Author: JoyBangla Editor

জার্মান আওয়ামী লীগের আয়োজনে অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে ২৪ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।বর্তমানে বাংলাদেশে যেসব মানবতাবিরোধী ঘটনা ঘটছে, এই অরাজকতা মানুষ আর কতদিন সহ্য করবে? এমন প্রশ্ন তুলে জননেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, আজ বাংলাদেশের মানুষের পেটে ক্ষুধা, তাদের কাজ নেই, জীবনের কোনও নিরাপত্তা নেই, দেশে এখন সব রকম মানবতাবিরোধী অপকর্ম চলছে। তিনি জোর দিয়ে বলেন, এদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে। বক্তব্যের শুরুতেই…

Read More

বর্তমান ক্ষমতাসীন ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ, দখলদার ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে এবং তার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যকে ‘অর্বাচীন’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামীলীগ। ২৫শে ফেব্রুয়ারি, মঙ্গলবার দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বক্তব্য প্রচার করা হয়।বিবৃতিতে বলা হয়েছে:অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার সকল ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নজিরবিহীন অবনতি ঘটেছে। যেকোনো বিষয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছে বাংলাদেশের মানুষ। দেখে মনে হচ্ছে, দেশে কোনো সরকার নেই। প্রকৃতপক্ষে অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতাদখলকারী গোষ্ঠীর জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে না, এটাই স্বাভাবিক। জনগণের প্রতি…

Read More

সিলেট শহরের নয়া সড়কে অবস্থিত খ্রিস্টান প্রেসবিটারিয়ান চার্চের জমির একাংশ দখল করে নির্মাণ করা হয়েছে মেডিকেল কলেজ। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল নামের এ প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ প্রতিষ্ঠানে তার ব্যবসায়িক অংশীদার হলেন কাতারের ব্যবসায়ী নুরুল ইসলাম খান।হলি সিলেট হোল্ডিং লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ২০০৫ সালে প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদে ১৭ জন পরিচালক রয়েছেন। তাদের একজন ডা. শফিকুর রহমান। তিনি এক সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, পরিচালকরা মেডিকেল কলেজটির ৯৬ শতাংশ শেয়ারের মালিক। পরিচালকদের একজন নুরুল ইসলাম, যিনি পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে দাবি জামায়াত কর্মীদের।সিলেট মহানগর…

Read More

অর্থনীতির সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার কি সত্যিই পরিবর্তনে আগ্রহী, নাকি এটি নিছকই একটি প্রচারণার হাতিয়ার? বিশিষ্ট অর্থনীতিবিদদের বক্তব্য এবং সরকারি উপদেষ্টাদের আচরণ দেখে মনে হচ্ছে, সংস্কারের প্রতি সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে।সোমবার এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান সরাসরি প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের অনুপস্থিতি ইঙ্গিত করছে যে, সরকার আসলে এই প্রক্রিয়াকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। রেহমান সোবহান বলেন, “আমি বলি না যে ওয়াহিদ এতে খুব সিরিয়াস। যদি থাকতেন, তাহলে আজ আমাদের সঙ্গে এখানে উপস্থিত থাকতেন।”তার ভাষ্য, “আজকাল তারা (উপদেষ্টারা) খুব কাজে ব্যস্ত, এবং আমরা এসব (সংস্কার সুপারিশ) ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে…

Read More

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে জানুয়ারিতে বাংলাদেশে ভারতীয় পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ বছর জানুয়ারিতে ১৭ শতাংশ বেশি পণ্য আমদানি করেছে বাংলাদেশ।বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর, ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মুখে পড়লেও বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়েনি। উল্টো, ভারতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির তুলনায় ২০২৫ সালের জানুয়ারিতে আমদানি ১৭.২৭ শতাংশ বেড়েছে। গত জানুয়ারিতে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৯ হাজার ৩৭৪ কোটি ৮০ লক্ষ টাকা (ভারতীয় মুদ্রায়) মূল্যের পণ্য আমদানি করেছে। গত বছরের জানুয়ারিতে এটি ছিল প্রায় ৭ হাজার ৯৯৯ কোটি ৬৬ লক্ষ টাকা।কেবল জানুয়ারি মাসেই নয়, গত ১০…

Read More

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের বক্তব্যে ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ কমিশন সালাউদ্দীন মাহমুদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়া রাজ্যের আর্লিংটন শহরের কেনমোর মিডল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভার্জিনিয়া প্রবাসী বাংলাদেশিদের একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছেন।জানা গেছে, ডিসি একুশে অ্যালায়েন্স নামের একটি সংগঠনের আয়োজনে এবং ধ্রুপদের ব্যবস্থাপনায় কেনমোর মিডল স্কুলে শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২৮টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে তালিকাভুক্ত করা হয়। অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় ওয়াশিংটন ডিসির…

Read More

যে অ্যানিমেশন সিনেমাটি সব রেকর্ড ভেঙেচুরে বক্স অফিসে নতুন উদাহরণ তৈরি করেছে, সেটা যুক্তরাষ্ট্রে খুব কম হলেই চলছে। তবু চীনের সিনেমা ‘নে ঝা টু’ মুক্তির মাত্র চার সপ্তাহে আয় করেছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। এই অঙ্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা এখনই অনুমান করা কঠিন। তবে যেভাবে নে ঝা টুর দিকে ঝুঁকেছে দর্শক, তাতে আরও অনেক রেকর্ড ভাঙাগড়া হবে, সেটা বলাই বাহুল্য।চীনা নববর্ষ উপলক্ষে নে ঝা টু মুক্তি পায় গত ২৯ জানুয়ারি। প্রথম তিন দিনেই আয় করে প্রায় দেড় শ মিলিয়ন ডলার। সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ে দর্শক, টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। অবস্থা এমন দাঁড়িয়েছে, মাঝরাতের শোগুলোতেও…

Read More

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। মোবাইল ফোনে ভিডিও ধারণ ও সম্পাদনার মাধ্যমে ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিক্যাল ফিল্ম এবং এক মিনিটের সিনেমা নির্মাতাদের ‘এই একাদশ এই মিলনমেলা’ বসেছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে।এ বছর ২৮টি দেশ থেকে মোট ১১৭টি চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্যে ২৭টি চলচ্চিত্র অফিশিয়ালি নির্বাচিত হয়। চারটি ক্যাটাগরি থেকে চারটি চলচ্চিত্র বিজয়ী হিসেবে পুরস্কার লাভ করে। ওপেন ডোর ক্যাটাগরিতে ইরানের সাইদ মোলতাজির ‘মেসেজ’, ভার্টিক্যাল ফিল্ম ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের এম সি জনেটের ‘লিম্বাস’, শর্ট ফিল্ম ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের আবির ভাস্করের ‘ওয়ান্ডারিং মাইন্ডস’ এবং ইউএনএইচসিআর মোবাইল ফিল্ম মেকিং ওয়ার্কশপ থেকে ‘দ্য স্টেটলেস’কে বিজয়ী…

Read More

।। ভূঁইয়া শফি।। ধর্ষণ একটি অসামাজিক ও শাস্তিযোগ্য নিকৃষ্ট অপরাধ। যা সমাজে নারীদের নিরাপত্তা ও মর্যাদাকে হুমকিতে ফেলে দেয়। সমাজে নারীর প্রতি বৈষম্য, আইনের দুর্বলতা ও অপরাধীদের শাস্তি না হওয়া বা ‘বিচারহীনতার সংস্কৃতিই পরিসংখ্যানে বাড়াচ্ছে ধর্ষণের সংখ্যা’। এই ঘৃণ্য অপরাধের ফলে একজন ভুক্তভোগীর জীবনে চরম মানসিক আঘাত, সামাজিক অবহেলা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। তাই ধর্ষণের মূল কারণগুলো চিহ্নিত করে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।ধর্ষণের প্রধান কারণ পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি। সমাজের অনেক ক্ষেত্রে এখনো নারীদের অবমূল্যায়ন করা হয় এবং তাদের অধিকার খর্ব করার প্রবণতা লক্ষ করা যায়। লিঙ্গ বৈষম্য এবং পুরুষতান্ত্রিক মানসিকতা অনেক সময় নারীদের দুর্বল…

Read More

।। শাহ মো. জিয়াউদ্দিন।।  ২০০০০ বছর পূর্বের প্রস্তর যুগের এবং প্রায় চার হাজার বছরের পুরনো তাম্রযুগের ধ্বংসাবশেষ বাংলায় পাওয়া গেছে। এতে কি প্রমাণ হয়, বাংলা জনপদের সভ্যতার বিকাশ বহু আগ থেকে শুরু হয়েছিল। বাংলা জনপদটি দীর্ঘদিন পাল রাজাদের শাসনাধীন ছিল। পাল বংশের স্থায়িত্বকাল ছিল প্রায় ৪০০ বছর। পাল বংশের উল্লেখ্য  যোগ্য রাজা ছিলেন নারায়ণপাল ৮৬০-৯১৫, মহীপাল ৯৭৮-১০৩০, রামপাল। তার শাসনকালে শিল্পকলায় বাংলা শিখরে উঠে।বাংলায় সৌরবিদ্যা, ভূগোল, আধুনিক কৃষি যন্ত্র উদ্ভাবন, শারীরিক বা স্বাস্থ্যবিষয়ক (কবিরাজি) এ ধরনের জ্ঞান অনুশীলন শুরু হয় প্রায় আড়াই হাজার বছর আগ থেকে। সৌর পঞ্জিকা হলো এমন পঞ্জিকা (বর্ষপঞ্জি) যেখানে দিনসমূহকে হিসাব করার জন্য সূর্যের ঘূর্ণন পদ্ধতির…

Read More