Author: JoyBangla Editor

ভারত থেকে ১০ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশান জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।ওই বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) আওতায় ভারত থেকে আমদানিকৃত ১০ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশান জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।’ জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।এরআগে গত ৩১ জানুয়ারি মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন এবং ভারত থেকে ৭…

Read More

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশটি থেকে আসছে ৫০ হাজার মেট্রিক টান চাল। করাচির কাসিম বন্দর থেকে চালের প্রথম চালানটি বাংলাদেশে পাঠাতে প্রস্তুতি চলছে।তবে বার্তাসংস্থা রয়টার্স সোমবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, পাকিস্তানের কাছ থেকে ভিয়েতনামের চেয়ে বেশি দামে চাল কিনছে বাংলাদেশ। রয়টার্স বলেছে, ভিয়েতনাম থেকে প্রতি টন ৪৭৪ দশমিক ২৫ ডলার দরে, এক লাখ টন চাল কিনেছে বাংলাদেশ। সে হিসেবে এক কেজি চালের দাম পড়েছে ৫৭ টাকার একটু বেশি।অপরদিকে পাকিস্তান থেকে প্রতি টন (১ হাজার কেজি) চাল কেনা হচ্ছে ৪৯৯ ডলারে। দেখা যাচ্ছে, ইসলামাবাদ থেকে প্রতি কেজি চাল কিনতে…

Read More

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান সংবিধানকে ফেলে দেওয়া একদমই ভুল হবে। এত দিন এই সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। জনগণ মেনে নিয়েছে। সেটা ফেলে দিয়ে নতুন একটা সংবিধান করা কোনোভাবেই যুক্তিসংগত নয়, গ্রহণযোগ্যও নয়।আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘৭২-এর সংবিধান ও প্রস্তাবিত সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে।সভায় ড. কামাল হোসেন বলেন, সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান করা—এটা সংস্কার নয়, এটা সংবিধানকে ধ্বংস করার একটা পথ। সংবিধান পুনর্লিখনও একটা ভুল ধারণা। সংবিধান সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনাযোগ্য। বিস্তর আলোচনার…

Read More

জগদীশচন্দ্র বসু, জীবনানন্দ দাশ, প্রফুল্লচন্দ্র রায়, ডা. আলীম চৌধুরীর মতো মনীষী ও বুদ্ধিজীবীদের নাম বাদ দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়।খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা থেকে জীববিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, প্রখ্যাত রসায়নবিদ ও শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পদার্থবিজ্ঞানী ও শিক্ষক সত্যেন্দ্রনাথ বসু, কবি জীবনানন্দ দাশ, লালন সাঁই, শহীদ বুুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মতো মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে সমালোচনার পর এখন আর কেউ দায় নিচ্ছেন না।শিক্ষার্থীরা বলছেন, মনীষী ও বুদ্ধিজীবীদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের কথা তাঁরা বলেননি। ‘হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটি’ বলছে, তারা শুধু নামের প্রস্তাব সংকলন করে জমা দিয়েছে। সিন্ডিকেট সদস্যরা বলছেন, তাঁরা শুধু কমিটির প্রতিবেদন অনুমোদন…

Read More

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে ‘বাংলাদেশ নাগরিক পার্টি’।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক…

Read More

।। আনোয়ার সাদাত জিহান ।। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, বাংলাদেশ এবং এর অভ্যন্তরীণ স্থিতিশীলতা সমগ্র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি সমগ্র বিশ্বের স্থিতিশীলতার জন্য। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে, বাংলাদেশের স্থিতিশীলতার গুরুত্ব আরও বেড়ে যায়। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের পর থেকে, মৌলবাদী শক্তির উদ্বেগজনক উত্থান এবং তাদের দ্বারা সংঘটিত নৃশংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নোবেল বিজয়ীর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন একটি অপ্রতিরোধ্য কাজ বলে মনে হচ্ছে, যা একসময় নিষিদ্ধ জামাত-ই-ইসলাম সহ ইসলামী মৌলবাদীদের দ্বারা সমর্থিত।একটি অস্থিতিশীল বাংলাদেশ চরমপন্থীদের শিকড় বিস্তার…

Read More

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)ছাত্রলীগ করার দায়ে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনকে আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল করেছে প্রশাসন। একই সঙ্গে ৪৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। আজীবন বহিষ্কৃতরা হলেন— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও সি.এস.ই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত…

Read More

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৩। এটি মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।বর্তমান পরিস্থিতিতে সংসদ নির্বাচন হলে চরম বিশৃঙ্খলা হবে: জামায়াত আমিরবর্তমান পরিস্থিতিতে সংসদ নির্বাচন হলে চরম বিশৃঙ্খলা হবে: জামায়াত আমিরএর আগে গত মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা…

Read More

সারাদেশে একের পর এক ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।এসময়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা বিক্ষোভ মিছিলে প্রতিপাদ্য বিষয় ছিলো ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করতে হবে’।প্রথমে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত মানববন্ধন করেন শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি…

Read More

“আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে,” বলছে পুলিশ। অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ার লাশ পাওয়া গেছে তাদের নিউ মেক্সিকোর সান্তা ফের বাসায়।সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “বুধবার বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে।”বিবিসি লিখেছে, হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর; তার স্ত্রী আরাকাওয়ার বয়স ছিল ৬৩ বছর। তাদের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।শেরিফ আদান মেনডোজা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কেও তারা এখনো জানতে পারেননি।ছয়…

Read More