Author: JoyBangla Editor

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের বাধা দূর করতে আলোচনা শুরু করেছে ঢাকা ও দিল্লি। ভারতের নয়া দিল্লিতে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজিটি) ১৬তম বৈঠক শুরু হয়েছে। বৈঠকের প্রথম দিন বৃহস্পতিবার আমদানি-রপ্তানির বাধা দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া একজন কর্মকর্তা ও একজন কূটনীতিক জানান, বাংলাদেশ মূলত বন্দরসংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ওপর জোর দিয়েছে। তিনি বলেন, আলোচনায় আরও ছিল পণ্য আমদানি-রপ্তানির চিহ্নিতকরণ এইচএস কোডের সামঞ্জস্য যাচাই, স্থলবন্দরের শুল্ক স্টেশনের মাধ্যমে বাণিজ্য সহজ করা, সরাসরি বৈদেশিক বিনিয়োগ নীতির বিধিনিষেধ প্রত্যাহার এবং দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল-সাফটার রুলস অব অরিজিনসহ নানা বিষয়। তার…

Read More

গোয়েন্দা প্রতিবেদন হাতে আসার পর গত বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১০টি ছাপাখানার মালিককে ডেকে পাঠান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ডাকা মধ্যে ছিলেন সেই ব্যবসায়ীও। মন্ত্রী বলেন, ‘আগামী ৩০শে নভেম্বরের মধ্যে সঠিক মানের সব পাঠ্যবই আমি চাই। যারা দিতে পারবে না তাদের সঙ্গে চুক্তি বাতিল করে ডিসেম্বরে চীন থেকে পাঠ্যবই ছাপিয়ে আনা হবে। এ জন্য সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে।’ সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক ও অগ্রণী প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মো. কাউসার-উজ-জামানের (রুবেল) কাছে পাঠ্যবই ছাপার সর্বশেষ অবস্থা জানতে চান শিক্ষামন্ত্রী। জবাবে…

Read More

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ছাড়তে পারেনি। বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। আজ রোববার জেদ্দা বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি ছাড়তে পারছে না। এ কারণে ঢাকাগামী যাত্রীরা আটকা পড়েছেন। পরিস্থিতির কারণে এখনো যাত্রীদের বোর্ডিং শুরু করা সম্ভব হয়নি।’ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার জানান, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছে। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর…

Read More

ঘটনার পরপরই রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে অথবা বাতিল করা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে নিতে বলেছে কর্তৃপক্ষ। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ভয়াবহ মিসাইল হামলায় দুইজন বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঘটনার পরপরই বিমানবন্দরের দিকে ছুটে গেছে অন্তত ১২টি অ্যাম্বুলেন্স। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সৌদি। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, নিহত ১২ জনের মধ্যে ৪ জন সৌদি নাগরিক, ২…

Read More

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। একই সঙ্গে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণ নিয়েও আলোচনা চলছে। রোববার (১১ অক্টোবর) রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফরকালে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ। লিখাচেভ বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রত্যাশা প্রকল্পটি সম্প্রসারণের আগ্রহও তৈরি করেছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার ও জনগণের। রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন…

Read More

ইব্রাহিম চৌধুরী সমাজ-সংস্কৃতির উঠোনে নতুন প্রজন্মকে আমরা কখনো সাদরে ডাকিনি। বরং এড়িয়ে গেছি, তাদের জীবনযাপনকে তুচ্ছ করেছি। কখনো অযোগ্য ভেবে দূরে সরিয়ে রেখেছি। ভেবেছি, মোবাইলের পর্দায় মুখ গুঁজে থাকা এই ছেলেমেয়েদের দিয়ে আর যা-ই হোক, সমাজ বদল হবে না। অথচ সময়ের কী নির্মম পরিহাস! সেই তথাকথিত অযোগ্য প্রজন্মই আজ দেশে দেশে ক্ষমতার ভিত নাড়িয়ে দিচ্ছে। নেপালের রাজপথ তার এক রক্তাক্ত সাক্ষী। বাংলাদেশের জন্যও এই বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই। ভারতে তরুণদের প্রতিবাদের নতুন ভাষা আমাদের ভাবতে বাধ্য করে। অপমানসূচক ‘তেলাপোকা’ শব্দকে পরিচয়ের অংশ করে ‘ককরোচ জনতা পার্টি’ নামের সংগঠন গড়ে ওঠার যে গল্প সামনে এসেছে, তা প্রচলিত রাজনীতির জন্য এক…

Read More

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে দশজন মানুষের মুখ এঁকেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নজরুল, লালন, জয়নুল আবেদিন, এস এম সুলতান, জহির রায়হান, শাহ আবদুল করিম, হুমায়ূন ফরীদির পাশে আছেন রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর আর সত্যজিৎ রায়। শনিবার দুপুরে সেই ছবিতে কালি দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তাঁদের একজন রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস। দেয়ালটা নিয়ে প্রশ্ন আছে, আর প্রশ্নগুলো ফেলনা নয়। দশজনের মধ্যে একজনও নারী নেই। রোকেয়া নেই, সুফিয়া কামাল নেই। বাংলাদেশের আরও অনেক লেখক-শিল্পীর জায়গা হতে পারত। তালিকা কে বানাল, কীসের ভিত্তিতে বানাল, তা জানতে চাওয়া নাগরিকের অধিকার। কিন্তু প্রশ্ন তোলা এক জিনিস, কালি ঢালা আরেক জিনিস।…

Read More

পনেরো বছরের ইজারা, অথচ চুক্তির শর্ত জানে না কেউ। ডিপি ওয়ার্ল্ড কত টাকা কীভাবে ঢালবে, কী নিশ্চয়তা দেবে, চুক্তি ভাঙলে কী হবে, বন্দর লাভে থাকবে না লোকসানে, সবই অন্ধকারে। এর মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল, যেটি একাই প্রায় ৪৪% কনটেইনার সামলায়, বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলো। চুক্তি হলো চট্টগ্রামে নয়, ঢাকার আগারগাঁওয়ে, ঝটিকা গতিতে। ডাকা হয়নি শ্রমিক-কর্মচারীদের কোনো প্রতিনিধিকে, ডাকা হয়নি বন্দর ব্যবহারকারীদেরও। দুই বছর ধরে পুরো প্রক্রিয়া চলেছে কঠোর গোপনীয়তায়। নৌমন্ত্রী শুধু বললেন, দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি হয়েছে। কিন্তু চুক্তিতে কী আছে, সেটুকু জানানোর সাহসও দেখাল না সরকার। এদিকে প্রতিবাদে নামা মানুষের জন্য আছে কড়া হুঁশিয়ারি…

Read More

যে সংসদ দেশের জন্য আইন প্রণয়ন করে, সেই সংসদে আইনপ্রণেতা হয়ে এ কারা বসে আছেন! উত্তর খুঁজতে গেলে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়। বিএনপি ও জামায়াতের প্রায় তিন ডজন সংসদ সদস্য আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত, কঠোরতম সাজা বরাদ্দ হয়েছেও আইনমোতাবেক তাদের জন্য। শুরু করা যাক তাহলে সবচেয়ে হেভিওয়েট নামগুলো দিয়েই। প্রধানমন্ত্রী তারেক রহমান, ঢাকা-১৭-এর এমপি। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর বাইরে অর্থপাচার মামলায় সাত বছর ও ২০ কোটি টাকা জরিমানা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর, অবৈধ সম্পদ মামলায় নয় বছর আর মানহানির মামলায় দুই বছরের দণ্ডও তাঁর নামের সঙ্গে জড়িয়ে…

Read More

দেশজুড়ে দিন-রাত মিলিয়ে সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় সেগুলো একযোগে অচল থাকার কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, কেন্দ্রগুলো বন্ধ থাকার পেছনে বড় কারণ জ্বালানির ঘাটতি। গ্যাসের জোগান পর্যাপ্ত না হওয়ায় গ্যাসচালিত কেন্দ্রগুলো থেকে চাইলেও বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তরল জ্বালানির ক্ষেত্রেও একই ধরনের সংকট রয়েছে। এ ধরনের জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন চালাতে হলে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে ফার্নেস অয়েলচালিত কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ২৫ টাকা। কয়লাভিত্তিক কেন্দ্রে এই খরচ…

Read More