Author: JoyBangla Editor

১৯৭১ সালে যারা রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন, শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। অন্য যারা দেশ-বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠক, বিশ্বজনমত গঠন ও কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করেছেন তারা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’। বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।উপদেষ্টা ফারুক ই আজম জানান, বর্তমান আইনের সংজ্ঞায়, সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে পরিবর্তন আনার জন্য ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ সংশোধন করে অধ্যাদেশ করা হচ্ছে। ইতোমধ্যে…

Read More

ঢাকা: যুক্তরাজ্যে ভ্রমণকারীদের জন্য গ্রাহক সেবা উন্নত করতে ভিএফএস গ্লোবাল সম্প্রতি একটি নতুন জেনারেটিভ এআই-চালিত চ্যাটবট চালু করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভিএফএস গ্লোবাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এআই চ্যাটবট প্রযুক্তি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতে অবস্থিত ভিএফএস গ্লোবালের এআই সেন্টারে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশসহ ১৪১টি দেশে যুক্তরাজ্যের ভিসা গ্রাহকদের সেবা দানের জন্য প্রস্তুত আছে। জেনারেটিভ এআই-চালিত চ্যাটবটটি কথোপকথনে পারদর্শী, যা মানবসদৃশ কথোপকথন সেবা দিয়ে থাকে।এটি ভয়েস এবং টেক্সট ইনপুটের মাধ্যমে কাজ করতে সক্ষম, যা নানা ধরনের সেবা গ্রহীতাকে কার্যকরভাবে সেবা দেয়।এটি টেক্সট ও ভয়েস কমান্ডের মাধ্যমেও কাজ করে। এটি যুক্তরাজ্যে ভ্রমণকারী গ্রাহকদের জন্য তাৎক্ষণিক, নির্ভুল এবং সহজলভ্য তথ্য…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে নতুন ছাত্র সংগঠনের ঘোষণার আগেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। যার ফলে সংগঠনের ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সংগঠনের নাম ও কমিটি ঘোষণার কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত সেটি দেওয়া সম্ভব হয়নি। তবে ৪টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে হট্টগোল শুরু করেন।নতুন ছাত্র সংগঠনের মূলভিত্তি হবে জুলাইয়ের স্পিরিটতাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি তারা মেনে নেবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখতে হবে। অন্যথায় তারা নতুন সংগঠনের এই কমিটি মানবেন না।বেসরকারি শিক্ষার্থীরা বাধা দিলে এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো মধুর ক্যান্টিনের সামনে…

Read More

টেক্সাসে বিশাল এআই কারখানা নির্মাণ’সহ আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল।গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের মধ্যে বৈঠকের পর এমন ঘোষণা এলো বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।ধারণা করা হচ্ছে, চীন থেকে আমদানির ওপর শুল্ক আরোপের ফলে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়তে পারে অ্যাপল। কারণ, কোম্পানিটির বেশিরভাগ ডিভাইস তৈরি হয় চীনে।অ্যাপল বলেছে, এ বিনিয়োগের কারণে টেক্সাসে কারখানা তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রজুড়ে গবেষণা ও উন্নয়নে ২০ হাজার মানুষের কর্মসংস্থানও তৈরি হবে।৫০ হাজার কোটি ডলারের প্রত্যাশিত ব্যয়ের মধ্যে মার্কিন সরবরাহকারীদের কাছ থেকে কেনাকাটা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে টেলিভিশন অনুষ্ঠান ও সিনেমার চিত্রগ্রহণ…

Read More

।। আফজাল হোসেন।। কবে দেশটাকে নিজের বলে মনে হয়েছিল? চুয়ান্ন বছরে অনেকবার মনে করার মতো সুযোগ এসেছে। অনেকবারই মনে হয়েছে, এইবার দেশ আসলেই আমাদের হলো। যতবার মনে হয়েছে, ততবারই সে অনুভবের আনন্দ টিকে থাকতে পেরেছে সামান‍্য কাল।কেউ কি কখনও ভেবে দেখেছে, কেনো বারবার কপালে এই দুঃখ জোটে! কেনো, কি কারণে জোটে তা নিয়ে বিস্তর ভেবেছে এদেশের বহু মানুষ বা জনগন। ভেবেছে, ভাবে- তবে ততো প্রকাশ‍্যে নয়, গোপনে।কেনো গোপনে?আশঙ্কায়। যদি প্রকাশ‍ হয়ে পড়ে, দেশ আমার হয়নি- সে মন্তব্য অপরাধী বানিয়ে দিতে পারে। আর সে অপরাধ, দোষের ক্ষয় ক্ষতির পরিমান মোটেও কম হয় না।কালে কালে প্রশ্ন করার লোক থাকে, থাকে জামার কলার…

Read More

।। মনজুরুল হক ।। সারাদেশে ছিনতাই-ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির মধ্যেই ২৪ তারিখ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে এসব অপরাধমূলক কার্যক্রমের জন্য ‘আওয়ামী দোসরদের’ দায়ী করে তিনি বলেছিলেন: “আওয়ামী যারা এই কাজগুলো করছে, তাদের আমি ঘুম হারাম করে দেব, তারা কোথাও স্থান পাবে না। দিনে রাতে যেখানে থাকুক (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।”📍এর পরদিন ২৫ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বেশকিছু গুরুত্বপূর্ণ বক্তব্যে- “নিজেদের মধ্যে পরস্পরে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি।আজকে…

Read More

রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়কসহ চারজন। ছবি: আজকের পত্রিকারাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়কসহ চারজন। ছবি: আজকের পত্রিকারাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়কসহ চারজন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ থেকে তাঁদের উদ্ধার করা হয়। এর আগে প্রায় দুই ঘণ্টা তাঁরা অবরুদ্ধ ছিলেন।এই চারজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জি কে এম মেশকাত চৌধুরী মিশু, সংগঠনের জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী ও…

Read More

।। নাজমুচ্ছাকিব ।। আমরা একবিংশ শতাব্দীর মানুষ। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সময়ে এসে প্রোগ্রামিং হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর ও ভালো মুহূর্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরির জন্য বেসরকারি খাতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তথ্য প্রযুক্তির এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তাদের মধ্যে প্রোগ্রামিং হিরো অন্যতম। বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার এক উদীয়মান রাষ্ট্র, তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আধুনিক যুগের স্পন্দনকে ধারণ করে বাংলাদেশ এখন ওয়েব ডেভেলপমেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে। প্রযুক্তির এই জোয়ার আমাদের জাতীয় অগ্রগতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে। ওয়েব ডেভেলপমেন্ট বর্তমানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের…

Read More

আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন।মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দূর্বার বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে শিক্ষার্থীরা ‘হল ভ্যাকেন্ট, হল ভ্যাকেন্ট, মানি না, মানবো না’, ‘ফল ভ্যাকেন্টের সিদ্ধান্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘অবৈধ সিন্ডিকেট সিদ্ধান্ত, মানি না মানবো না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দেন।পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদী কায়দায় হল ভ্যাকেন্ট করে কুয়েটের শিক্ষার্থীদের…

Read More

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, মোবাইল ফোন, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। এর আগে সোমবার দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানার চণ্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচণ্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো. সজিব (৩৮) ও মো. খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নামাপাড়া এলাকায় দুটি ডাকাতির ঘটনায় বিভিন্ন…

Read More