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসের হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নাগোয়ায় গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারেই আমিরুলের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোমান সরকারের দল। জোড়া গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এ ছাড়া একটি গোল করেন মাহবুব হোসেন। পুরো ম্যাচে বাংলাদেশ দল মোট ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম ব্যস্ত রাখে। অন্যদিকে শ্রীলঙ্কার কুশল একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে। বাংলাদেশ আগামী ২৬ ও ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে গ্রুপ পর্বের বাকি…

Read More

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি চলছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ওই সময়ের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ করতে কিছুটা বেশি সময় লেগেছে। তবে ফল তৈরির কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া…

Read More

মালিহা মেহনাজ শায়েরী ২০০৫ এর টেলিভিশন মিডিয়ার যুগ থেকে শুরু করে এখন ২০২৬ এর সোশ্যাল মিডিয়ার যুগ… বাংলাদেশে আমার একক উপস্থাপনায় যে হাজারো পর্ব প্রামাণ্যচিত্র বিভিন্ন টিভি চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়ে আসছে, পর্ব সংখ্যার হিসেবে এবং দীর্ঘ ২২ বছর ধরে বিরতি ছাড়া একটানা ডকুমেন্টারির মতো চ্যালেন্জিং একটি ট্র্যাকে নারী হিসেবে কাজ করার রেকর্ড সম্ভবত আমি ছাড়া আর কারও ঝুলিতে নেই! আপাত দৃষ্টিতে দীর্ঘ সময় টিভি পর্দায় চেহারা দেখা যায় যাদের, তাদেরকে মানুষ সেলেব্রিটি বলে। কিন্তু আমাকে যখন কোন দর্শক বা বন্ধু স্বজন সেলিব্রিটি বলে.. আমি ভীষণ বিব্রত হই! কারণ সেলিব্রিটি সুলভ মনোভাব আমি একদিনের জন্যও পোষণ করতে পারিনি।…

Read More

তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন লেখাঃ রৌদ্র রুদ্র, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ▪️গদি রক্ষার ভয়ে বাকরুদ্ধ করার উৎসব: কোন অন্ধকারের দিকে চলেছে দেশ? ক্ষমতার মোহে অন্ধ হয়ে বর্তমান স্বেচ্ছাচারী সরকার আজ মানুষের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতার টুঁটি চেপে ধরেছে। সমালোচনার ভয়ে প্রশাসনকে ব্যবহার করে সেচ্ছাচারী সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামান্য একটি মন্তব্য, পোস্ট বা ভিডিও শেয়ার করার অপরাধেই একের পর এক নাগরিককে তুলে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের অধিকার হরণ করে রাষ্ট্রকে আজ একটি ভীতিকর কারাগারে পরিণত করা হয়েছে। ▪️দমন-পীড়নের নগ্ন চিত্র ও আইনি প্রহসন মতপ্রকাশের স্বাধীনতাকে মুছে ফেলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে একের…

Read More

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তাঁর বিরুদ্ধে দায় নির্ধারণের ভিত্তি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ৫০০ পৃষ্ঠার রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বলেছে, ইনু নিজে কাউকে হত্যা করেছেন—এমন প্রমাণ পাওয়া যায়নি। হাসানুল হক ইনু সশস্ত্র বাহিনী, পুলিশ, র‌্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়ন্ত্রণ করতেন না। তবে জুলাই গণঅভ্যুত্থানের সময় দমন-পীড়নমূলক কর্মকাণ্ডে তিনি রাজনৈতিক বৈধতা ও নৈতিক সমর্থন দিয়েছেন এবং বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপে তাঁর ইচ্ছাকৃত অবদান ছিল বলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়েছে। ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অভিযোগ প্রমাণিত…

Read More

ক্রিপ্টো মানেই অদৃশ্য নয় : ইউনুসের ঘনিষ্ঠজন সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের অর্থপাচারের নেটওয়ার্ক যেভাবে হাতেনাতে ধরা সম্ভব ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এত বিপুল পরিমানের টাকা কি আসলেই পাচার করা সত্যিই সম্ভব? আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়ার নামে দুদকে জমা পড়া অভিযোগের তালিকায় যখন দুবাই, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া আর পর্তুগালের নাম উঠে এসেছে, তখন সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা জাগা খুব স্বাভাবিক। উত্তরটা হলো, হ্যাঁ সম্ভব। এবং দুঃখজনকভাবে এটি এতটাই সহজ যে বিএনপির তারেক রহমান হোক বা গ্রামীণ ব্যাংকের ড. ইউনুস, সবার পাচার নেটওয়ার্ক প্রায় একই সূত্রে গাঁথা। মজার ব্যাপার হলো, ইউনুস তো এখন আর ক্ষমতায় নেই, আসিফও নেই। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে…

Read More

ইব্রাহিম চৌধুরী খোকন শ্রীভূমি সিলেট এখন শহর থেকে নগর হয়েছে। সুরমার পাড়ের সেই পুরোনো শহর আজ আর আগের মতো নেই। থাকার কথাও নয়। শহর বড় হবে, দালান উঠবে, রাস্তা বদলাবে, মানুষের জীবনযাত্রা বদলাবে—এটাই স্বাভাবিক। তবু পুরোনো সিলেট একেবারে হারিয়ে যায়নি। শহরের কোনো পুরোনো ভবনের সামনে দাঁড়ালে, কোনো পুরোনো রাজপথ ধরে হাঁটলে, কিংবা খুব ভোরে অথবা গভীর রাতে শহরে বের হলে হঠাৎ তাকে দেখা যায়। উঁচু উঁচু দালানের নিচে চাপা পড়ে থাকা সেই পুরোনো শহরটা তখন একটু মাথা তোলে। মনে হয়, এই তো আমার চেনা সিলেট। এবার সিলেটে ছিলাম এক সপ্তাহেরও কম সময়। এই অল্প সময়ে অনেকের সঙ্গে দেখা হয়েছে। আবার…

Read More

রাজনীতি, সংসার এবং ক্ষমতার অলিন্দে ঘনীভূত হওয়া দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা ও পারিবারিক কলহের জের ধরে রাজধানীর সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবন) ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের কিশোরী বয়সী কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর বেরিয়ে আসছে বহু অজানা ও চাঞ্চল্যকর তথ্য। ঘটনার তদন্ত ও স্বজনদের অভিযোগে উঠে এসেছে এক করুণ চিত্র, যা এখন আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখার বিষয়। স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মৃত্যুর অন্তত দুই সপ্তাহ আগেই মরিয়ম তার ওপর হওয়া অমানুষিক গালিগালাজ ও দুর্ব্যবহারের বিষয়ে স্বজনদের কাছে কেঁদেছিলেন। মরিয়মের দাদির ভাষ্যমতে, জামায়াত নেতা…

Read More

নেপালে ২৬ আগস্টের ভয়াবহ বন্যার পর থেকে পাঁচ শতাধিক শিশু বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছে। তাদের বাবা-মায়ের কেউ নিখোঁজ, কেউ আবার মারা গেছেন বলে ঘোষণা করা হয়েছে। খবর আল জাজিরার। নেপালের বিভিন্ন বন্যাকবলিত জেলার অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছে এসব শিশুরা। নেপালের আইনে কোনো ব্যক্তিকে নিখোঁজ হওয়ার ১২ বছর না পেরোনো পর্যন্ত মৃত ঘোষণা করা যায় না। তবে প্রাকৃতিক দুর্যোগের মতো বিশেষ পরিস্থিতিতে এই নিয়মে ছাড়ের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে স্বজনদের জেলা আদালতে আবেদন করে মৃত্যুর বিচারিক ঘোষণা নিতে হয়। ফলে এসব শিশুর জীবন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। আইনগতভাবে তারা এখনো ‘এতিম’ নয়। কিন্তু বাস্তবতা হলো, বন্যার পর থেকেই তারা বাবা-মাকে…

Read More