সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের আসন্ন নবীনবরণ অনুষ্ঠানে আয়োজিত কনসার্ট স্থগিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে দুই দপ্তরে গিয়ে এই দাবি জানান। এই দাবির প্রেক্ষাপটে রয়েছে গত ১৮ই আগস্ট রাতের একটি ঘটনা। ওই রাতে জেলা পুলিশের মাদকবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীর উপস্থিতিতে পুলিশ লাইনস মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। পুলিশ লাইনসের পাশেই অবস্থিত উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান প্রতিষ্ঠিত দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অনুষ্ঠানে বাধা দিতে…
সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত রাজাকার আল বদরদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর তার বাড়িতে ঢুকে একদল জুলাইযোদ্ধা তাকে প্রথমে হিজাব না পরার কারণে গালাগালি করে, তারপর চুল কেটে দেয়, পেন্সিল দিয়ে তার পায়ে আঘাত করা হয়। বাংলাদেশের কোন পত্রিকা এই নিউজ ছাপেনি। প্রথম আলো ও ডেইলি স্টার কেউ এক লাইনও লিখেনি। এই নিউজটা করেছিল ইন্ডিয়া টুডে পত্রিকা। তারা শিরোনাম করেছিল “Bangladesh 1971 war crimes prosecutor recounts horror: Hair cut, pencil jabbed in leg” প্রথম আলোর মতিউর রহমান ও মাহফুজ আনাম সেই নিউজ ছাপেনি। এই দেশের মিডিয়া…
স্টেজ-৪ ক্যানসারে আক্রান্ত মুম্যূর্ষু মায়ের আকুতি উপেক্ষা করে সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে কারারুদ্ধ রাখা শাসকগোষ্ঠীর চরম বর্বরতা ও হিংস্রতার প্রমাণ। দেশের সংখ্যালঘু ও সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ের কথা বলায় চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় গ্রেফতার করে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ক্ষোভের বিষয় হলো, ক্ষমতার পরিবর্তন ও বিএনপি সরকারের শাসনামলেও সেই একই অন্যায়, দমন-পীড়ন ও হয়রানি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। একদিকে রাষ্ট্রীয় নিপীড়নে নির্দোষ সাধু কারাগারে বন্দি, অন্যদিকে তার বৃদ্ধা মা সন্ধ্যা রানী ধর হাসপাতালের HDU-তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। স্টেজ-৪ ক্যানসারে আক্রান্ত এই অসহায় মা নিম্ন রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফের হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। নিজের সন্তানকে শেষবার…
মনজুরুল হক সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সবচেয়ে বড় ‘অপরাধ’ তিনি অন্যান্য সাধারণ হিন্দুর মত মা/র খেয়ে ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি। রাষ্ট্রীয় মদদে সনাতনীদের ওপরকার জুলুমের বিরুদ্ধে জনমত সংগঠিত করেছিলেন। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যা, এবং পুলিশের ওপর হামলাসহ বেশ কয়েকটি ফৌজদারি মামলা দায়ের করে আড়াই বছর ধরে জেলে আটকে রেখেছে সরকার। ▪️ অথচ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সবই বানোয়াট। প্রধান চারটি অভিযোগের দুটিতে জামিন পেলেও রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যার মত গুরুতর অভিযোগ বিচারাধীন থাকায় তার চূড়ান্ত জামিন হয়নি। ▪️ ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের একটি সমাবেশে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলন করায়…
পরিপ্রেক্ষিত সরকার নারায়ণগঞ্জে ও ঢাকা’য় চলছে পূর্ণ দমে ‘শেখ হাসিনা ‘ বসন্ত । আজকে ঢাকার রাজপথে আজ আর শুধু যানজট নেই, আছে এক নতুন হাওয়া। বুড়িগঙ্গার কোল ঘেঁষে যে বাতাস বয়ে আসে, তা আজ শীতলক্ষ্যার তীর ছুঁয়ে নারায়ণগঞ্জের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। এ হাওয়ার নাম, শেখ হাসিনা বসন্ত। এ কোনো ক্যালেন্ডারের বসন্ত নয়। এ বসন্ত আসে মানুষের চোখে, মানুষের বিশ্বাসে। নারায়ণগঞ্জ – ঢাকা সংযোগ সড়কের দুই ধারে যখন আজমেরী ওসমান এর যুবলীগের রাঙানো পোষ্টার , ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় পুরো সড়ক, যখন ফতুল্লা থেকে ইসদাইর, চাষাঢ়া থেকে ওসমানী পৌর স্টেডিয়াম পর্যন্ত পোষ্টারের সেজে ওঠে জনপদ, তখন বুঝতে হয়, শহর জেগেছে।…
রাজীব আহমেদ টকশোতে বারবার না শুনছিলাম ড. ইউনূস নিজের ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মাফ করে দিছে, তাহলে ফিরল কেমনে? আদালতকে ট্যাক্স চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করল কেমনে? রিট তো হয়ই হাইকোর্টে। তাহলে আগে মাফ পাইলে, আজ কেমন রিট খারিজ হলো? ব্যাপারটা খুব জটিল কিছু না। খুবই সিম্পল একটা মামলা। কর ফাঁকির মামলাও না। ট্যাক্স নিয়ে বিরোধ মামলা। ঘটনা হল গ্রামীণের সদস্যদের ইউনূস সাব ১৯৯৩ সালে স্বাস্থ্যকেন্দ্র করেন। স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করত গ্রামীণ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান। এরপর সদস্যদের বাইরে অন্যদেরও চিকিৎসা শুরু করে এইসব স্বাস্থ্য কেন্দ্র। ২০০৪ সালে গ্রামীণ ফোনে ৫৪ কোটি টাকা বিনিয়োগ করে এই গ্রামীণ কল্যাণ। শর্ত হল,…
কাবেরী গায়েন চব্বিশে চরম বিভ্রান্তিকর আচরণ; ভীষণ বিরক্ত হয়েছি শিবিরের কোলে মাথা রেখে ঘুমানো বাম ঘরানার ছেলেটির দিকে তাকিয়ে। তবুও কেন যেনো মন চাইছে জানতে; মেঘ বাঁচবেতো— “দুঃখের সাথে বলছি। বলছি বিনয়ের সাথে। বাংলাদেশ ছাত্রইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির প্রাক্তন নেতা মেঘমল্লার বসু দ্বিতীয়বারের মত আত্মহত্যার উদ্যোগ নিতে গিয়ে শেষ পর্যন্ত জানা মতে লাইফ সাপোর্টে আছেন। তার আত্মহত্যামূলক নোটে তিনি জীবনকে মিলাতে না পারার সংকটের কথা লিখেছেন। তিনি জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন। প্রায় পাঁচ হাজারের মত ভোট পেয়েছিলেন গত ডাকসু নির্বাচনে। সাধারণ সম্পাদক পদে। তার প্রাক্তন যে সম্পর্কের কথা লিখেছেন, তিনিও, সামাজিক মাধ্যমে পাওয়া তথ্যমতে, আত্মহত্যার উদ্যোগ নিয়েছেন গতরাতে। এই তথ্য যাচাই…
ইব্রাহিম চৌধুরী খোকন ঔপনিবেশিকতা কখনো পুরোপুরি বিদায় নেয় না। সে শুধু ঠিকানা বদলায়। ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে গেছে বহু বছর হলো। পতাকা নেমেছে, সাহেব চলে গেছে, রাজদণ্ড অন্য হাতে উঠেছে। কিন্তু তাদের রেখে যাওয়া সীমানা, আমলাতন্ত্র, শিক্ষাব্যবস্থা, ভাষার শ্রেণিবিন্যাস আর মানসিকতার কিছু ভূত এখনো আমাদের ঘরের ভেতর ঘুরে বেড়ায়। কখনো ইংরেজি মাধ্যম বনাম বাংলা মাধ্যমের তর্কে। কখনো সরকারি দপ্তরের আচরণে, কখনো আবার নিজের ভাষা ও সংস্কৃতিকে একটু নিচু চোখে দেখার অদ্ভুত অভ্যাসে। উপনিবেশ শেষ হয়। উপনিবেশের রেখাপাত শেষ হয় না। সেই রেখাপাতের সবচেয়ে আশ্চর্য এক ফলাফল বোধহয় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল। ৯ সেপ্টেম্বর, বুধবার, পা রাখলাম হোয়াইটচ্যাপেলে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, ইতিহাসের…
রাজনৈতিকভাবে রাজপথে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিএনপি সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রশাসন আজ মধ্যরাতের চিরুনি অভিযানের নামে সাজানো মামলার বাণিজ্যে নেমেছে। সাতক্ষীরার প্রবীণ কোষাধ্যক্ষ থেকে শুরু করে পাবনা, গাজীপুর, বরিশাল, শরীয়তপুর ও নরসিংদীর জনপ্রিয় গণমানুষের নেতাদের বিনা পরোয়ানায় কিংবা ভুয়া মামলায় গ্রেপ্তার করে তারা নিজেদের চরম রাজনৈতিক দেউলিয়াত্বই জাহির করছে। জেল-জুলুম আর হুলিয়া জারি করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আদর্শের সৈনিকদের দমানো যায়নি, যাবেও না। অনতিবিলম্বে সকল বানোয়াট মামলা বাতিল করে এবং অবৈধ গ্রেপ্তার বন্ধ করে আমাদের সকল নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি! অবৈধ ও ভুয়া মামলায় গ্রেফতারকৃত রাজবন্দীদের তালিকা: ✦ রাজ্যেশ্বর দাশ — কোষাধ্যক্ষ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ✦…
জুনিয়র এশিয়া কাপ উইমেনস হকিতে জয়ের মাধ্যমে মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। শনিবার চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৩ সালের আসরে নবম স্থানে শেষ করা বাংলাদেশের জন্য এই ফলাফল একটি বড় অর্জন ও ধারাবাহিক উন্নতির প্রমাণ। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও তা গোলে রূপান্তর করতে না পারায় দুই দল গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায়। তৃতীয় কোয়ার্টারে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। অধিনায়ক সারিকা রিমন পেনাল্টি স্ট্রোক থেকে নিখুঁত শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর…