Author: JoyBangla Editor

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা ।। মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর মহাসড়কের কুমিল্লা অঞ্চলের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ৯৭ কিলোমিটার সড়কে বেড়েই চলছে ডাকাতির ঘটনা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরা প্রবাসীরা ডাকাতির শিকার হচ্ছেন বেশি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কুমিল্লা অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক কামাল…

Read More

।। আবদুল বাছেদ ।। বিশ্ব ইতিহাসে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে পুরনো শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে ‘সেকেন্ড রিপাবলিক’ বা দ্বিতীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছে। এটি সাধারণত স্বৈরশাসন, দমনমূলক শাসনব্যবস্থা বা ব্যর্থ গণতন্ত্রের পতনের পর গণআকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। সেকেন্ড রিপাবলিকের ধারণা নতুন শাসন কাঠামোর মাধ্যমে রাষ্ট্রকে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও প্রতিনিধিত্বমূলক করার প্রতিশ্রুতি দেয়।২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সামনে থাকা ছাত্র নেতৃত্ব একে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ সূচনা হিসেবে দেখছে। দীর্ঘ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি হিসেবে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণরা গতকালই নতুন জাতীয়…

Read More

প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।রবিবার (২ মার্চ) পরিষদের অন্তর্ভুক্ত ২৫টি ক্যাডারের সদস্যরা দেশের বিভিন্ন দপ্তরে এ কর্মসূচি পালন করেন।আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান জানান, এদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করেন। অবস্থান কর্মসূচি শেষে প্রতিটি দপ্তর নিজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জেলা ও বিভাগীয় পর্যায়ে হাসপাতালের সামনে এ অবস্থান কর্মসূচি পালন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম…

Read More

সীমাহীন এক জ্বালানির উৎসের সন্ধান পেয়েছে চীন। এই জ্বালানি দিয়ে তারা ৬০ হাজার বছর চলতে পারবে। বেইজিংয়ে ভূবিজ্ঞানীরা এমন দাবি করেছেন।  এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল বলছে, ইনার মঙ্গোলিয়ায় বায়ান ওবো খনিজ কমপ্লেক্সে পাওয়া গেছে পর্যাপ্ত পরিমাণ থোরিয়াম। এটা এতটা বেশি যে, তা দিয়ে চীনাদের প্রতিটি বাড়িতে ‘চিরদিনের চাহিদা মেটানো সম্ভব।উল্লেখ্য, থোরিয়াম হালকা মাত্রার একটি তেজষ্ক্রিয় পদার্থ। এটা দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। এর নাম হবে মল্টেন-সল্ড রিঅ্যাকটর। তা থেকে আসবে অসীম পরিমাণ বিদ্যুৎ। বিজ্ঞানীরা বলছেন, যদি ওই খনি থেকে পুরোটা থোরিয়াম উত্তোলন করা যায় তাহলে তার পরিমাণ হবে ১০ লাখ টন। দ্য সাউথ চায়না পোস্ট প্রকাশিত…

Read More

সারা দেশে ছিনতাইকারীদের উৎপাত বেড়েই চলেছে। সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে একের পর এক ছিনতাই এর খবর আসছেই। এবার ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। গতকাল রাত ১১টায় শুটিং শেষে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় ৩০০ ফিট এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি।পরে বাসায় ফিরে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাবধান করে একটি পোস্টে তিনি লিখেন, কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই, টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।…

Read More

কিয়েভের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাজ্য ইউক্রেনকে ২.২৬ বিলিয়ন পাউন্ড (২.৮৪ বিলিয়ন ডলার) ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।যুদ্ধে রুশ বাহিনীকে প্রতিহত করতে সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ওই অর্থ ঋণ হিসেবে দেবে যুক্তরাজ্য। রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ার যেসব সম্পদ জব্দ করা হয়, যুক্তরাজ্য সেগুলোর মুনাফা থেকে ওই ঋণ পরিশোধ করে নেবে। যুক্তরাজ্যের চ্যান্সেলর র‍্যাচেল রিভস এবং ইউক্রেনের অর্থমন্ত্রী সের্গেই মার্চেঙ্কোর মধ্যে একটি ভার্চুয়াল স্বাক্ষর অনুষ্ঠানে ঋণটি চূড়ান্ত করা হয়। ইতিমধ্যে, বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জেলেনস্কির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করাঋণের একটি উল্লেখযোগ্য অংশ ইউক্রেনের অভ্যন্তরে অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য বরাদ্দ করা হবে।  রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে…

Read More

এক ব্যক্তি দুই পা ভাঁজ করে বিছানায় চিৎ হয়ে শুয়ে আছেন। তার দিকে ঝুঁকে আছে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) পরিচালিত একটি রোবট। সেটির একটি হাত ওই ব্যক্তির হাঁটুতে আর আরেকটি তার কাঁধে। ওইভাবে ধরে ওই ব্যক্তিকে বিছানায় কাত করে শুইয়ে দিল রোবটটি। সম্প্রতি জাপানের টোকিওতে দেখা গেছে  এমন দৃশ্য। সাধারণত চলাচলে অক্ষম বয়স্ক মানুষের ডায়াপার পরিবর্তন বা শরীরের যত্ন নিশ্চিত করতে কাত করানোর জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়।১৫০ কেজির  (৩৩০ পাউন্ড) কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত মানবিক রোবট AIREC (এআই ড্রাইভেন রোবট অব এমব্রেস অ্যান্ড কেয়ার) জাপানে বয়স্কদের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিগেকি সুগানো, যিনি সরকারি…

Read More

ইউক্রেন যুদ্ধ ও নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে একত্রিত হচ্ছেন ইউরোপীয় দেশের নেতারা। স্থানীয় সময় আজ রোববার লন্ডনে এ গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই সম্মেলন আহ্বান করেন। ইউক্রেনের পক্ষে সমর্থন নিয়ে আলোচনা করতে ইউরোপীয় এবং কানাডিয়ান নেতাদের ডাকেন স্টারমার। যেখানে ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হবে। খবর বিবিসিরওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর পরদিন ইউরোপীয় নেতাদের ডাকলেন স্টারমার।গতকাল শনিবার জেলেনস্কি ও কিয়ার স্টারমার লন্ডনে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকে তিনি জেলেনস্কিকে বলেন, আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে আছি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর ১০ নম্বর…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই কথোপথনে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে।সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো, সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।’এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করতে দেখা যায় ওই ভিডিওতে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে নাহিদ বলছেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সংগঠন থেকে…

Read More

রাজশাহীর দুর্গাপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তত আটজন। এর মধ্যে দুই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।  মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৮) এবং উপজেলার তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা (৩২)।পারিবারিক বিরোধ, কলহ ও সহিংসতার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, দুর্গাপুর বরাবরই আত্মহত্যাপ্রবণ এলাকা হিসেবে চিহিৃত। রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে এ উপজেলায়।রামেকের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘দুজন তো মারা গেছে। দুর্গাপুর থেকে আসা বিষপানের আরও তিন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি।’বিষপানে আত্মহত্যার…

Read More