সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ইব্রাহিম চৌধুরী সমাজ-সংস্কৃতির উঠোনে নতুন প্রজন্মকে আমরা কখনো সাদরে ডাকিনি। বরং এড়িয়ে গেছি, তাদের জীবনযাপনকে তুচ্ছ করেছি। কখনো অযোগ্য ভেবে দূরে সরিয়ে রেখেছি। ভেবেছি, মোবাইলের পর্দায় মুখ গুঁজে থাকা এই ছেলেমেয়েদের দিয়ে আর যা-ই হোক, সমাজ বদল হবে না। অথচ সময়ের কী নির্মম পরিহাস! সেই তথাকথিত অযোগ্য প্রজন্মই আজ দেশে দেশে ক্ষমতার ভিত নাড়িয়ে দিচ্ছে। নেপালের রাজপথ তার এক রক্তাক্ত সাক্ষী। বাংলাদেশের জন্যও এই বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই। ভারতে তরুণদের প্রতিবাদের নতুন ভাষা আমাদের ভাবতে বাধ্য করে। অপমানসূচক ‘তেলাপোকা’ শব্দকে পরিচয়ের অংশ করে ‘ককরোচ জনতা পার্টি’ নামের সংগঠন গড়ে ওঠার যে গল্প সামনে এসেছে, তা প্রচলিত রাজনীতির জন্য এক…
শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে দশজন মানুষের মুখ এঁকেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নজরুল, লালন, জয়নুল আবেদিন, এস এম সুলতান, জহির রায়হান, শাহ আবদুল করিম, হুমায়ূন ফরীদির পাশে আছেন রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর আর সত্যজিৎ রায়। শনিবার দুপুরে সেই ছবিতে কালি দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তাঁদের একজন রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস। দেয়ালটা নিয়ে প্রশ্ন আছে, আর প্রশ্নগুলো ফেলনা নয়। দশজনের মধ্যে একজনও নারী নেই। রোকেয়া নেই, সুফিয়া কামাল নেই। বাংলাদেশের আরও অনেক লেখক-শিল্পীর জায়গা হতে পারত। তালিকা কে বানাল, কীসের ভিত্তিতে বানাল, তা জানতে চাওয়া নাগরিকের অধিকার। কিন্তু প্রশ্ন তোলা এক জিনিস, কালি ঢালা আরেক জিনিস।…
পনেরো বছরের ইজারা, অথচ চুক্তির শর্ত জানে না কেউ। ডিপি ওয়ার্ল্ড কত টাকা কীভাবে ঢালবে, কী নিশ্চয়তা দেবে, চুক্তি ভাঙলে কী হবে, বন্দর লাভে থাকবে না লোকসানে, সবই অন্ধকারে। এর মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল, যেটি একাই প্রায় ৪৪% কনটেইনার সামলায়, বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলো। চুক্তি হলো চট্টগ্রামে নয়, ঢাকার আগারগাঁওয়ে, ঝটিকা গতিতে। ডাকা হয়নি শ্রমিক-কর্মচারীদের কোনো প্রতিনিধিকে, ডাকা হয়নি বন্দর ব্যবহারকারীদেরও। দুই বছর ধরে পুরো প্রক্রিয়া চলেছে কঠোর গোপনীয়তায়। নৌমন্ত্রী শুধু বললেন, দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি হয়েছে। কিন্তু চুক্তিতে কী আছে, সেটুকু জানানোর সাহসও দেখাল না সরকার। এদিকে প্রতিবাদে নামা মানুষের জন্য আছে কড়া হুঁশিয়ারি…
যে সংসদ দেশের জন্য আইন প্রণয়ন করে, সেই সংসদে আইনপ্রণেতা হয়ে এ কারা বসে আছেন! উত্তর খুঁজতে গেলে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়। বিএনপি ও জামায়াতের প্রায় তিন ডজন সংসদ সদস্য আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত, কঠোরতম সাজা বরাদ্দ হয়েছেও আইনমোতাবেক তাদের জন্য। শুরু করা যাক তাহলে সবচেয়ে হেভিওয়েট নামগুলো দিয়েই। প্রধানমন্ত্রী তারেক রহমান, ঢাকা-১৭-এর এমপি। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর বাইরে অর্থপাচার মামলায় সাত বছর ও ২০ কোটি টাকা জরিমানা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর, অবৈধ সম্পদ মামলায় নয় বছর আর মানহানির মামলায় দুই বছরের দণ্ডও তাঁর নামের সঙ্গে জড়িয়ে…
দেশজুড়ে দিন-রাত মিলিয়ে সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় সেগুলো একযোগে অচল থাকার কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, কেন্দ্রগুলো বন্ধ থাকার পেছনে বড় কারণ জ্বালানির ঘাটতি। গ্যাসের জোগান পর্যাপ্ত না হওয়ায় গ্যাসচালিত কেন্দ্রগুলো থেকে চাইলেও বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তরল জ্বালানির ক্ষেত্রেও একই ধরনের সংকট রয়েছে। এ ধরনের জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন চালাতে হলে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে ফার্নেস অয়েলচালিত কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ২৫ টাকা। কয়লাভিত্তিক কেন্দ্রে এই খরচ…
❐ আয়নাল কারিগর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার কোটি টাকায় নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-কে কখনো ‘শ্বেতহস্তী’, কখনো ‘লোকসানি প্রকল্প’ আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে চলছে অপপ্রচার। বলা হচ্ছে, প্রতি মাসে বিপুল অর্থ লোকসান গুণতে হচ্ছে। উদ্বোধনের ৩ বছরেও কাঙ্ক্ষিত মাত্রায় আয় না করায় এই লোকসান গুণতে হচ্ছে। আর সেই লোকসান কাটাতেই নাকি নতুন উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বঙ্গবন্ধু টানেল ব্যবহার করে চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারে যাতায়াতের নেটওয়ার্ক গড়ে তুলতে আনোয়ারা-চন্দনাইশ হয়ে বিদ্যমান সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ কিলোমিটারের সড়কটি প্রশস্ত করতে ব্যয় ধরা হয়েছে ৩৩৬ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে টানেল হয়ে কক্সবাজারগামী…
১৩৫ সংসদ সদস্যসহ হাজারো জনপ্রতিনিধি কারাবন্দী: রাজনৈতিক প্রতিহিংসা ও বিচারহীনতার নজিরবিহীন কালো অধ্যায় ২০২৪ সালের ৯ই আগস্ট থেকে ২০২৬ সালের ২রা অক্টোবর পর্যন্ত সময়কালে গণহারে গ্রেপ্তার, একের পর এক ভুয়া ও সাজানো মামলা এবং অমানবিক চিকিৎসার কারণে চরম বিপর্যয় নেমে এসেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও জাতীয় সংসদ সদস্যদের জীবনে। সংগৃহীত নথিপত্র ও তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সর্বমোট ১৩৪ জন সংসদ সদস্যকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। সবশেষ ২০২৫ সালের ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর রাতে সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে আটকের পর এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। এর বাইরে মেয়র, কাউন্সিলর,…
আজ শনিবার বেলা ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে, মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে, আসাদগেটের আড়ং মোড় ও নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তাঁরা। এ সময় এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনরত চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে তিন লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। পরীক্ষা আয়োজনের জন্য ঢাকার প্রায় ১০০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে প্রশ্নফাঁসের অভিযোগ তোলা হয়। ওই…
সকালে অফিসে বসলেই হাতে আসে একগাদা তথ্য। কোনোটি ছবিতে, কোনোটি পিডিএফে, কোনোটি আবার পুরোনো এক্সেল ফাইলে। কোথাও হাতে লেখা তথ্য, কোথাও শত শত সারি। এগুলোর মধ্যে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা, ভুল শনাক্ত করা, সারাংশ তৈরি করা কিংবা কর্তৃপক্ষকে পাঠানোর জন্য একটি বার্তা লিখতে বেশ সময় লাগে। এখন এসব কাজের অনেকটাই করা সম্ভব কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। এর জন্য সব সময় প্রযুক্তিবিদ হওয়ারও প্রয়োজন নেই। কী কাজ করতে চান এবং ফলাফলটি কেমন চান, সেটি পরিষ্কার করে বলতে পারলেই অনেক কাজ সহজ হয়ে যায়। অফিসের কাজ করতে গিয়ে এমন বেশ কিছু ব্যবহারিক অভিজ্ঞতা হয়েছে। সেখান থেকে মনে হয়েছে, দৈনন্দিন অফিসের কাজে কৃত্রিম…
রাজীব সিংহ 0 বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ আমেরিকা কবে আমরা মানুষের হানাহানি বন্ধ করবো? যাও নিজেদের আণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করো… বাংলা ভাষায় অনূদিত একটি চটি পুস্তিকা, নাম ‘অ্যালেন গিন্সবার্গ-এর কবিতা’, এই কবিতাপুস্তিকাটির মাধ্যমে আমার প্রথম অ্যালেন গিন্সবার্গ পড়া শুরু৷ তখন স্কুলের গণ্ডী পেরিয়ে সবে কলেজে যাচ্ছি৷ সময়টা গত শতাব্দীর নয়ের দশকের শুরুর দিক৷ এই কবিতাপুস্তিকাটি অনুবাদ করেছিলেন মলয় রায়চৌধুরী, প্রকাশ করেছিল ‘কবিতা পাক্ষিক’৷ মাত্র তিনটি কবিতা বাংলায় অনূদিত হয়েছিল ওই কৃশকায় পুস্তিকাটিতে— হাউল, বাস্তব সিংহ (দ্য লায়ন ফর রিয়্যাল), আমেরিকা৷ আমার মতোই আরো অনেক বাঙালি পাঠক তাঁর, মলয়ের আশ্চর্য অনুবাদে পড়ে উঠেছিল অ্যালেনকে৷ অ্যালেনকে নিয়ে এ বাংলায় ছড়িয়ে থাকা…