সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
বিশ বছরে, ২০০৬ থেকে বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশ এগিয়েছে ৮.৫ শতাংশ পয়েন্ট, কিন্তু গত এক বছরেই স্কোর কমেছে ৬.২ শতাংশ পয়েন্ট। ১৪৫টি অর্থনীতির সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৭৯তম, লিঙ্গ ব্যবধান ঘুচেছে ৭১.২%। অর্থাৎ দুই দশকের লিঙ্গ ব্যবধানে অগ্রগতির প্রায় ৭৩% এক বছরে মুছে গেছে। ২০১৯ থেকে বৈশ্বিক লিঙ্গসূচকের চিত্রঃ ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত স্কোর ৭১–৭২%-এর মধ্যেই ছিল, অথচ র্যাংক ৫০ থেকে ৭১-এর মধ্যে ঘুরেছে। দেশের সংখ্যা আর অন্য দেশের স্কোর বদলালে র্যাংক সহজেই নড়ে। সবচেয়ে বড় ঝাকুনি গেছে ২০২৪ ও ২০২৫-এ। ২০২৪-এ ৯৯তম, পরের বছর ২৪তম, এরপর আবার ৭৯তম। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন ২০২৪-এর পতনের আগের স্কোরটাই ২০২৫-এর লাফের পটভূমি।…
পদ্মা সেতু চালুর পর যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় বদলে গেছে দক্ষিণাঞ্চলের অর্থনীতির চিত্র। ঢাকা থেকে তৈরি পোশাক রপ্তানিতে মোংলা বন্দরের ব্যবহার দিন দিন বাড়ছে। গত তিন বছরে এই বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়েছে। পদ্মা সেতু চালুর আগে মোংলা বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি হতো না। তবে মোংলা বন্দর দিয়ে হিমায়িত খাদ্য রপ্তানির পরিমাণ কমেছে। জাহাজ সময়মতো না পাওয়া এবং ক্রেতাদের নির্ধারিত সময়সূচি মেলাতে ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর ব্যবহারে ঝুঁকছেন। ফলে গত তিন বছরে মোংলা বন্দর দিয়ে হিমায়িত খাদ্য রপ্তানি কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। এজন্য বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে চট্টগ্রাম বন্দর। মোংলা বন্দর সূত্র জানায়, পদ্মা সেতু চালুর আগের ২০২০-২১ অর্থবছরে…
রাজনৈতিক নিপীড়ন, ইচ্ছামতো আটক, শিক্ষার অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায্য বিচার নিয়ে উদ্বেগ বক্তাদের – প্যারিস টেলিগ্রাফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনেভা প্রেস ক্লাবে ২ অক্টোবর অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক মনোযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। “বাংলাদেশে শিক্ষার অধিকার, ইচ্ছামতো আটক, ভুয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ও সাংবিধানিক সংকট” শীর্ষক এই সেমিনারে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা থেকে আসা সাবেক রাজনৈতিক প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী ও গবেষকরা অংশ নেন। আয়োজক হিসেবে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স এবং তুমুকু ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়নের নাম উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকারকর্মী ও জেনেভা প্রেস ক্লাবের সদস্য রহমান মামুন। রাজনৈতিক…
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানের (ব্যাংক) বর্তমান অবস্থা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার এই সংসদীয় কমিটির বৈঠক হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক) খাতের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার…
হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে একজন অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে পুলিশের হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন তরুণ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাতটার দিকে ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশনে হাফপ্যান্ট পরে প্রতিবাদ জানান পাঁচ তরুণ। এই স্টেশনেই গত ২৭ সেপ্টেম্বর সকালে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় সাজ্জাদ হোসেন নামের এক অ্যাথলেট প্রশিক্ষক পুলিশের হেনস্তার মুখে পড়েন। সাজ্জাদ হোসেনকে হেনস্তার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে (ভোর পাঁচটা থেকে সকাল আটটা) ফার্মগেট মেট্রো স্টেশনে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কাউকে হয়রানি করা বা গণপরিবহন ব্যবহারে বাধা দেওয়া উচিত নয় বলে যারা মনে করেন, তাদের এই…
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্কের শেলিখেভ নামক স্থানে অবস্থিত একটি ল্যাবরেটরিতে প্লেগ রোগে আক্রান্ত হয়ে এক ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ইতোমধ্যে কমপক্ষে পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২০০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে নমুনা সংগ্রহের সময় দুর্ঘটনাবশত জীবন্ত ব্যাকটেরিয়াযুক্ত একটি টেস্টটিউব ভেঙে গেলে মারাত্মক সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হন টেকনিশিয়ান শিপিলোভা। নিউমোনিয়ার তীব্র লক্ষণ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেটরে রাখার পর ১ অক্টোবর তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ইরকুটস্কে জনসমাবেশ ও রাজনৈতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। প্রাথমিক অবস্থায় ইরকুটস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ…
– সংস্কৃতিচর্চার টুটি চেপে ধরার চক্রান্ত প্রতিহত করুন! বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও কালজয়ী দুটি চলচ্চিত্র—তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ এবং ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং চরম হটকারী। অবৈধ সরকারের সরাসরি নির্দেশে এবং তাদের মদদপুষ্ট শক্তির প্রত্যক্ষ চাপে এই সিনেমা দুটির মূল কনটেন্ট বা বিষয়বস্তুকেই টার্গেট করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে মূলত দেশের সংস্কৃতিচর্চার টুটি চেপে ধরার সুদূরপ্রসারী অপচেষ্টা চলছে, আর এই সরকারের মৌলবাদী আচরণ দেশকে সচেতনভাবে এক অন্ধকার ও কূপমন্ডুকতার দিকে ঠেলে দিচ্ছে। দেশের ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির শেকড়কে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিবর্তে জাতীয় পতাকাবাহী একটি সংস্থাকে ব্যবহার করে…
ক্ষুধার মৌসুমি সংকট থেকে কর্মসংস্থান, কৃষি ও অর্থনৈতিক সক্ষমতার পথে উত্তরবঙ্গ একসময় উত্তরবঙ্গের মানুষের কাছে ‘মঙ্গা’ ছিল প্রতিবছরের এক নির্মম বাস্তবতা। বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বর আমন ধান রোপণ ও কাটার মধ্যবর্তী সময়ে কৃষিশ্রমিকের কাজ কমে যেত, আয় কমে যেত, অথচ খাদ্যের প্রয়োজন কমত না। বিশ্বব্যাংকের নথিতে বৃহত্তর রংপুরের এই পরিস্থিতিকে seasonal deprivation এবং monga হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০০৫ সালে রংপুর বিভাগের দারিদ্র্যের হার ছিল জাতীয় ও গ্রামীণ গড়ের চেয়ে অনেক বেশি। মঙ্গা তাই শুধু খাদ্যের অভাব ছিল না; এটি ছিল কর্মসংস্থানের অভাব, কৃষির ওপর অতিরিক্ত নির্ভরতা, দুর্বল যোগাযোগ, শিল্পের স্বল্পতা এবং বিকল্প আয়ের সুযোগের সংকট। এই বাস্তবতা মোকাবিলায়…
যুক্তরাজ্যে বসবাসরত ব্যক্তিদের প্রাপ্তবয়স্ক নির্ভরশীল স্বজনদের আনার ক্ষেত্রে ‘অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ (ADR)’ ভিসা ব্যবস্থার নিয়মকানুনে বেশ কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট চার ধরনের পারিবারিক সম্পর্কের ব্যক্তিদেরই কেবল এই ভিসায় স্পনসর করে যুক্তরাজ্যে নেওয়া সম্ভব। যেসব সম্পর্কের ক্ষেত্রে ভিসা প্রযোজ্য যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসায় আবেদন করতে হলে আবেদনকারীকে স্পনসরের নিম্নলিখিত যেকোনো একটি সম্পর্কের অন্তর্ভুক্ত হতে হবে: * বাবা বা মা * দাদা-দাদি অথবা নানা-নানি * ১৮ বছর বা তার বেশি বয়সী ছেলে বা মেয়ে * ভাই বা বোন এর বাইরে চাচা, মামা, খালা, ফুফু, চাচাতো-মামাতো-খালাতো-ফুফাতো ভাই-বোন কিংবা শ্বশুরবাড়ির আত্মীয়রা এই ভিসা…
পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর : যারা ক্ষমতা চায়, তারা আসলে সংখ্যালঘুদের রক্তে নিজেদের ভবিষ্যৎ লিখছে আসন্ন দুর্গাপুজোকে লক্ষ্য করব আবারও শুরু হয়েছে প্রতিমা ভাঙচুরের রাজনৈতিক কর্মসূচি। আবারও সেই চিরচেনা ছবি – মণ্ডপে ঢুকে দুর্গা, গণেশ, অসুরের মাথা কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঝাড়ু দিতে গিয়ে দেখেন, চারটি প্রতিমা ভাঙা পড়ে আছে। ১২ সেপ্টেম্বর থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে মাটির প্রলেপ শেষ করে মণ্ডপ ঢেকে রাখা হয়েছিল। সেই ঢেকে রাখা মণ্ডপেই হামলা। মানে পরিকল্পিত। মানে স্থানীয় রাজনৈতিক চক্র।…