Author: JoyBangla Editor

লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে আবেগে ভাসছে তার কোটি ভক্ত। প্রিয় তারকার বিদায়ের মুহূর্তে সেই আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশের তারকাদেরও। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখে নিজের কষ্টের কথা জানিয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আজ বুধবার ( ৭ অক্টোবর) লিওনেল মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়ত শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’ আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল বেনিনের বিপক্ষে। বিদায়ী ম্যাচে এক গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন এই তারকা। তার নৈপুণ্যে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়েই জাতীয় দলের অধ্যায় শেষ করেন মেসি।…

Read More

বলিউডের বর্ষীয়ান ও কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাউলায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর ৫টা ২০ মিনিটে নানা পাটেকারকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে এতে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নানা পাটেকার হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন। ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তক ছাপ্পান’ ও ‘যশবন্ত’-এর মতো সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে…

Read More

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’ স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে এখন বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত সংযোগ সুবিধা পাচ্ছেন। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজ নেই, সেখানে এ সেবা যোগাযোগের সুযোগ তৈরি করবে। বেডনারেক এক্সে দেওয়া পোস্টে বলেন, সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা এলাকায় স্টারলিংকের প্রযুক্তি অতিরিক্ত সংযোগ সুবিধা দেবে। এর ফলে উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার ও ভ্রমণকারীরা যোগাযোগের আওতার বাইরে থাকলেও সংযুক্ত থাকতে পারবেন।…

Read More

অসুস্থ শরীরে হাসপাতালের ঠান্ডা মেঝেতে হাত-পা শিকলে বেঁধে ফেলে রাখা এই মানুষটি কোনো দাগী অপরাধী, কুখ্যাত খুনি বা জঙ্গি নয়! সে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী—ফোরকান। একজন সাধারণ নাগরিক এবং তার বাবা-মায়ের একমাত্র সন্তান। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে যে কোনো অসুস্থ আসামি বা চিকিৎসাধীন ব্যক্তির গায়ে এভাবে ডান্ডাবেড়ি বা শিকল চড়ানো অবৈধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন। পাসপোর্ট কিংবা কোনো গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, বিএনপি সরকারের অধীনে আজ ন্যূনতম মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার সম্পূর্ণ ধূলিসাৎ! কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলেও অমানুষের মতো তাকে শিকলবন্দী করে রাখা হয়েছে। রাজনৈতিক আক্রোশ ও দেউলিয়াত্ব কতখানি হিংস্র…

Read More

বাধ্যতামূলক পদত্যাগ, চাকরিচ্যুতি, গায়েবি মামলা, মব সহিংসতা, ক্লাস-পরীক্ষা-গবেষণা থেকে বঞ্চনা; বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাজের নিরাপত্তা, মর্যাদা, পেশাগত সুরক্ষা ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিতের দাবি বাংলাদেশ ছাত্রলীগের আজ ৫ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবসের এই পবিত্র লগ্নে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা বরেণ্য, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অকৃত্রিম ভালোবাসা। একটি সভ্য, প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক রাষ্ট্রে জাতির কর্ণধার এবং মানুষ গড়ার কারিগর শিক্ষকদের আসন অর্জিত হয় সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। কিন্তু পরিতাপের বিষয় এই যে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে আজ শিক্ষক সমাজ এক গভীর নির্মমতার শিকার।…

Read More

সুনামগঞ্জের চালবন পয়েন্টে বালু পাথর ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে গিয়ে দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও গুপ্ত সংগঠনের স্থানীয় অনলাইন মিডিয়া ওয়ান টিভির প্রতিনিধি এবং জেলা জামায়াতের রোকন আনোয়ার হোসেনকে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাকে আটক করে পুলিশে দিতে চাইলে ওয়ান টিভির পরিচালক গুপ্ত সংগঠনের নেতা শহিদূর প্রশাসনকে ম্যানেজ করে ছাড়িয়ে এনেছেন। তবে এর আগে এই জামায়াতে ইসলামীর নেতাকে গণধোলাই দেওয়া হয়। শুক্রবার রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্টে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন শাল্লা উপজেলার চোরেরগাঁও খ্যাত উজানগাঁওয়ের শামছু মিয়ার পুত্র। জানা গেছে, আনোয়ার হোসেন সুনামগঞ্জ শহরের মদনিয়া মাদ্রাসা সংলগ্ন ইসলামি ফাউন্ডেশনের মেসে বসবাস করতেন। এসময় তিনি নিজেকে আওয়ামী লীগ নেতাদের…

Read More

বাংলাদেশে ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে বিএনপি সরকার তাদের সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বলে অভিযোগ করেছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। সংস্থাটি বলছে, এসব গণগ্রেপ্তার দেশে রাজনৈতিক দমন-পীড়নের চক্রটিই অব্যাহত রেখেছে। সংস্থার এশিয়া পরিচালক ইলেইন পিয়ারসন বিবৃতিতে বলেন, বিএনপি মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু নতুন সরকার সম্ভাব্য প্রতিপক্ষদের নির্বিচারে আটক করেছে এবং অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত মানবাধিকার সুরক্ষাও পিছিয়ে দিয়েছে। জাসদের সভায় ২৯০ জন আটক সর্বশেষ ঘটনা হিসেবে এইচআরডাব্লিউ ২৬ সেপ্টেম্বর ঢাকায় একটি ক্ষুদ্র বামপন্থী দলের সভার ঘটনা উল্লেখ করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সদস্যরা দাবি করেন,…

Read More

বাংলাদেশে জ্বালানি সংকট, ভঙ্গুর ব্যাংক খাত ও উচ্চ মূল্যস্ফীতির চাপে দারিদ্র্য আবার বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাবে, দারিদ্র্যসীমার ঠিক ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ যেকোনো ধাক্কায় নতুন করে দারিদ্র্যে পড়ার ঝুঁকিতে আছেন। মঙ্গলবার প্রকাশিত অক্টোবর ২০২৬-এর ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’-এ এ তথ্য উঠে এসেছে। দারিদ্র্যের বর্তমান চিত্র বিশ্বব্যাংক বলছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের ১০.১ শতাংশ মানুষ দৈনিক ৩ ডলারের আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে বাস করেছেন। এক বছরে এই হার ১.১ শতাংশ পয়েন্ট বেড়েছে, ফলে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যে পড়েছেন। জাতীয় দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮.৭ শতাংশ থেকে বেড়ে চলতি অর্থবছরে ২২.৫ শতাংশে উঠেছে বলে ধারণা…

Read More

বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ৮১টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিমান ও ড্রোনের কারণে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। সম্প্রতি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষয়ক্ষতির তালিকায় এফ-৩৫এ লাইটনিং ২ স্টেলথ ফাইটার, এফ-১৫ জেট ও এমকিউ-৯ রিপার ড্রোনের মতো আমেরিকার অত্যাধুনিক সামরিক আকাশযানগুলো রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিটি এফ-১৫ জেটের মূল্য ৩০ মিলিয়ন ডলারের বেশি এবং ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোনের প্রতিটির আনুমানিক মূল্য ৩০ থেকে ৫০ মিলিয়ন ডলারের মধ্যে। এ ছাড়া, পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক…

Read More

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী। ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই যৌথভাবে এবারের নোবেল পুরস্কার লাভ করেছেন। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডিশ অ্যাকাডেমি ২০২৬ সালের রসায়নে নোবেল বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর আগে, গত বছর ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল জিতেছিলেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। উল্লেখ্য, ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ডিনামাইট আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এই পাঁচটি খাতে বিশেষ অবদানের জন্য…

Read More