Author: JoyBangla Editor

।। ড. মিল্টন বিশ্বাস ।। একাত্তরের অগ্নিঝরা মার্চের ১ তারিখ থেকেই বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বাঙালি জাতির মুক্তির নিয়ন্তা। কারণ মার্চের প্রথম দিন থেকেই বঙ্গবন্ধুর নির্দেশমতো দেশ চলতে শুরু করেছিল। সেদিনের রেসকোর্স ময়দান ও বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানের ৭ মার্চের ভাষণটিকে কেন্দ্র করে দশ লাখেরও বেশি মানুষের সমাবেশ মানব ইতিহাসের বিরল ঘটনা।১৯৭০ সালের ৭ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসনে জয়ী হয়ে দীর্ঘদিনের শোষণ বঞ্চনা থেকে বঙ্গবন্ধু যখন জনগণের মুক্তির স্বপ্নে বিভোর, ঠিক তখনই পাকিস্তানি শাসকচক্র ষড়যন্ত্র করে ১ মার্চ ঘোষণা দিয়ে ৩ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে। এ ঘোষণার পরপরই বাংলাদেশ অগ্নিগর্ভ উত্তাল জনসমুদ্রে পরিণত হয়।‘জাগো জাগো বাঙালি…

Read More

বাণীতে বঙ্গবন্ধুকন্যা জনেনেত্রী শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে আমি পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।বাণীতে তিনি আরও বলেন, আমি দেশবাসীকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহারের দৃঢ় প্রত্যয়ে জাতির উপরে জেঁকে বসা সন্ত্রাস ও উগ্র-সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীর রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। অবৈধভাবে ক্ষমতাদখলকারী গোষ্ঠী নিজেদের ক্ষমতা পাকাপোক্ত…

Read More

ঢাকা এদিন ছিলো হরতালের নগরী, মিছিলের নগরী এবং কারফিউর নগরী। দিনের হাইলাইট ছিলো বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগ্রাম পরিষদের জাতীয় পতাকা উত্তোলন।ঐতিহাসিক ২রা মার্চ।১৯৭১ সালে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল থেকেই মিছিল ছিলো বিশ্ববিদ্যালয়মুখী। স্মরণকালে এমন ছাত্র সমাবেশ দেখেনি কেউ! নিউমার্কেটের মোড় থেকে নীলক্ষেতের সড়ক দিয়ে পাবলিক লাইব্রেরি পর্যন্ত যার বিস্তার। এদিন বটতলায় ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা, ওড়ায় ছাত্রলীগের নেতৃত্বাধীন ছাত্রসংগ্রাম পরিষদ।সমাবেশ শেষে বিশাল এক মিছিল রড ও লাঠি উচিয়ে ঢাকা শহর প্রদক্ষিন করে।উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এদিন থেকে পূর্ব পাকিস্তানে পাকিস্তান কথাটা একরকম হাওয়া হয়ে যায় বাঙালীদের মুখ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্ধ্যায়…

Read More

আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব জনগনের উদ্দেশে এক বিবৃতিতে বলেছেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন এবং যাতে #লুটতরাজ ও #অগ্নিসংযোগের মত অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার প্রতি করা নজর রাখার জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি বলেন যেখানেই জন্ম গ্রহন করুক না কেন বাংলাদেশে বসবাসকারী সকলেই বাঙালি, তাদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের। ঢাকায় #গুলিবর্ষণের নিন্দা করে তিনি বলেন বাংলাদেশে আগুন জ্বালাবেন না। যদি জ্বালান তবে সে দাবানল হতে আপনারাও রেহাই পাবেন না। তিনি ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা পর্যন্ত #হরতাল পালনের আহবান জানান। তিনি ৩ মার্চ শোক দিবস পালনের জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি অভিযোগ করে…

Read More

স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি নিয়ে, ১৯৬৬ সালে, ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। এর অল্প সময়ের মধ্যেই দলের সভাপতি নির্বাচিত হন তিনি। চষে বেড়াতে শুরু করেন বাংলার মাঠ-প্রান্তর। এসময় ‘ছয় দফা: আমাদের বাঁচার দাবি’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে দেশজুড়ে বিলি করা হয়। তুমুল গণজোয়ার শুরু হয় ছয় দফার পক্ষে। তা দেখে ভয় সৃষ্টি হয় পাকিস্তানি জান্তাদের মনে। ছয় দফা ঘোষণার পরের তিন মাসে দেশজুড়ে ৩২টি জনসভা করেন বঙ্গবন্ধু এবং প্রায় প্রতিবারই তাকে আটক করা হয়। অবশেষে বাঙালির জাগরণ দমানোর জন্য দীর্ঘ মেয়াদের জন্য জেলে ঢোকানো হয় জাতির স্বপ্নপুরুষ শেখ…

Read More

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা ।। মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর মহাসড়কের কুমিল্লা অঞ্চলের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ৯৭ কিলোমিটার সড়কে বেড়েই চলছে ডাকাতির ঘটনা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরা প্রবাসীরা ডাকাতির শিকার হচ্ছেন বেশি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কুমিল্লা অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক কামাল…

Read More

।। আবদুল বাছেদ ।। বিশ্ব ইতিহাসে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে পুরনো শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে ‘সেকেন্ড রিপাবলিক’ বা দ্বিতীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছে। এটি সাধারণত স্বৈরশাসন, দমনমূলক শাসনব্যবস্থা বা ব্যর্থ গণতন্ত্রের পতনের পর গণআকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। সেকেন্ড রিপাবলিকের ধারণা নতুন শাসন কাঠামোর মাধ্যমে রাষ্ট্রকে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও প্রতিনিধিত্বমূলক করার প্রতিশ্রুতি দেয়।২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সামনে থাকা ছাত্র নেতৃত্ব একে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ সূচনা হিসেবে দেখছে। দীর্ঘ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি হিসেবে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণরা গতকালই নতুন জাতীয়…

Read More

প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।রবিবার (২ মার্চ) পরিষদের অন্তর্ভুক্ত ২৫টি ক্যাডারের সদস্যরা দেশের বিভিন্ন দপ্তরে এ কর্মসূচি পালন করেন।আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান জানান, এদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করেন। অবস্থান কর্মসূচি শেষে প্রতিটি দপ্তর নিজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জেলা ও বিভাগীয় পর্যায়ে হাসপাতালের সামনে এ অবস্থান কর্মসূচি পালন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম…

Read More

সীমাহীন এক জ্বালানির উৎসের সন্ধান পেয়েছে চীন। এই জ্বালানি দিয়ে তারা ৬০ হাজার বছর চলতে পারবে। বেইজিংয়ে ভূবিজ্ঞানীরা এমন দাবি করেছেন।  এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল বলছে, ইনার মঙ্গোলিয়ায় বায়ান ওবো খনিজ কমপ্লেক্সে পাওয়া গেছে পর্যাপ্ত পরিমাণ থোরিয়াম। এটা এতটা বেশি যে, তা দিয়ে চীনাদের প্রতিটি বাড়িতে ‘চিরদিনের চাহিদা মেটানো সম্ভব।উল্লেখ্য, থোরিয়াম হালকা মাত্রার একটি তেজষ্ক্রিয় পদার্থ। এটা দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। এর নাম হবে মল্টেন-সল্ড রিঅ্যাকটর। তা থেকে আসবে অসীম পরিমাণ বিদ্যুৎ। বিজ্ঞানীরা বলছেন, যদি ওই খনি থেকে পুরোটা থোরিয়াম উত্তোলন করা যায় তাহলে তার পরিমাণ হবে ১০ লাখ টন। দ্য সাউথ চায়না পোস্ট প্রকাশিত…

Read More

সারা দেশে ছিনতাইকারীদের উৎপাত বেড়েই চলেছে। সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে একের পর এক ছিনতাই এর খবর আসছেই। এবার ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। গতকাল রাত ১১টায় শুটিং শেষে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় ৩০০ ফিট এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি।পরে বাসায় ফিরে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাবধান করে একটি পোস্টে তিনি লিখেন, কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই, টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।…

Read More