Author: JoyBangla Editor

মায়ের মৃত্যুতে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এই আদেশ দেন। এর আগে প্যারোলে মুক্তির জন্য চিন্ময়ের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। আজ সকালে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানী ধর (৭২) মারা যান। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমকে বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। তাঁর প্যারোল আবেদন মঞ্জুর করা হয়েছে। তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোল দেওয়া হয়েছে।’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক…

Read More

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক। তবে ভৌগোলিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে তারেক রহমানের একটি পৃথক দ্বিপক্ষীয় সফর হতে পারে বলে ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে সম্মেলনের আউটরিচ সেশনে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর…

Read More

সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালকের পদ থেকে বুধবার পদত্যাগ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছর মেয়াদে দায়িত্ব নেওয়া সায়মা ওয়াজেদকে গত বছরের শেষ দিকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল। ডব্লিউএইচও তার আইনজীবীদের কাছে পাঠানো এক চিঠিতে (৩ জুলাই, ২০২৬) অভিযোগ করে, চীন সফর সংক্রান্ত ব্যয়ে তিনি ৯০১ ডলারের আর্থিক অনিয়ম করেছেন এবং নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। সায়মা ওয়াজেদের আইনজীবি এই অভিযোগ তদন্তের জন্য বারবার তথ্য প্রমাণ চাইলেও হু কর্তৃপক্ষ এই অভিযোগের স্বাপেক্ষে কোন প্রমাণ দিতে গড়িমসি করে। সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুসকে লেখা পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ…

Read More

উকিল মুন্সীকে শুধু বাউল বললে তাঁর পরিচয়ের একটা অংশ বলা হয়, পুরোটা নয়। তিনি ছিলেন হাওরাঞ্চলের বিচ্ছেদী গানের এক অসামান্য সাধক। তাঁর গানে প্রেম আছে, ধর্ম আছে, আত্মার সঙ্গে পরমের বিচ্ছেদ আছে। কিন্তু সবকিছুর ওপর আছে অপেক্ষা। কাউকে পাওয়ার অপেক্ষা নয়, কাউকে হারানোর পরের অপেক্ষা। ১৮৮৫ সালে নেত্রকোনার খালিয়াজুড়ির নূরপুর বোয়ালীতে জন্মেছিলেন সৈয়দ আবদুল হক আকন্দ। কৈশোরে ঘেটুগান, তারপর গজল, তারপর বাউল সাধনা। একদিকে মসজিদে ইমামতি, অন্যদিকে গানের আসর। তাঁর আধ্যাত্মিক গুরু ছিলেন হবিগঞ্জের রিচি দরবার শরিফের পীর সৈয়দ মোজাফ্ফর আহমদ, গানের গুরু বাউল রশিদ উদ্দিন। পীরের নির্দেশে তিনি গানে একতারা ছাড়া অন্য কোনো বাদ্যযন্ত্র ছুঁতেন না, এমন উল্লেখও পাওয়া…

Read More

বাংলাদেশ এখন বিশ্বের এক নম্বর খেলাপি ঋণের দেশ। ব্যাংক থেকে বের হওয়া প্রতি ১০০ টাকার মধ্যে ৩৩ টাকাই ফেরত আসছে না। অথচ দায়িত্বে যারা, তাদের চোখে-মুখে কেবলই শুধু ক্ষমতার নেশা। ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা। তিন মাসে বেড়েছে প্রায় ১৮ হাজার কোটি। পুরো ব্যাংক খাত এখন অক্সিজেন ছাড়া রোগীর মতো তড়পাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও খেলাপি ঋণ কমিয়ে তালিকা থেকে বের হয়ে গেছে। আর আমরা? আমরা উল্টো পথে হাঁটছি। ২০২৪ সালে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার কোটি। দুই বছরে তা তিন গুণ। এত দ্রুত আগুন ছড়ায় না, যত দ্রুত ছড়িয়েছে এই মহামারি।…

Read More

দেশের কারখানাগুলো একের পর এক অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে শ্রমিকদের কর্মসংস্থানে। এমনই একটি ঘটনা ঘটেছে গাজীপুরে, যেখানে ব্যবসা টিকিয়ে রাখতে না পেরে কেয়া গ্রুপের চারটি কারখানা থেকে একসঙ্গে ৬১৩ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড—এই চার প্রতিষ্ঠান থেকে এই গণছাঁটাই করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে ছাঁটাই হওয়া কর্মীদের নামের তালিকাসহ নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ, আর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা এসে সেই তালিকায় নিজেদের নাম দেখতে পান। এ সময় অনেকে কান্নায় ভেঙে…

Read More

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) প্রাঙ্গণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপক) একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে এক তলাবিশিষ্ট ভবনটিতে আগুন লাগার বিষয়টি প্রথম দৃশ্যমান হয় বলে জানা গেছে। পাইওনিয়ার বেজ ক্যাম্পের কাছাকাছি অবস্থিত বাপক কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন সার্ভিস ট্রিপে থাকা একজন গাড়িচালক। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরদিন সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ও সরকারি কর্মকর্তারা প্ল্যান্ট এলাকায় প্রবেশ করতে শুরু করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সামরিক বাহিনীর…

Read More

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান ন্যাটসের ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায় ১,০০০ ফ্লাইট পর্যন্ত বাতিল হয়ে থাকতে পারে। ……. যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটির কারণে শত শত ফ্লাইট বাতিল হওয়ার পর বুধবারও বিমান চলাচলে ব্যাপক বিলম্ব অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। এই ঘটনায় কয়েক হাজার নয়, বরং কয়েক দশ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান ন্যাটসের ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায় ১,০০০ ফ্লাইট পর্যন্ত বাতিল হয়ে থাকতে পারে। ন্যাটসের প্রধান মার্টিন রোলফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিবিসিকে তিনি জানিয়েছেন, কী কারণে এই সমস্যা…

Read More

তদন্তে উঠে এসেছে, বিভাজিত আটটি কাজের মধ্যে অন্তত চারটিতে ভৌত কোনো অস্তিত্বই ছিল না। যেগুলোর কোনো চুক্তিপত্র বা কাজের পরিমাপ বইও (মেজারমেন্ট বুক) পাওয়া যায়নি। বাকি চারটি প্যাকেজের কাজ দৃশ্যমান হলেও তা মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইএল সম্পন্ন করেছে। তা সত্ত্বেও নতুন ঠিকাদারদের নামে অর্থ তুলে আত্মসাৎ করা হয়েছে। ………. বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে ভুয়া বিল ও টেন্ডার কারসাজির মাধ্যমে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদকদ)। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে সরকারি অর্থ আত্মসাতের এ চাঞ্চল্যকর সত্যতা মেলে। সাবেক সচিব কায়কাউসের দুর্নীতির অনুসন্ধানে দুদকসাবেক সচিব…

Read More

চেক ডিজঅনার মামলায় চেকে উল্লিখিত আর্থিক দায় সম্পূর্ণরূপে পরিশোধিত হলে এবং পক্ষদ্বয়ের মধ্যে আপস সম্পাদিত হলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো বা বিনাশ্রম/সশ্রম কারাদণ্ড বহাল রাখা সমীচীন হবে না, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, চেক ডিজঅনারের মামলার মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া বা কারাবন্দি রাখা নয়; বরং পাওনা টাকা আদায় নিশ্চিত করা। নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় গত ৬ সেপ্টেম্বর এমন রায় দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় রায়…

Read More