Author: JoyBangla Editor

বর্ণিল সাজ, ঢাক-ঢোল, নাচ-গান আর উৎসবের আমেজে জমে উঠেছে ব্রিক লেন। রঙিন র‍্যালির মধ্য দিয়ে গতকাল রোববার হয়ে গেল বহুল প্রতীক্ষিত Brick Lane Curry Festival 2026। ব্রিক লেনের বিখ্যাত কারি সংস্কৃতি, খাবার, সংগীত ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিল্পী ও দর্শনার্থীরা অংশ নেন এই উৎসবে। মূলধারার সহস্রাধিক লোক সমাগমসহ প্রবাসী বাঙালিরা দিনব্যাপী উতসবে মেতে উঠেন। রকমারি খাবার, পোশাকসহ নানা পণ্য বিপনন ছিল উতসবে। নাচ গান বাংলা সংস্কৃতির বিভিন্ন আয়োজন উপস্থিত লোকজন উপভোগ করেন।

Read More

আজ রাত ১২টার পর থেকে দেশের সব জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ছে। ডিজেল ১১৫ থেকে ১৩৫, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫, অকটেন ১৪৫ থেকে ১৬৫, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রজ্ঞাপনে এই দাম বাড়ানোর কথা জানানো হয়েছে। এই বাড়তি দামের সবচেয়ে বড় ধাক্কাটা খাবে সাধারণ মানুষ। ডিজেল চালিত বাস, ট্রাক, নৌকা, সেচ পাম্প সবকিছুর খরচ বাড়বে। কেরোসিনের দাম বাড়ায় গ্রামের গরিব পরিবারগুলো আরও চাপে পড়বে। অকটেন-পেট্রোলের দাম বাড়ায় মোটরসাইকেল চালক, ছোট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক সবার পকেটে টান পড়বে। একদিকে বাজারদর আগে থেকেই আকাশছোঁয়া, অন্যদিকে তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও লাফিয়ে বাড়বে। সব মিলিয়ে সাধারণ…

Read More

ক্ষমতা এবং ধর্মের যুগলবন্দী কীভাবে প্রান্তিক নারীকে নিংড়ে নিয়ে শেষে ছুড়ে ফেলে দেয়, ন্যাম ভবনে মরিয়ম খাতুনের ঝুলন্ত লা&শ তার সবচেয়ে টাটকা এবং বীভৎস দলিল। আমাদের এই ভণ্ড সমাজ আর পিতৃতন্ত্র কত সহজে এই ফাঁদটা পেতে রাখে, খেয়াল করেছেন? কোনো ক্ষমতাবান যখন নিজের প্রভাব খাটিয়ে একজন অসহায় মেয়েকে যৌন হেনস্তা বা এক্সপ্লয়েট করে, সমাজ তখন পুরুষকে কাঠগড়ায় তোলে না। বরং সেই নোংরামির ওপর ‘দ্বিতীয় স্ত্রী’র এক চতুর ধর্মীয় চাদর পরিয়ে ঘটনাকে হালাল করে দেওয়া হয়। অথচ এই বিয়ে কোনো অধিকার ছিল না, এটা ছিল ব্ল্যাকমেইল আর যৌন দাসত্বকে আইনি রূপ দেওয়ার একটা পুরনো কুৎসিত কৌশল। ক্ষমতা নিজের পিঠ বাঁচাতে ধর্মের…

Read More

জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি পাতায় নিজের হতাশার কথা তুলে ধরে মরিয়ম লিখেছেন, তিনি বিশ্বাস নিয়ে একটি সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারেন, যাকে নিজের পক্ষের মানুষ ভেবেছিলেন, তিনিই ছিলেন বিপরীত পক্ষের। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা কয়েকটি চিঠিতে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও মানসিক কষ্টের কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিশিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় নিজের অবস্থান ও আত্মসম্মান নিয়েও নানা কথা লিখেছেন মরিয়ম। উদ্ধার হওয়া লেখাগুলোতে সম্পর্কের বিভিন্ন পর্যায়ের আবেগ ও জটিলতার কথা উল্লেখ রয়েছে।…

Read More

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ও এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রোববার রাতে পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। কারাগারে ধারণক্ষমতার দুই থেকে তিন গুণ বন্দি থাকা এবং চিকিৎসাসেবার সংকটের মধ্যে এই মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মারা যাওয়া দুজন হলেন ৫৫ বছর বয়সী কয়েদি সোহরাব হোসাইন (কয়েদি নম্বর ৭১৮/এ) ও ৩২ বছর বয়সী হাজতি মো. আজিম উদ্দিন (হাজতি নম্বর ৭৫৮/এ)। পুলিশের তথ্য অনুযায়ী, সোহরাব গত ১৪ সেপ্টেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে হাসপাতালে এনে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের একটি মামলায় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আগামী ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। জাফর ইকবাল ও মাকসুদ কামাল ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল…

Read More

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা…

Read More

লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিবাক্য শুনিয়েছি“মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, বিএনপি কোনো মেগা প্রকল্পে যাবে না।” কিন্তু ক্ষমতায় এসেই সেই ফাঁপা বুলি আর দ্বিমুখী নীতির কুৎসিত রূপ জনগণের সামনে পুরোপুরি উন্মোচিত হয়েছে। তারেক রহমানের মুখের বুলি বনাম বাস্তবায়নে হরিলুটের উৎসবঃ তারেক রহমান একদিকে প্রকাশ্যে মেগা প্রকল্পের বিরোধিতা করে মিষ্টি কথা শোনান, আবার অন্যদিকে তাঁর সরকারের অধীনেই একনেক সভায় এক বসাতেই দুটি মেট্রোরেল প্রকল্পের বাজেট বাড়িয়ে দেওয়া হয় ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা। ▶ MRT Line-5 (নর্দান রুট): বাজেট বাড়িয়ে করা হলো ৮৯,৮৪৮ কোটি টাকা। ▶ MRT Line-1: বাজেট একলাফে দাঁড়াল ১,১৪,৩৯৪ কোটি…

Read More

সিলেট ঘুরে আর ঢাকা যেতে হবে না! ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব এক ধাক্কায় কমছে ৬৫ কিলোমিটার! বদলে যাচ্ছে হাওরাঞ্চলের কোটি মানুষের ভাগ্য! সুনামগঞ্জ থেকে ঢাকায় যেতে আগে সিলেট হয়ে ঘুরে যেতে হতো, যেখানে বাস সিন্ডিকেটের চড়া ভাড়া আর মহাসড়কের জ্যাম ঠেলে সময় লাগত ৮ থেকে ১০ ঘণ্টা! কিন্তু অবহেলিত হাওরাঞ্চলকে সরাসরি রাজধানীর সাথে যুক্ত করতে প্রায় ১,৬২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বিকল্প পথ কাঠইর-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ সড়ক! কেন এই নতুন সড়ক হাওরবাসীর জন্য আশীর্বাদ? ✅ দূরত্ব কমবে ৬৫ কিমি: রানীগঞ্জ সেতু চালুর পর ৫৫ কিমি কমেছিল, এবার আজমিরীগঞ্জ-লাখাই রুট চালু হলে দূরত্ব কমবে আরও ১০ কিমি অর্থাৎ মোট ৬৫ কিমি পথ কমে যাবে!…

Read More

“আমার একটাই ছেলে। ওর কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।” রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিহত স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজার আগে কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বলেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। জানাজার আগে উপস্থিত মুসল্লি ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন, “আমার একটাই ছেলে। কুমিল্লার আকাশের নিচে ও আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। বাবা হিসেবে আজ আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। ওর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করেন।” কুবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নিহত কিশোরের স্বজন…

Read More