সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
২০২২ সালে এমআরটি লাইন-৬ উত্তরা-মতিঝিল মেট্রোরেল প্রকল্প যখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মন্তব্য করেছিলেন,“আওয়ামী লীগ সরকার মেট্রোরেলের কিলোমিটার প্রতি যে খরচ দেখাচ্ছে, তা বিশ্বের যেকোনো দেশের চেয়ে কয়েকগুণ বেশি।এই বিপুল পরিমাণ টাকা দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় অন্তত তিনটি মেট্রোরেল করা সম্ভব।” বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছিলেন, মেট্রোরেলের প্রাথমিক বাজেট ২২ হাজার কোটি টাকা থেকে দুই দফায় বৃদ্ধি করে ৩৩ হাজার কোটি টাকা করা হয়েছে কেবল লুটপাটের জন্য। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন মনোরেল করবেন। মেট্রোরেল নির্মাণের আগে…
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এসব তথ্য চাওয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, ব্যাংক…
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কর্তৃক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বজুড়ে মুজিব আদর্শের কৃষিবিদ কমিউনিটি। ১৫ই সেপ্টেম্বর দেওয়া ওই রায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ এফ এম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাতজনই অনুপস্থিতিতে বিচারের মুখোমুখি হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিশ্বজুড়ে মুজিব আদর্শের কৃষিবিদদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে…
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করার পর মাঝ আকাশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তুচ্ছ বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডা থেকে সরাসরি হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। মাঝ আকাশে যাত্রীদের এমন ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার বিস্তারিত জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন…
রাশিয়ায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের মাত্রা যাচাইয়ের একটি সূচক হিসেবে এবারের নির্বাচনকে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশটির ৪৫০ আসনের নিম্নকক্ষ স্টেট দুমার সদস্য নির্ধারিত হবে। কঠোরভাবে নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থায় এবারের নির্বাচনেও পুতিনপন্থী ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি তাদের আধিপত্য ধরে রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির পক্ষে থাকা উদারপন্থী ইয়াবলোকো পার্টি নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে বলে রাশিয়ার সুপ্রিম কোর্টের রায়ের পর অধিকাংশ যুদ্ধবিরোধী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছেন।…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী এক দশকের মধ্যে পৃথিবীর ৮৩০ কোটি মানুষকে নিশ্চিহ্ন করে দিতে পারে—প্রযুক্তি খাতেরই একদল বিশেষজ্ঞের এমন চরম সতর্কবার্তায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। তবে এই ভয়ংকর পূর্বাভাস কতটা বিজ্ঞানসম্মত আর কতটা অনুমাননির্ভর, তা নিয়ে প্রযুক্তিবিদ, কম্পিউটার বিজ্ঞানী এবং আন্তর্জাতিক নীতিনির্ধারকদের মধ্যে দেখা দিয়েছে গভীর মতভেদ। সম্প্রতি এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক-এর প্রকৌশলী জেকবস কক্সন পদত্যাগ করে দাবি করেন, প্রতিষ্ঠানটির তৈরি প্রযুক্তি মানবজাতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর পরপরই প্রতিষ্ঠানটির গবেষক ইভান হাবিনগার ভবিষ্যদ্বাণী করেন, আগামী ১০ বছরের মধ্যে এআই-এর কারণে মানবজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকি ১০ শতাংশেরও বেশি। মেশিন ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউটের (এমআইআরআই) সভাপতি নেট সোয়ার্স বিষয়টিকে আরও ভয়াবহ রূপ দিয়ে…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী- আগামী বছরের ১৯ মার্চ এ পরীক্ষা শুরু হবে। এবার গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি কমিটির এক সভায় এ তারিখ নির্ধারণ হয়। সভা শেষে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির যুগ্ম-আহবায়ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য জানান। তিনি জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ, ২০২৭, ‘সি’ ও ‘ডি’ ভর্তি পরীক্ষা ২০ মার্চ, ২০২৭ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ, ২০২৭ অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ও অন্যান্য তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে…
মনজুরুল হক অসহ্য নেতিবাচক রাজনীতির নির্মম শিকার দেশ-জাতি-মানুষ। এসব নিয়ে ভাবতে গেলে নিজের দুঃখ-কষ্ট, সুখ-আহ্ল্লাদ নিয়ে কণা মাত্র ভাবার সুযোগ পাই না। মাঝে মাঝে মনটা বিদ্রোহ করে ওঠে। মনে হয় সব ছেড়েছুঁড়ে দিগন্তের বিস্ম্রিয়মাণ তপনের লালচে আভায় এক নিঃসঙ্গ বিহঙ্গের সঙ্গী হই। মনুষ্য কোলাহল থেকে অনেক অনেক উঁচু দিয়ে ডানা মেলে হারাতে থাকি…..। 🔘 না। সেসব আর হবার নয়। আজ টাইমলাইন অন হতেই শাহরিয়ার করিরের ছবিটা ভেতর অবধি কাঁপিয়ে দিল! শাহরিয়ার ভাইয়ের আটকাবস্থা নিয়ে আগেও লিখেছি। এখন লিখতে গেলে আবারও সেই পুরোনো কথাগুলোই লিখতে হবে। ইচ্ছে করে না। 🔘 তা বললে কি হয়? শাহরিয়ার কবির অনেক লিখেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা…
কাঙ্গারু কোর্টের রায়ে ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভে, ঘৃণায় ফেটে পড়েছে বিলাতের বাঙালিরা। তারা প্রতিবাদ জানাচ্ছেন সভা, মিছিলে। প্রত্যাখ্যান করছেন রায়। গত ১৫ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্য ছাত্রলীগ আয়েজেন করে এক প্রতিবাদ সভা। এতে অংশ নেন শত শত যুবক তরুণসহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী। কণ্ঠে ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ শেখ হাসিনাকে নিয়ে নানা শ্লোগান। যুক্তরাজ্য যুবলীগ আয়োজন করে ১৬ সেপ্টেম্বর প্রতিবাদ সভা। এই সভায়ও বিপুল সংখ্যক রাজনীতিক ও সাধারণ মানুষ অংশ নেন। প্রতিবাদ ও রায় প্রত্যাখ্যানের শ্লোগান ছিল মুখে মুখে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবারবিকাল ৫টায় আয়োজন হচ্ছে যুক্তরাজ্য আওয়ামীলীগের আয়োজনে আলতাব আলী পার্কে প্রতিবাদ সভা। এতে বক্তব্য রাখবেন…
মৌলানা আবুল কালাম আজাদ এবং হযরত হুসাইন আহমদ মাদানি কেন পাকিস্তান সৃষ্টির ব্যপারে আশ্বস্ত ছিলেন না! উত্তর ভারতের ফার্সি ও উর্দুভাষী অভিজাত এবং সাহিত্যিক শ্রেণী, যারা আশরাফিয়া বা কথিত বিদেশী পূর্বপুরুষদের বংশধর হিসেবে পরিচিত ছিল, মুঘল সাম্রাজ্য এবং নবাব-শাসিত দেশীয় রাজ্যগুলিতে তাদের প্রতিনিধিত্ব ছিল চোখে পড়ার মতো। তারা সামরিক কমান্ডার, উপদেষ্টা, ইসলামের রক্ষক, ইসলামী আইন ও শরিয়া বিশেষজ্ঞ এবং বিভিন্ন রাষ্ট্রীয় চাকরিতে নিযুক্ত ছিল। ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর, মুঘল সাম্রাজ্য অপরিবর্তনীয় পতন ও অবক্ষয়ের কবলে পড়ে। অনিবার্যভাবে আশরাফিয়ারা ক্ষমতা হারায়, যা তাদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করে। শত শত বছরের মুসলিম শাসন সত্ত্বেও ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিন্দুই…