Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 9, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান ন্যাটসের ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায় ১,০০০ ফ্লাইট পর্যন্ত বাতিল হয়ে থাকতে পারে।

    …….

    যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটির কারণে শত শত ফ্লাইট বাতিল হওয়ার পর বুধবারও বিমান চলাচলে ব্যাপক বিলম্ব অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

    এই ঘটনায় কয়েক হাজার নয়, বরং কয়েক দশ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান ন্যাটসের ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায় ১,০০০ ফ্লাইট পর্যন্ত বাতিল হয়ে থাকতে পারে।

    ন্যাটসের প্রধান মার্টিন রোলফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিবিসিকে তিনি জানিয়েছেন, কী কারণে এই সমস্যা তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ন্যাটসও বলেছে, সমস্যার সমাধান করতে তাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে।

    বিমান উড্ডয়নের সুযোগ ব্যাপকভাবে কমে যাওয়ায় অবতরণও সীমিত করে দেওয়া হয়েছিল। এর ফলে বিদেশের বিভিন্ন বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে আসার কথা থাকা কিছু ফ্লাইটও যাত্রী নিয়ে উড্ডয়ন করতে পারেনি।

    সমস্যাটি শুধু যুক্তরাজ্যেই সীমাবদ্ধ ছিল না। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিভিন্ন বিমানবন্দরেও এর প্রভাব পড়ে। ইজিজেট প্রায় ২০০টি ফ্লাইট বাতিল করেছে এবং ব্রিটিশ এয়ারওয়েজ বাতিল করেছে ১০০টির বেশি ফ্লাইট।

    ন্যাটসের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় এর আগেও বিঘ্ন ঘটেছে। এবার প্রতিষ্ঠানটির কার্যক্রমে বড় ধরনের সংস্কারের দাবি তুলেছে রায়ানএয়ার ও উইজ এয়ার। উইজ এয়ার বলেছে, বর্তমান অবস্থায় ন্যাটস ‘উপযুক্তভাবে কাজ করার সক্ষমতা রাখে না’।

    ইউরোপের ব্যস্ততম এয়ারলাইন রায়ানএয়ার মঙ্গলবার জানিয়েছে, তাদের ৬৫ হাজারের বেশি যাত্রী এই সমস্যার কারণে আট ঘণ্টা পর্যন্ত বিলম্বের শিকার হয়েছেন।

    বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তাবাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা

    ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথ্রোতেও পরিস্থিতি ছিল গুরুতর। মঙ্গলবার দুপুরের দিকে সেখানে কিছু সময়ের জন্য সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়। পরে বিমান চলাচল আবার শুরু হলেও বিকেলে ফের বিঘ্ন দেখা দেয়। বিমান উড্ডয়ন করতে না পারায় হিথ্রোতে অবতরণের অপেক্ষায় থাকা উড়োজাহাজের সংখ্যা বেড়ে যায় এবং একপর্যায়ে বিমানবন্দরটিতে আগত ফ্লাইট রাখার জায়গাও ফুরিয়ে যায়।

     ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে হিথ্রো, গ্যাটউইক, ম্যানচেস্টার ও বার্মিংহাম। যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দর জানিয়েছে, তারাও ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে সমস্যার মুখে পড়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করতে বলা হয়েছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ
    Next Article রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত
    JoyBangla Editor

    Related Posts

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    By JoyBangla EditorSeptember 9, 20260

    বাংলাদেশ এখন বিশ্বের এক নম্বর খেলাপি ঋণের দেশ। ব্যাংক থেকে বের হওয়া প্রতি ১০০ টাকার…

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.