সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ফ্রান্সে ব্যাপক ছাত্রবিক্ষোভে প্রলয়ঙ্করী অবস্থা। শতশত সরকারি ভবন, গাড়ি, প্রতিষ্ঠান, রাস্তাঘাট ভাঙ্গচুড়ের ঘটনা ঘটছে। সারা দেশে লক্ষ লক্ষ ছাত্রের আন্দোলনে জনজীবন প্রায় অচল। আন্দোলন চলাকালে পুলিশ গ্রেফতারই করেছে প্রায় ৬ হাজার বিক্ষোভকারীকে! কিন্তু পশ্চিমা সংবাদ মাধ্যমে কোন খবর আছে? নেই। বাংলাদেশের কোন পত্রিকায় কোন সংবাদ আছে? না। কিন্তু বাংলাদেশের পত্রিকায় পাবেন ভারতের ককরোচ পার্টির৷ বিশাল সংবাদ। প্রতিবেশি ভারতে কি ফ্রান্সের চেয়ে বড় আন্দোলন হয়েছে, চলছে? কয়জন গ্রেফতার হয়েছে ভারতে? কতটা প্রলয় তৈরী করেছে তাদের ছাত্র বিক্ষোভ? ভারতে গ্রেফতার হয়েছে মাত্র ৬শ জন, দেড়শো কোটি মানুষের মধ্যে। আর ফ্রান্সে ৬ কোটির মধ্যে গ্রেফতার হয়েছে ৬ হাজার জন! ভাবতে পারেন কত বড়…
“বাংলাদেশে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই, গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ ধসে পড়েছে এবং বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ধ্বংস করা হয়েছে।” সুইজারল্যান্ডের জেনেভা প্রেস ক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সেমিনারে সুইডিশ আইনজীবী মোনা স্ট্রিন্ডবার্গের বক্তব্য ❐ আয়নাল কারিগর ইউরোপের মাটি থেকে বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার আইন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে কড়া বার্তা এলো। সুইজারল্যান্ডের জেনেভা প্রেস ক্লাবে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে স্পষ্ট ভাষায় সুইডেনের প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোনা হাগু স্ট্রিন্ডবার্গ ঘোষণা করেছেন যে, “বাংলাদেশে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই, গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ ধসে পড়েছে এবং বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ধ্বংস করা…
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। এ সময় ‘ভাত দে, কাপড় দে, নইলে গদি ছাইড়া দে’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। সোমবার বেলা ১১টার পর শত শত অটোরিকশাচালক কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর তাঁরা সড়ক ছেড়ে দেন। অটোরিকশাচালকেরা বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে অটোরিকশা চলাচলে হয়রানি বন্ধসহ কয়েকটি দাবি জানান তাঁরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কম থাকায় অনেক সড়ক অটোরিকশাশূন্য ছিল বলে জানান…
ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গত ১লা এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত শিশুদের যথেচ্ছ গ্রেপ্তারের ওপর ছয় মাসের মনিটরিং প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের কারণে সারা দেশে অন্তত ১৮৭ শিশুকে যথেচ্ছ গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে শিশুর নিরাপত্তা, মর্যাদা, শিক্ষার ধারাবাহিকতা ও ন্যায়বিচার ক্ষুণ্ণ করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে। ৫ই অক্টোবর প্যারিসের সদর দপ্তর থেকে সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে। এটি সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস রিলিজ আকারে প্রকাশিত হয়। একইসঙ্গে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, জাতিসংঘ মানবাধিকার…
সাংবাদিকতার কারণে একাত্তর টেলিভিশনের সাংবাদিক ফারজানা রূপা ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ ৫ই অক্টোবর, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, সাংবাদিকদের অপছন্দনীয় মতামত কিংবা রাজনৈতিক দলের সঙ্গে তাদের কথিত সম্পর্কের কারণে লক্ষ্যবস্তু করা উচিত নয়। অ্যামনেস্টি বলেছে, মতপ্রকাশের স্বাধীনতার আওতায় এমন তথ্যও পড়ে, যা কারো কাছে আপত্তিকর, বিস্ময়কর বা অস্বস্তিকর মনে হতে পারে। অধিকারভিত্তিক সমাজে সুস্থ জনপরিসর নিশ্চিত করতে এ অধিকারের প্রতি সম্মান জরুরি। সংস্থাটির পোস্টে বলা হয়, ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং মোজাম্মেল হক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত ৭ই মার্চ…
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে হরহামেশা ভেসে ওঠে নিখুঁত ও আকর্ষণীয় চেহারার তরুণ-তরুণী। শুধু তা-ই নয়, অসম্ভব পেশিবহুল অ্যাথলেটদের ছবিও আমাদের অনেক সময় অবাক করে দেয়। প্রথম দর্শনে অনেককে দেখে সাধারণ মানুষ মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অর্থাৎ এগুলো সম্পূর্ণ কৃত্রিম রূপ। প্রযুক্তি আমাদের জীবন সহজ করার পাশাপাশি সৌন্দর্য ও শারীরিক কাঠামোর এক নতুন, কিন্তু প্রায় অসম্ভব মানদণ্ড তৈরি করে দিচ্ছে। বাস্তব জীবনে এআই দিয়ে তৈরি নিখুঁত ত্বক, বলিরেখাহীন মুখ বা অতিরিক্ত সুঠাম শরীর পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু এই প্রযুক্তি প্রতিনিয়ত আমাদের সামনে ঠিক সেই ধরনের শারীরিক আদলকেই স্বাভাবিক হিসেবে তুলে ধরছে। ফলে তরুণ প্রজন্মের মাঝে…
প্রথা অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিনে ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম। এরপর ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেলকে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। ‘আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য’ তাদের এই সম্মাননা দেওয়া হলো। চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত নোবেল কমিটির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লম্যান স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানের নোবেলজয়ীদের নাম ঘোষণা করেম। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় চিকিৎসা…
যুক্তরাজ্যে কর্মরত বিদেশি কর্মীদের পরিবার তথা নির্ভরশীলদের (ডিপেন্ডেন্ট) ব্রিটেনে নিয়ে আসার প্রক্রিয়ায় স্পষ্টতা আনতে নতুন ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস)। যুক্তরাজ্য অভিবাসন কর্মকর্তাদের জন্য প্রস্তুত করা এই কাঠামোগত নির্দেশনায় ২০টিরও বেশি নির্দিষ্ট কর্মভিসা ক্যাটাগরির তালিকা দেওয়া হয়েছে, যার আওতায় উপযুক্ত শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্য বা ডিপেন্ডেন্টদের আনা যাবে। যেসব ভিসা ক্যাটাগরির আওতায় পরিবার আনা যাবে প্রকাশিত নির্দেশনায় বেশ কিছু স্থায়ী ও অস্থায়ী কর্মভিসার রুট অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্যযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে: * স্কিলড ওয়ার্কার ভিসা (নির্দিষ্ট শর্ত সাপেক্ষে) * গ্লোবাল বিজনেস মোবিলিটি (সিনিয়র/স্পেশালিস্ট ওয়ার্কার, গ্র্যাজুয়েট ট্রেইনি, ইউকে এক্সপ্যানশন ওয়ার্কার, সেকেন্ডমেন্ট ওয়ার্কার ইত্যাদি) * গ্লোবাল ট্যালেন্ট…
ব্রিটেনে উদযাপিত হলো ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী। গতকাল ৪ অক্টোবর লন্ডনে প্রতিবাদী র্যালির মাধ্যমে বহুজাতিক প্রতিবাদী মানুষের সমাগম ঘটে ইস্ট লন্ডনে। ক্যাবল স্ট্রিটে আযোজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন হাজারো মানবতাবাদী মানুষ।কণ্ঠে ছিল সাম্প্রতিক বৈশ্বয়িক নিপীড়ন বিরোধী প্রতিবাদী বক্তব্য ও শ্লোগান। লন্ডনের ক্যাবল স্ট্রিট (Cable Street) মূলত ১৯৩৬ সালের ঐতিহাসিক “ক্যাবল স্ট্রিটের যুদ্ধ” (Battle of Cable Street)-এর জন্য স্মরণীয়। এটি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের এক অনন্য প্রতীক। ১৯৩৬ সালের ৪ঠা অক্টোবর ওসওয়াল্ড মোসলির নেতৃত্বাধীন ব্রিটিশ ইউনিয়ন অব ফ্যাসিস্ট (BUF) বা ‘ব্ল্যাকশার্টস’ দল লন্ডনের ইস্ট এন্ড এলাকায় একটি উস্কানিমূলক মিছিলের আয়োজন করে। ওই এলাকায় তখন বিপুল সংখ্যক…
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে চালের পাইকারি বাজারে। রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে ধরনভেদে ৫০ কেজির এক বস্তা চালে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে পাইকারিতে দাম বাড়লেও খুচরা বাজারে এখনো এর পুরো প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, পুরোনো দরের চালের মজুত শেষ হওয়ার পর খুচরা বাজারেও দাম বাড়তে পারে। গত ২০ সেপ্টেম্বর সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায়। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়। এর ১১ দিন পর রাজধানীর বাবুবাজার, যাত্রাবাড়ী, শনির আখড়া ও মহাখালী বাজার ঘুরে চালের পাইকারি…