সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
লন্ডন, ১৪ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শেষ হয়েছে। দিনব্যাপী জমজমাট এই ফুটবল আয়োজনে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা কাগজ বার্মিংহাম। আর কয়েকবারের চ্যাম্পিয়ন ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড অর্জন করেছে রানার আপের গৌরব। রোববার ১৩ই সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন ফুটবল গ্রাউন্ডের অ্যাস্ট্রোটার্ফ মাঠে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে সাতটি দল অংশ নেয়। শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশনেন—অনলাইন ওয়ারিয়র্স,বাংলা কাগজ, বাংলা পোস্ট, চ্যানেল এস, ইকরা বাংলা, এলবি২৪ এবং ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডের খেলোয়াড়রা। সকালে বৈরী আবহাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম। টুর্নামেন্ট শুরুর আগে লন্ডন…
আজ ২০ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী সড়ক ব্রিক লেনে আসছে বহুল প্রতীক্ষিত ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল। খাবার, সংগীত, নৃত্য, বর্ণিল পোশাক আর পারিবারিক বিনোদনে মেতে উঠবে বাংলাটাউন খ্যাত এই এলাকা। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে প্রবেশ ও অংশগ্রহণ সম্পূর্ণ বিনা মূল্যে। গত বছর ব্যাপক সাড়া ফেলে ফিরে আসা এই উৎসব এবার আরও বড় পরিসরে, আরও বর্ণাঢ্য আয়োজনে ফিরছে বলে জানিয়েছেন আয়োজকেরা। উৎসবের লক্ষ্য বাংলাদেশি ও দক্ষিণ এশীয় ঐতিহ্যকে উদ্যাপন করা, যে ঐতিহ্য ব্রিক লেন ও বৃহত্তর পূর্ব লন্ডনকে আজকের রূপ দিতে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি এলাকার স্থানীয় রেস্টুরেন্ট ও ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোও এই…
কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার নিজ বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরবর্তীতে অপ্রতীমের মা ড. নাহিদা বেগম…
আমি একজন শিক্ষিকা। রোজ খাতা দেখি, নম্বর বসাই, রিপোর্ট কার্ডে সই করি। কিন্তু বিশ্বাস করুন, রিপোর্ট কার্ডের বাইরেও একটা মার্কশিট থাকে— যেটা দেখা যায় না, ছোঁয়া যায়। আপনাদের কাছে হাতজোড় করে একটাই অনুরোধ— পড়াশোনার পাশাপাশি ওকে একটা ‘জানালা’ খুলে দিন। হয় নাচ, নয় গান, নয় ছবি আঁকা, নয় আবৃত্তি, নয় নাটক— যে কোনো একটা কালচারাল কিছু। কেন বলছি জানেন? নম্বর মানুষ বানায় না, আনন্দ বানায়। আমার ক্লাসের ফার্স্ট বয় রাহুল। অঙ্কে ৯৮। কিন্তু টিফিনে একা বসে থাকে। কথা বলতে গেলে ঘেমে যায়। আর থার্ড বেঞ্চের রিয়া? অঙ্কে ৬২। কিন্তু রবীন্দ্রজয়ন্তীতে গান গেয়ে গোটা স্কুল কাঁদিয়ে দিল। বলুন তো, আসল শিক্ষা…
খুনি-ফ্যাসিস্ট ইউনূস সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রহসনমূলক বিচার প্রক্রিয়া চলমান রেখেছে। আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসনের প্রতি তোয়াক্কা না করে অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনালসহ বিচার বিভাগকে ব্যবহার করে একের পর এক রায় প্রদান করছে। যা সম্পূর্ণভাবে বেআইনি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি এমনি একটা প্রতিশোধমূলক রায় প্রদান করেছে এই অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনাল। অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনালের এই রায় প্রত্যাখ্যান করে এবং সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সুশাসন প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল রাজধানী ঢাকা শহরে ‘লক ডাউন’ ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই ‘লক ডাউন’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছে বাংলাদেশ আওয়ামী…
গতকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে দেশরত্ন শেখ হাসিনা জানান, তিনি তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে দেশ ও জনগণের বাস্তব পরিস্থিতি জানতে এবং দলের সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষণ করতে ক্রমান্বয়ে আওয়ামী লীগের ৮৩টি জেলা শাখার নেতাকর্মী এবং ১৬০টি নির্বাচনী এলাকার নেতাকর্মীর সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, দেশের প্রতিটি খাত ধ্বংসের দ্বারপ্রান্তে এবং দেশের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে, তাই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হবে।…
দেশের চলমান গ্যাসসংকটের মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হয়েছে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে খনন করা এই কূপ থেকে দৈনিক ১১ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। শনিবার (১৯ সেপ্টেম্বর) কূপটির গ্যাস উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শামস ও জ্বালানি সচিব মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী চলমান…
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর (পে-স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই নতুন বেতনকাঠামো অনুযায়ী গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন কাঠামো তিন ধাপে পুরোপুরি বাস্তবায়ন করা হবে এবং চাকরিজীবীরা তাদের বকেয়া বেতনও পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, মোট তিন ধাপে বর্ধিত এই মূল বেতন কার্যকর হবে। প্রথম ধাপ হিসেবে চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০…
১৭ই সেপ্টেম্বর ২০২৬ইংরেজী,যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ক্যাঙ্গারু কোর্টের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় শুরু হওয়া সমাবেশে দলে দলে নেতা ও কর্মীরা যোগ দেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দেশে ফেরা সম্বলিত নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আলতাব আলী পার্কে। ৭ নেতার মৃত্যুদণ্ড প্রদানের রায় প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ। যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সমাবেশে ৭ নেতাসহ ক্যাঙ্গারু কোর্টের সকল মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়। সন্ধ্যা পর্যন্ত সমাবেশে পার্কে লোকসমাগম ও সভা চলতে থাকে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম ও রায়কে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের প্রহসন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করা হয়েছে। একইসঙ্গে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে আগামী ২০ সেপ্টেম্বর (রবিবার) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি রাজনৈতিক প্রচারপত্রে এসব দাবি জানানো হয়। প্রচারপত্রে অভিযোগ করা হয়, দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বর্তমান পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে, যার ফলে কলকারখানা বন্ধ রয়েছে এবং দেশ অন্ধকারে নিপতিত হয়েছে। এতে আরও বলা হয়, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে…