Author: JoyBangla Editor

“চির-উন্নত মম শির!”কাজী নজরুলের এই পঙ্‌ক্তি কেবল কাব্যের চরণ নয়—এটি আপসহীন সংগ্রামের এক অগ্নিঝরা মহাকাব্য। মাথা নত না করা, মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করা এবং ঝড়ের বিপরীতে দাঁড়িয়ে নিজের পথ তৈরি করে নেওয়ার এক অদম্য হুঙ্কার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার রাজনৈতিক জীবন যেন সেই বজ্রকঠিন প্রত্যয়েরই এক রক্তস্নাত অধ্যায়। আজ যখন সারা দেশ ব্যাকুল প্রতীক্ষায়, তখনই ধ্বনিত হয়েছে তাঁর সেই অমোঘ ঘোষণা: তিনি আবার ফিরছেন, আগামী ডিসেম্বর ২০২৬-এ ফিরছেন নিজের রক্তস্নাত জন্মমাটিতে। এই ফেরা কেবল একটি বার্তা নয়; এটি অন্ধকার ভেদ করে আলোয় ফেরার ঐতিহাসিক ঘোষণা। তিনি কেবল শেখ মুজিবুর রহমানের কন্যা নন—তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের লড়াই,…

Read More

 আ ন ম আরিফুল ইসলাম শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? সন্মানীত সাংবাদিক ভাইদের ভুল উপস্থাপনে তৃণমূলে শুরু হয়েছে গুঞ্জন। চলুন জেনে নিই, জননেত্রী শেখ হাসিনা কি বলেছেন এবং দলীয় গঠনতন্ত্র কি বলছে!! নেত্রী বলেছেন ‘আমি যদি (পাঠক, মনে রাখবেন তিনি ‘যদি’ শব্দটা উচ্চারণ করেছেন) কারাবরণ করি তাহলে গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালিত হবে। সাংবাদিক সাহেব প্রতিউত্তরে শেখ সেলিমের নাম বলেছেন, নেত্রী বলেননি। নেত্রী বলেছেন সিনিয়র হিসাবে সেও আসতে পারেন (পাঠক, ‘আসতে পারেন’ বলেছেন; ‘আসবে’ বলেননি। এখন চলুন দেখি গঠনতন্ত্র কি বলছে!! বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫(১)(ক) ধারা এ বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে, সভাপতি অনুপস্থিত থাকলে তিনি সভাপতিমণ্ডলীর যেকোনো একজন…

Read More

কবির য়াহমদ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর পানি ছুঁড়ে হেনস্তা করার ঘটনাটি বস্তুত মব কালচার বা মব ভায়োলেন্সকে চর্চার পর্যায়ে নিয়ে যাওয়ার এক বিপজ্জনক ধারাবাহিকতা। ঘটনার পর জনপরিসরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের দ্বিচারিতাকে সামনে এনে দাঁড় করিয়েছে। তবে এ ঘটনায় ইতিবাচক দিকটি হলো— আক্রমণ এবং মব জাস্টিস যে নিন্দনীয় ও অপসংস্কৃতি, তা এতদিন ধরে মবকে প্রশ্রয় দেওয়া লোকজন অন্তত এ ঘটনার সুবাদে বুঝতে পারছেন। অবশ্য এর অর্থ এই নয় যে, অতীতে নীরব থাকা বা মবকে সমর্থন করা ব্যক্তিরা আজ বাঁধনের ওপর হামলার প্রতিবাদ করতে পারবেন না। মতাদর্শ যা-ই হোক, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কথা…

Read More

রংপুরের মাছুয়াপাড়ার বাড়িটায় ঢুকলে এখনো যেন চারটে প্রাণের নিঃশ্বাস বাতাসে ভাসে। গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী আর ছেলে প্রিয়ম। এক রাতে চারজনকে শেষ করে দেওয়া হলো। খুনের পর প্রথম যে গল্পটা শোনানো হলো, সেটা ছিল ইয়াবা সেবন নিয়ে ঝগড়া, তারপর খুন। সাধারণ মানুষও ভাবল, আচ্ছা, মাদকাসক্তদের বর্বরতা। কিন্তু দিন যত যাচ্ছে, এই গল্প তত ফিকে হয়ে আসছে। কারণ এবার সামনে এসেছে এমন এক তথ্য, যাতে পুলিশের পুরো তত্ত্বই ভেঙে পড়ার মতো অবস্থায়। আটক আসামিদের ডোপ টেস্টে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। সিদ্ধার্থ দাস আর মুগ্ধ দাস, যাদের ঘিরে ইয়াবা তত্ত্ব সাজানো হয়েছিল, তাদের শরীরে মাদকের কোনো চিহ্নই নেই।…

Read More

সিলেট কৃষি বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের ৫ শিক্ষকসহ মোট ৯ জন পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- এমএজি ওসমানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কাওছার হোসেন, শহীদ জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, হযরত শাহজালাল (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হক, হযরত শাহপরান (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, দূররে সামাদ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শাহজাহান মজুমদার, ঢাকার গেস্ট হাউসের অফিসার ইনচার্জ মো. বাসির…

Read More

হত্যা, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, মব ও রাজনৈতিক সহিংসতা এবং কারাগারে মৃত্যুর ধারাবাহিকতায় দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রথম সাত মাসের সরকারি ও মানবাধিকার সংস্থার তথ্য নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলছে। হত্যা-খুন: নিরাপত্তাহীনতার বড় সংকেত জানুয়ারি–জুলাইয়ে ২,০৭৬টি হত্যা মামলা। ২০২৫ সালের একই সময়ে ছিল ১,৯৪৭টি—বৃদ্ধি ১২৯টি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন বাড়ছে। নারী নির্যাতনের ভয়াবহ চিত্র HRSS-এর জানুয়ারি–জুন হিসাবে ১,৬২১ নারী ও কিশোরী নির্যাতনের শিকার। ৪০৪ জন ধর্ষণের শিকার, এর মধ্যে ২৩৮ শিশু-কিশোরী। ৮৮ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার এবং ১৭ জন ধর্ষণের পর নিহত। ASK-এর জানুয়ারি–জুলাই হিসাবে…

Read More

আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত অবৈধ প্রজ্ঞাপনটির বিরুদ্ধে আদালতে উত্থাপিত সাম্প্রতিক রিট আবেদনটি নিয়ে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, এটি আওয়ামী লীগকে রাজনৈতিক ও আইনগতভাবে হেয় করার এবং অবৈধ নিষেধাজ্ঞাকে আইনি বৈধতা দেওয়ার জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বর্তমান অবৈধ বিএনপি-জামায়াত-ইউনূস চক্রের একটি সুপরিকল্পিত নীল নকশা। সম্প্রতি মুন্সীগঞ্জের শ্রীনগরের মো. আল আমিন নামে এক ব্যক্তিকে দিয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করানো হয়। এতে আওয়ামী লীগের ওপর জারিকৃত বেআইনি প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার…

Read More

২০২৪-এর আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশে ভারতবিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক ক্ষমতা-বলয়ে থাকা দলগুলো ভারতবিদ্বেষ পুঁজি করে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করেছে বিভাজন। যার প্রভাব পড়েছে কূটনৈতিক সম্পর্কের ওপরেও। তবে এত ধরনের জটিলতা সত্ত্বেও পারস্পরিক বেচাকেনায় তার বড় প্রভাব পড়েনি। পণ্য আনা-নেওয়ার ওপর উভয় পক্ষ থেকে নানান শর্ত যুক্ত করা হয়েছে, যার ধাক্কা পড়েছে প্রধানত সীমান্তকেন্দ্রিক স্থলবন্দরগুলোতে। এত সব প্রশাসনিক প্রতিবন্ধকতার মাঝেই ভারত থেকে পণ্য কেনার পরিমাণ এক লাফে অনেকটা বেড়ে গেছে, যদিও ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের বিক্রি স্থবির হয়ে একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। পরিসংখ্যান ও বাণিজ্য ব্যবধান জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে ১০.৯৬ বিলিয়ন ডলার…

Read More

​আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ যখন চরম রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল ফাঁকা করার জোর তৎপরতা চালায় একটি সংঘবদ্ধ চক্র। নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী অপসারণের মাত্র এক দিন আগে, অর্থাৎ ২০২৪ সালের ১৮ আগস্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে ইস্যু করা হয় ১৭টি চেক। এই ১৭টি চেকের মাধ্যমে এক দিনেই তোলা হয় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। এর ঠিক চার দিন আগে, ১৪ আগস্ট আরও ৪টি প্রকল্পের নামে তোলা হয়েছিল ১৬ লাখ টাকা। অর্থাৎ মাত্র দুই দিনে ২১টি চেকের মাধ্যমে মোট…

Read More

যুক্তরাজ্যের আর্টস অ্যান্ড কালচার বিষয়ক গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেয়েছেন বাংলাদেশের শিল্পী তারেক আমিন। সম্ভাবনাময় ও মেধাবী ব্যক্তিদের যুক্তরাজ্যে কাজ ও শিল্পচর্চার সুযোগ দেওয়ার ক্ষেত্রে এই ভিসা একটি গুরুত্বপূর্ণ অভিবাসন পথ হিসেবে বিবেচিত হয়। শিল্পীদের ক্ষেত্রে গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য শুধু শিল্পকর্মের দক্ষতার পাশাপাশি দীর্ঘমেয়াদি শিল্পচর্চা, প্রদর্শনী, পুরস্কার ও স্বীকৃতি, পেশাগত সম্পৃক্ততা, আন্তর্জাতিক পরিসরে কাজের অভিজ্ঞতা, গণমাধ্যমে উপস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনাসহ শিল্পীর সামগ্রিক কর্মপরিধি মূল্যায়ন করা হয়। তারেক আমিন কাঠখোদাই মাধ্যমে শিল্পচর্চার জন্য পরিচিত। বাংলাদেশে শিল্পচর্চার স্বীকৃতি হিসেবে তিনি পরপর দুইবার ২১তম ও ২২তম জাতীয় পুরস্কার পেয়েছেন। এ ছাড়া তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ…

Read More