সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
রংপুরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী পরিবারের চার হত্যাকাণ্ড নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু খুনি কে, সেটা নয়। প্রশ্নটা তার চেয়েও অনেক গভীরে গিয়ে ঠেকেছে। প্রশ্নটা হলো, চারজনকে আসলে কখন হত্যা করা হয়েছিল? ভোরের প্রস্ফুটিত আলোয় নাকি রাতের অন্ধকারেই নিভে গিয়েছিল সপরিবারে গণপতি চক্রবর্তীর প্রাণ? পুলিশ প্রশাসনের সর্বশেষ সংবাদ সম্মেলনের ভাষ্য অনুযায়ী, ভোরের আলো ফুটে যাওয়ার পর গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে দুই অভিযুক্ত সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে দেখতে পান। তাঁকে হত্যা করা হয়। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী শব্দ শুনে একে একে ছাদে আসেন। তাঁরাও সেখানে নৃশংসভাবে খুন হন। এরপর ঘরের ভেতর ঘুম থেকে ওঠা ১২ বছরের…
তানভীর হোসেন একসময় বলা হতো, ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। সেই সাম্রাজ্য বহু আগেই ইতিহাস হয়ে গেছে। এবার প্রশ্ন উঠছে, খোদ যুক্তরাজ্যই কি একদিন ভেঙে যেতে পারে? প্রশ্নটি নতুন নয়। কিন্তু এবার ঘটনাটা বেশ তাৎপর্যপূর্ণ। স্কটল্যান্ডের এসএনপি, ওয়েলসের প্লাইড কামরি এবং নর্দার্ন আয়ারল্যান্ডের শিন ফেইন, এই তিন স্বাধীনতাপন্থী দলের নেতারা একসঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। তাঁদের বক্তব্য, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের মানুষকে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার সুযোগ দিতে হবে। অর্থাৎ লন্ডনের ওয়েস্টমিনস্টারই সব সিদ্ধান্ত নেবে – এই পুরোনো ব্যবস্থাকে তাঁরা চ্যালেঞ্জ করছেন। • যুক্তরাজ্য আসলে কী? আমরা সাধারণভাবে দেশটিকে ‘ব্রিটেন’ বলি। কিন্তু ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য…
চাল, জ্বালানি তেল, পেঁয়াজ-মরিচের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে শিল্পখাতের কাঁচামাল- সবই আসছে ভারত থেকে। এই ধারাবাহিকতায় এবার এলো ইলিশ মাছও! যে ইলিশ নিয়ে বাহাদুরি ছিল বাংলাদেশের, এখন সাধারণের পাতে জুটছে না সেই মাছ। ২০২৪-এর জুলা্ই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনকারীদের ভাষ্য ছিল, শেখ হাসিনার সরকার ভারতকে সব ইলিশ পাঠিয়ে দেয় বরে বাংলাদেশিরা ইলিশ খেতে পারে না, দামও কমে না। ভারতের আগ্রাসনে বাংলাদেশের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে… ইত্যাদি। তবে ৫ই আগস্টের পরবর্তী সময়ে পরিস্থিতি দেখা গেছে উল্টো! ভারতের ওপর নির্ভরশীলতা বেড়েছে বহুগুণে। নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি বেড়েছে অতীতের চেয়েও বেশি পরিমাণে। বেড়েছে বাণিজ্য ঘাটতিও। ৫ই আগস্টের পর ইলিশ-রাজনীতির ‘পেশিশক্তি’ দেখিয়েছিল বাংলাদেশ…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে ছবি ছিঁড়ে ফেলেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা সেখানে ১৯৮১ সালে বায়তুল মোকাররমে কুখ্যাত রাজাকার গোলাম আযমকে জুতাপেটা করার একটি ছবি টাঙিয়ে দেন। জিন্নাহর ছবি ছেঁড়া ওই শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০১–০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে উর্দু বিভাগের চতুর্থ বর্ষে পড়ছেন। সর্বশেষ ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি বয়সী প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘এই খলনায়কের ছবি কেন ডাকসুতে থাকবে? একাত্তর ও ভাষা…
শেখ হাসিনা সরকারের উদ্যোগে স্থাপিত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ৭২তম চালানের আওতায় আনুমানিক ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। এর পরিমাণ প্রায় ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার। আমদানিকৃত ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে গ্রহণ করা হয়েছে। ১২ই সেপ্টেম্বর, শনিবার সকাল ৯টায় ডিপোতে ডিজেল স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। পরদিন ১৩ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় পার্বতীপুর ডিপোতে পুরো সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০১৬ সালে আওয়ামী লীগ সরকার ও নরেন্দ্র মোদি সরকারের সম্পাদিত ১৫ বছর মেয়াদি চুক্তি অনুসারে ২০ লাখ টন ডিজেল আমদানির কথা রয়েছে। ২০২৩ সালের ১৮ই মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত…
চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। আজ ১৪ই সেপ্টেম্বর, সোমবার নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বন্দর অভিমুখে যায়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘আমার মাটি আমার মা, বিদেশিদের দেব না’ এবং ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’—এসব স্লোগান দেন। মিছিলটি পৌনে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশ কর্মসূচি শেষ করার অনুরোধ জানায়। পরে পুলিশের অনুরোধে সেখানেই মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার।…
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমাজে যে বড় পরিবর্তন আনতে যাচ্ছে, তা মোকাবেলার জন্য বিশ্বের কোনো সরকারই যথেষ্ট প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এআই নিয়ে সামনে থাকা বিভিন্ন ঝুঁকি নিয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিল গেটস দীর্ঘদিন ধরে এআইয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তবে সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে উদ্বেগের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। এআইয়ের কারণে চাকরির বাজারে বড় পরিবর্তন, প্রযুক্তিটির অপব্যবহার করে হামলার ঝুঁকি এবং এআইভিত্তিক ভার্চুয়াল সঙ্গীর প্রতি মানুষের অতিরিক্ত নির্ভরতার বিষয়ে সতর্ক করেছেন তিনি। গেটস বলেন, ‘আমি মনে করি না, কোনো সরকারই এই বিষয়টি নিয়ে যতটা গভীরভাবে কাজ করা দরকার, ততটা করছে।…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে মানবজাতির ওপর আধিপত্য বিস্তার করতে পারে বলে সম্প্রতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ‘অ্যানথ্রোপিক’। সাম্প্রতিক এই সতর্কবার্তা সাড়া ফেলেছে চীনেও। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দুই প্রধান পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন নিজ নিজ অবস্থান থেকে এই ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত হলেও, দুই দেশের কাজের নীতি ও কৌশলে দেখা গেছে বড় ধরনের ফারাক। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে দ্বিপক্ষীয় বৈঠকে এআই-নীতি নিয়ে মুখোমুখি বসতে যাচ্ছে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা যেখানে এআইকে পুরো মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন, সেখানে চীনা নীতিনির্ধারকরা মনে করছেন, কারিগরি মানদণ্ড, কড়া আইনি নিয়ম-কানুন এবং সরকারি নজরদারির মাধ্যমে এআইয়ের সব ঝুঁকি…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন নেতার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই একতরফা, পক্ষপাতদুষ্ট ও সাজানো রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আওয়ামী লীগ মনে করে, এই বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ আইনের মৌলিক ও সর্বজনস্বীকৃত নীতিগুলোর প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়েছে, যা আইনের শাসনের পরিবর্তে বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক প্রতিহিংসাকেই প্রতিষ্ঠিত করে। শুধু এই রায় নয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর সকল কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ বেআইনি…
বাংলাদেশ আজ এক অভূতপূর্ব রাজনৈতিক সংকটের মুখোমুখি। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ নাগরিকদের ওপর নামিয়ে আনা হয়েছে এক নৃশংস ও বেআইনি নিপীড়নের স্টিমরোলার। রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ও সাজানো গায়েবি মামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ সেবক না বানিয়ে, শাসকগোষ্ঠী তাদেরকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করছে। কোনো সত্যতা বা প্রাথমিক তদন্ত ছাড়াই আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও কাল্পনিক মামলা দায়ের করা হচ্ছে। আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতারাতি গায়েবি আসামি বানিয়ে বিচার বিভাগীয় ব্যবস্থাকে প্রহসনে…