সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
। । শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, পিরোজপুর ।। কলাগাছ থেকে তৈরি সুতা রপ্তানি হচ্ছে বিদেশে। এখানে অকেজো কলাগাছের সুতায় তৈরি হচ্ছে কার্পেট, চাদর ও আরও কত কিছু! যে গাছ এতদিন কেবল ফল দেওয়ার পর ফেলে দেওয়া হতো, সেটাই এখন যেন রপ্তানিযোগ্য সোনার খনি।একসময় কলার কাঁদি তুলে নিলে কলাগাছ ফেলে দেওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু এখন সেই গাছই এখন হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। আর এতে স্থানীয় শত শত পরিবার পেয়েছে জীবিকার নতুন দিগন্ত। আর এমন উদ্যোগের নেপথ্যে কাজ করছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনার্ধন দেবনাথ।তিনি বলেন, এ কাজ করে অনেকে এখন স্বাবলম্বী। এ কাজে প্রায় ২০০ লোক জড়িত আছে। প্রক্রিয়াটা…
সিনেমাজগতের ব্যক্তি বা তারকাদের প্রেম ও বিয়ের বিষয়টি বহুল চর্চিত। এ ছাড়া তাঁদের বিষয়ে জানার ব্যাপারে সাধারণ দর্শককের আগ্রহের অন্ত নেই। সম্প্রতি বিয়ের বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বলিউড নয়, বিশ্বসেরা সুন্দরী সুস্মিতা সেন। জানিয়েছেন, বয়স পঞ্চাশের কাছাকাছি গেলেও কেন তিনি বিয়ে করছেন না। আর কী শর্তেই বা করবেন!মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় সুস্মিতা। তাঁর ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্যেও। তবে প্রেম কিংবা বিয়ে নিয়ে তেমন কোনো রাখ-ঢাক নেই তাঁর। অল্প বয়সেই দুই মেয়ে দত্তক নিয়ে মাও হয়েছেন। তবে তাঁর বিয়ে করার ইচ্ছে রয়েছে!সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘আমি বিয়ে করতে চাই।…
বাংলায় একটা বাগ্ধারা আছে—‘অথই জলে পড়া’। এর অর্থ ভীষণ বিপদে পড়া। এদিকে এক ভারতীয় দম্পতি এই বাগ্ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের সব সম্পদ বিক্রি করে দিয়ে আক্ষরিক অর্থেই অথই জলে ভাসছেন। বড় একটা নৌকা নিয়ে গৌরব গৌতম ও বৈদেহী চিতনাভিস সাগরে ভাসছেন তাঁদের একমাত্র কন্যা খেয়াকে নিয়ে। কেন?ঘরবাড়ি আদতে কী? এই প্রশ্নের উত্তরে কেউ বলেন, যেখানে দিনের শেষে শান্তির খোঁজ মেলে। আবার কেউ কেউ মনে করেন, ঘরবাড়ি কোনো জায়গা নয়, আদতে একটা অনুভূতি। অনেকে এই অনুভূতির খোঁজ পান জীবনসঙ্গী, সন্তান বা পরিবারের মধ্যে। তবে নৌকায়ও যে হতে পারে সুখের সংসার, সে কথাই জানালেন এক ভারতীয় দম্পতি। ভারতীয় নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন…
গাজীপুরের সারাবো ও কাশিমপুরে বেক্সিমকো শিল্প পার্কসহ সংশ্লিষ্ট ১৪টি প্রতিষ্ঠানের সব কার্যক্রম (ইয়ার্ন ইউনিট-১ ছাড়া) সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এসব কারখানার সব শ্রমিককে ২৮ ফেব্রুয়ারি থেকে ছাঁটাই করা হবে। ১৬ ডিসেম্বর ২০২৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বেক্মিমকো জানিয়েছে, দীর্ঘদিন ধরে উৎপাদন স্থবিরতা ও কাজের অভাবের কারণে গাজীপুরের বেক্সিমকো লিমিটেডসহ অন্যান্য ১৩টি সহযোগী প্রতিষ্ঠানকে লে-অফ করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি সব শ্রমিককে ছাঁটাই ও কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বেক্সিমকো কর্তৃপক্ষ জানায়, ছাঁটাইকৃত সব কর্মীকে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য মজুরি, গ্র্যাচুইটি, বোনাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। ৯…
জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলাকে অন্তর্ভুক্তি এবং সকল কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাক ও ইমেইলে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, সংস্কৃতি সচিব, তথ্য ও সম্প্রচার সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।এতে আগামী এক মাসের মধ্যে ১৯৮৭ সালের ‘বাংলা ভাষা প্রচলন আইন’ এর ৩ (১) ধারা অনুসারে দেশের সব সরকারি অফিস-আদালত, আধা- সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশিদের সঙ্গে যোগাযোগ ছাড়া অন্য সব ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল-জওয়াব, রায়,…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন, পাশাপাশি নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি হামলার সুষ্ঠু বিচার না হয়, তাহলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টার দিকে একদল শিক্ষার্থী বাংলামোটর মোড়ে একপাশের সড়ক অবরোধ করে, ফলে কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর রাত ১০টা ৫৫ মিনিটে তারা সড়ক…
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। বুধবার ২৬ ফেব্রুয়ারি মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়।এর আগে, কমিটি ঘোষণার বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।বিক্ষোভের মধ্যেই মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম। এ ছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশীদ,…
আজ বুধবার ভারতে শেষ হচ্ছে মহাকুম্ভ (Kumbh Mela)। ওই দিনই হতে চলেছে মহা শিবরাত্রির (Shiv Ratri Snan) অমৃতস্নান। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে, মহা শিবরাত্রি উপলক্ষে এক কোটিরও বেশি ভক্ত সমাগম হতে পারে। এই বিরাট তীর্থযাত্রীদের ব্যবস্থাপনার জন্য সর্বক্ষণ নিরন্তর কাজ করে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে মঙ্গলবার বিকাল থেকেই কুম্ভমেলার এলাকার আশেপাশে সমস্ত অঞ্চলকে যানবাহন মুক্ত করা হবে। ঢুকতে দেওয়া হবে না কোনও গাড়ি। উত্তরপ্রদেশ সরকার আরও জানিয়েছে যে ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে এখনA পর্যন্ত পুণ্যস্নান সেরেছেন ৬৪ কোটি ভক্ত।সম্পন্ন হয়েছে ৫টি অমৃতস্নান (Kumbh Mela)প্রসঙ্গত, এখনও পর্যন্ত মোট পাঁচটি…
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। গত রোববার দুপুর থেকে শাবিপ্রবির ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে ভর্তি–ইচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন।বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা নেওয়ার চার দিন আগে থেকে প্রবেশপত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে অনেক শিক্ষার্থীর প্রবেশপত্রের জন্য ওয়েসাইটের ‘লগইন’র ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা তা সংগ্রহ করতে পারছেন না। এ রকম প্রায় আড়াই হাজার আবেদনকারীর সমস্যার সমাধান করা হয়েছে। এ কারণে যাঁরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন না, তাঁদের ভর্তি কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।’এদিকে, শাবিপ্রবির…
গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।নানা জল্পনা কল্পনার পর অবশেষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।বিজ্ঞপ্তি অনুসারে, ভর্তির জন্য আগামী বুধবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ…